Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মুম্বাই ইন্ডিয়ান্সে ১৫ বছর পূর্ণ করলেন রোহিত! হিটম্যানের উদ্দেশ্যে বিশেষ বার্তা হার্দিকের

    2 days ago

    বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় দলের কিংবদন্তি ক্রিকেটার রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) সঙ্গে ১৫ বছর পূর্ণ করেছেন। ২০১১ সালের মেগা নিলামে ফ্র্যাঞ্চাইজিটি তাঁকে দলে নেয়। তার আগে তিনি ডেকান চার্জার্সের অংশ ছিলেন। মুম্বাই সেই মরশুমের প্রথম ম্যাচ খেলেছিল ১০ এপ্রিল। দিল্লির বিরুদ্ধে খেলা ওই ম্যাচটি ছিল এই ফ্র্যাঞ্চাইজির হয়ে রোহিত শর্মার প্রথম ম্যাচ। রোহিতের অধিনায়কত্বে মুম্বাই ইন্ডিয়ান্স ৫ বার IPL শিরোপা জিতেছে। এমতাবস্থায়, এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ১৫ বছর পূর্ণ করায় দলের বর্তমান অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে রোহিতকে শুভেচ্ছা জানান এবং একটি উপহার প্রদান করেন।

    মুম্বাই ইন্ডিয়ান্সে ১৫ বছর পূর্ণ করলেন রোহিত (Rohit Sharma):

    কী জানিয়েছেন হার্দিক: ইতিমধ্যেই এই সম্পর্কিত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। যেখানে হার্দিক পাণ্ডিয়া রোহিতের উদ্দেশ্যে জানাচ্ছেন, ‘রো, এই দলে ১৫ বছর পূর্ণ করার জন্য অভিনন্দন। বছরের পর বছর ধরে যেভাবে আপনি এই ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দিয়েছেন, তাঁর জন্য আপনাকে ধন্যবাদ। আপনার অধিনায়কত্বেই আমার অভিষেক হয়েছে, বুমের (বুমরাহ) এবং আমাদের অনেকের অভিষেক হয়েছে। এই ফ্র্যাঞ্চাইজি এবং ভারতের হয়ে খেলতে আসা এত মানুষকে অনুপ্রাণিত করার জন্য আপনাকে ধন্যবাদ।’

    হার্দিক আরও জানান, ‘একজন মানুষ হিসেবে আপনি অসাধারণ এবং চমৎকার। আপনি অত্যন্ত বন্ধুত্বপূর্ণ এবং উদার। আপনি যেভাবে সর্বদা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, বছরের পর বছর ধরে যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন তার জন্য আপনাকে অভিনন্দন এবং আন্তরিক ধন্যবাদ।’

    আরও পড়ুন: বৈভবের বিধ্বংসী ইনিংসে পরাজিত RCB! ‘ভবিষ্যতের তারকা’-কে বিশেষ উপহার দিলেন কোহলি

    মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে রোহিতের রেকর্ড: জানিয়ে রাখি যে, IPL-এ ডেকান চার্জার্সের হয়ে ৩ বছর খেলার পর, ২০১১ সালে রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড় ছিলেন। সেই মরশুমে তিনি ছিলেন চতুর্থ সর্বোচ্চ দামী খেলোয়াড়। রোহিত ২ মিলিয়ন ডলারে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন। ২০১৩-র মরশুমের মাঝামাঝি সময়ে মুম্বাই রোহিতকে অধিনায়ক নিযুক্ত করে এবং দলটি সেই মরশুমেই তাদের প্রথম IPL শিরোপা জেতে।

    আরও পড়ুন: বিক্রি হয়নি মিডিয়া রাইটস! ভারতের ফুটবল অনুরাগীরা দেখতে পাবেন না ২০২৬-এর FIFA বিশ্বকাপ?

    পরবর্তীকালে, রোহিত শর্মার অধিনায়কত্বে মুম্বাই ইন্ডিয়ান্স ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে IPL চ্যাম্পিয়ন হয়। রোহিত শর্মা ২০২৩ সাল পর্যন্ত দলের অধিনায়ক ছিলেন। তিনি মুম্বাই ইন্ডিয়ান্সকে ১৫৮ টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। যার মধ্যে মুম্বাই ৮৭ টিতে জয়লাভ করে।

    Click here to Read More
    Previous Article
    QR কোডেই মিলবে পরীক্ষার নির্দেশিকা, যুগের সঙ্গে পাল্লা দিয়ে ডিজিটাল হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়
    Next Article
    "বিজেপির সরকারে, মহিলাদের সুরক্ষা" বার্তা মোদীর

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment