Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সঙ্গীতজগতে ইন্দ্র পতন, লক্ষ লক্ষ অনুরাগীদের কাঁদিয়ে প্রয়াত আশা ভোঁসলে

    5 days ago

    বাংলাহান্ট ডেস্ক: সপ্তাহান্তে খারাপ খবর বিনোদুনিয়া থেকে। প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)। শনিবার হঠাৎই ছড়িয়ে পড়ে তাঁর অসুস্থতার খবর। হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তারপর আজ রবিবার এসে পৌঁছাল সঙ্গীতশিল্পীর মৃত্যুর খবর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

    আশা ভোঁসলে (Asha Bhosle) মৃত্যুর খবরে শোকাহত সঙ্গীত জগৎ

    শনিবার হঠাৎ করেই ছড়িয়ে পড়ে আশা ভোঁসলের অসুস্থতার খবর। এদিন সন্ধ্যাবেলা হঠাৎ শরীরে অস্বস্তি শুরু হয় তাঁর। এক গৃহকর্মীকে নিজের অস্বস্তির কথা জানিয়েছিলেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, তখনই হৃদরোগে আক্রান্ত হন সঙ্গীতশিল্পী।

    Asha bhosle passed away

    অসুস্থ হন শিল্পী: পরে এক্স হ্যান্ডেলে তাঁর নাতনি লেখেন, ফুসফুসে সংক্রমণ হয়েছে সঙ্গীতশিল্পীর। তাঁকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। তাঁদের একা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধও জানিয়েছিলেন নাতনি। অনুরাগীদের আশা ছিল, হয়তো সুস্থ হয়ে ফিরবেন আশা ভোঁসলে (Asha Bhosle)। কিন্তু তার আগেই এল চরম মর্মান্তিক খবর।

    আরও পড়ুন: পরপর দুবার স্লট বদল, টিআরপি কমতে বছর ঘোরার আগেই ফুরোচ্ছে এই সিরিয়াল!

    পেয়েছেন বহু পুরস্কার: সুদীর্ঘ কর্মজীবন আশা ভোঁসলের। ভারতের বিভিন্ন ভাষায় অগণিত গান গেয়েছেন তিনি। পেয়েছেন বহু পুরস্কার। ২০০৮ সালে পদ্মভূষণ পেয়েছিলেন তিনি। পেয়েছেন দাদাসাহেব ফালকে পুরস্কার। ১৯৯৭ সালে গ্র্যামির জন্যও মনোনীত হয়েছিলেন শিল্পী।

    আরও পড়ুন : একাধিক বাড়ি-ফ্ল্যাট, বিলাসবহুল গাড়ি, রাজ নাকি শুভশ্রী কে এগিয়ে সম্পত্তিতে?

    দীর্ঘ কর্মজীবনে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন আশা ভোঁসলে। দিল তো পাগল হ্যায়, তুমসে মিলকে, দম মারো দম, পিয়া তু এর মতো বহু সুপারহিট গান রয়েছে তাঁর ঝুলিতে। আশা ভোঁসলের প্রয়াণে এক অপূরণীয় ক্ষতি তৈরি হল সঙ্গীত জগতে।

    Click here to Read More
    Previous Article
    রুতুরাজের শাস্তি! নীতীশ রানার জরিমানা, IPL-এ CSK vs DC ম্যাচে যা হল…
    Next Article
    Yogi Adityanath Live: কাঁথিতে যোগীর জনসভা থেকে সরাসরি | Kanthi Live | BJP Live

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment