Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শুক্রে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, কালবৈশাখীর সম্ভাবনা ৫ জেলায়: আজকের আবহাওয়া

    2 months ago

    বাংলাহান্ট ডেস্ক: গত কয়েকদিন টানা ঝড়-বৃষ্টি চলেছে রাজ্যে। ফলত গরমও কমেছে বেশ কিছুটা। যদিও আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এদিন থেকে ঝড়-বৃষ্টির দাপট কমবে রাজ্যে। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গ নিয়ে কী আপডেট? জানুন আপডেট।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী কয়েকদিনে ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের সর্বত্র শুক্রবার বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

    কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই বৃষ্টি হতে পারে।

    এদিন অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। বৃষ্টির দাপট কমলে সর্বোচ্চ তাপমাত্রা সর্বোচ্চ বৃদ্ধি পেতে পারে ফের। আজ শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকতে পারে।

    south bengal weather(219)

    আরও পড়ুন: হরমুজ সচল করতে হামলা ভুলে লেবাননের সঙ্গে আলোচনায় ইজরায়েল? কী ইঙ্গিত নেতানিয়াহুর?

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গেও আজ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে বেশ কিছু জায়গায়। উত্তরের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পঙে সহ সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে।কালবৈশাখী সম্ভাবনা মালদা, দুই দিনাজপুর, দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায়। আগামীকাল থেকে বৃষ্টি কমার সম্ভাবনা।

    Click here to Read More
    Previous Article
    গ্রীষ্মের ছুটিতে পাহাড় ভ্রমণ আরও সহজ! NJP রুটে নতুন ট্রেন ঘোষণা, রইল সময়সূচি
    Next Article
    গ্যাস সিলিন্ডার পেতে আর ঝামেলা নয়! বুকিং ও ডেলিভারিতে বড় সিদ্ধান্তে স্বস্তি গ্রাহকদের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment