Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    QR কোডেই মিলবে পরীক্ষার নির্দেশিকা, যুগের সঙ্গে পাল্লা দিয়ে ডিজিটাল হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়

    2 days ago

    বাংলাহান্ট ডেস্ক : ডিজিটাল হচ্ছে দেশ। সেই সঙ্গে পাল্লা দিয়ে ডিজিটালাইজেশন হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। এবার ছাত্রছাত্রীদের জন্য বড় ঘোষণা করল কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University)। পরীক্ষার জন্য যাবতীয় নির্দেশাবলী এবার থেকে কিউআর কোড থেকেই পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের এক কর্তা জানান, কলেজগুলির খরচ বাঁচাতে এবং পড়ুয়াদের কাছে তথ্য সহজে পৌঁছে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    পরীক্ষার নির্দেশের জন্য কিউআর কোডের ভাবনা কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University)

    উল্লেখ্য, স্নাতকের পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ডের সফট কপি কলেজগুলিকে পাঠিয়ে দেয় বিশ্ববিদ্যালয়। তা ছাপিয়ে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া কলেজের দায়িত্ব। বিশ্ববিদ্যালয়ের তরফে জানা গিয়েছে, পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকাও কলেজগুলিকে পৃথকভাবে দেওয়া থাকে। তবে খরচের কারণে সেগুলি ছাপিয়ে সবসময় দেওয়া হয় না।

    Calcutta university to bring qr code for exam directions

    খাতায় লেখা থাকে নির্দেশিকা: অনেক সময় দেখা যায়, পরীক্ষা শুরু হওয়ার আগে পরীক্ষকরা মৌখিক ভাবে নির্দেশিকা দিয়ে থাকেন। পরীক্ষার খাতাতেও লেখা থাকে নির্দেশিকা। কিন্তু কলেজগুলির দাবি, পরীক্ষার খাতা খোলার আগে পর্যন্ত লিখিত ভাবে কোনও নির্দেশিকা পড়ুয়াদের কাছে এসে পৌঁছায় না।

    আরও পড়ুন : নির্বাচনী বিধি ভঙ্গের প্রশ্ন উঠতেই, নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল

    কেন এই সিদ্ধান্ত: তার জেরেই এবার কিউআর কোডের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় (Calcutta University)। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক এ বিষয়ে জানান, বর্তমানে একটি পাতার একদিকেই তথ্য ছাপানো থাকে। নতুন কিউআর কোডও ওইদিকেই দেওয়া থাকবে। ফলে নতুন করে আর কিছু ছাপানোর প্রয়োজন পড়বে না।

    আরও পড়ুন : কবে অষ্টম বেতন কমিশন পেতে চলেছেন বাংলার কর্মীরা? জানালেন প্রধানমন্ত্রী

    নিখিল বঙ্গ অধ্যক্ষ পরিষদের কলকাতা শাখার সভাপতি এ বিষয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের কাছে এ বিষয়ে ইতিমধ্যেই আবেদন জানানো হয়েছিল। কর্তৃপক্ষ যদি সেই আবেদনে সাড়া দেয় তাহলে খুবই ভালো হবে।

    Click here to Read More
    Previous Article
    বিজেপি সরকার গড়লে, কী কী সুবিধা পাবে রাজ্যবাসী? জানালেন শাহ
    Next Article
    মুম্বাই ইন্ডিয়ান্সে ১৫ বছর পূর্ণ করলেন রোহিত! হিটম্যানের উদ্দেশ্যে বিশেষ বার্তা হার্দিকের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment