Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    গ্রীষ্মের ছুটিতে পাহাড় ভ্রমণ আরও সহজ! NJP রুটে নতুন ট্রেন ঘোষণা, রইল সময়সূচি

    3 days ago

    বাংলা হান্ট ডেস্ক: এবার উত্তরবঙ্গবাসীদের জন্য রয়েছে সুখবর। গরমের মরশুম পড়তে না পড়তেই বহু পর্যাটকেরা উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার জন্য পরিকল্পনা করে থাকেন। তবে বউ সময় ট্রেনের টিকিট না থাকার কারণে ঘুরতে যাওয়ার পরিকল্পনা ভেস্তে যায়। কিন্তু যাত্রীদের কথা মাথায় রেখে এবার অভিনব উদ্যোগ নিল পূর্ব রেল কর্তৃপক্ষ (Indian Railways)। পাহাড় ভ্রমণের জন্য এবার মালদহ থেকে দার্জিলিংগামী স্পেশাল ট্রেন ঘোষণা করল রেল কর্তৃপক্ষ। জেনে নিন এই ট্রেনের সময়সূচি।

    উত্তরবঙ্গের যাত্রীদের জন্য সুখবর, এনজেপি রুটে চালু নতুন ট্রেন (Indian Railways)

    সূত্রের খবর, ৯ এপ্রিল থেকে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত এই দুই স্পেশাল ট্রেন (Indian Railways) চলবে মোট ১৬টি ট্রিপে। ট্রেন নাম্বার ০৫৭৫৩ মালদহ টাউন-নিউ জলপাইগুড়ি সামার স্পেশাল ট্রেনটি সপ্তাহে পাঁচ দিন চলবে। পাশাপাশি বৃহস্পতিবার, শুক্রবার, রবিবার, সোমবার ও মঙ্গলবার বিকেল ৩:৪৫ মিনিটে মালদহ টাউন থেকে ছেড়ে এক‌ই দিনে রাত ৯:১০ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছাবে।

    Indian Railways good news for North Bengal passengers new train launched on NJP route

    আরও পড়ুন: আকাশে কালো মেঘের ঘনঘটা! আজও অ্যালার্ট দুই বঙ্গে, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

    এমনকি ফেরার পথে ট্রেন নাম্বার ০৫৭৫৪ নিউ জলপাইগুড়ি-মালদহ টাউন সামার স্পেশাল ট্রেনটি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার, শুক্রবার, রবিবার, সোমবার ও মঙ্গলবার সকাল ৯:০০টা নাগাদ নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে একই দিন দুপুর ২:৪৫ মিনিটে মালদহ টাউনে এসে পৌঁছাবে। এই ট্রেনে যাত্রার ক্ষেত্রে জেলার অন্যান্য একাধিক স্টেশন লাগোয়া পর্যটক ও যাত্রীরা উপকৃত হবেন।

    তাছাড়া এই স্পেশাল ট্রেনগুলি পার্শ্ববর্তী জেলা ও বিহার সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে। একইসঙ্গে দুই দিকেই ট্রেনটি ওল্ড মালদহ, একলাখি, সামসি, হরিশ্চন্দ্রপুর, কুমেদপুর, বারসই জংশন, ডালখোলা, কিশানগঞ্জ এবং আলুয়াবাড়ি রোড জংশন স্টেশনে থামবে। এই বিষয়ে মালদহ রেল ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, গরমকালে ভ্রমণের ক্ষেত্রে পাহাড় যাত্রায় রেলযাত্রী ও পর্যটকদের সুবিধার কোথায় মাথায় রেখে বিশেষ এই উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে এই ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং শীততাপ নিয়ন্ত্রিত কোচের ব্যবস্থা থাকবে।

    তিনি আরও জানান, এই স্পেশাল ট্রেনের টিকিট পিআরএস কাউন্টার এবং অনলাইনের মাধ্যমে বুক করা যাবে। পাশাপাশি গরমকালে উত্তরবঙ্গগামী যাত্রীদের বাড়তি চাপ কমাতে রেল কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে রেল যাত্রীরা (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    অ্যাকাউন্ট ব্যালেন্স শূন্য, মাথার উপরে ঋণের বোঝা, তৃণমূল প্রার্থী সায়ন্তিকার সম্পত্তি কত?
    Next Article
    শুক্রে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, কালবৈশাখীর সম্ভাবনা ৫ জেলায়: আজকের আবহাওয়া

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment