Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এক লাফে ২৩০ ধাপ এগোলেন সূর্যবংশী! ICC ক্রমতালিকায় চমক দেখালেন শুভমান গিলও

    54 minutes ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সম্প্রতি প্রকাশ পেয়েছে আইসিসির (International Cricket Council) নতুন ক্রমতালিকা। সেই ক্রমতালিকায় (ICC Rankings) ভারতীয় দলের (Indian Cricket Team) ক্রিকেটারদের মধ্যে যে দুটি নাম সবচেয়ে বেশি উজ্জ্বলভাবে উপস্থিত সেই দুটি নাম হলো শুভমান গিল (Shubman Gill) ও বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) টেস্ট ও ওডিআই, দুই ফরম্যাটেই দাপুটে উপস্থিতি দেখিয়েছেন শুভমান গিল। শীর্ষ ১০-এ প্রবেশ না করতে পারলেও টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যার্ঙ্কিংয়ে এক অতিমানবিক লাফ মেরে ২৩০ ধাপ এগিয়েছেন ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশী।

    দুই ফরম্যাটে দাপিয়ে বেড়াচ্ছেন ভারতীয় অধিনায়ক:

    টেস্ট ফরম্যাটে শুভমান গিল ৭৪৩ পয়েন্ট নিয়ে রয়েছেন ৭ নম্বরে। তিনি ছাড়া ভারতীয়দের মধ্যে শীর্ষ দশের মধ্যে রয়েছেন শুধুমাত্র যশস্বী জয়সওয়াল (৯)। আর ওডিআই ফরম্যাটে ৮০১ পয়েন্ট নিয়ে শুভমান গিল নিউজিল্যান্ডের তারকা ড্যারেল মিচেলকে পেছনে ফেলে উঠে এসেছেন শীর্ষস্থানে। আফগানিস্তান ও ইংল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স করে এই জায়গা অর্জন করেছেন গিল।

    তার পাশাপাশি আইসিসি ওডিআই ক্রমতালিকার প্রথম পাঁচে রয়েছেন ভারতীয় দলের দুই কিংবদন্তি রোহিত শর্মা ও বিরাট কোহলি। ৭৬৭ পয়েন্ট নিয়ে ব্যাটারদের তালিকার তৃতীয় স্থানে রয়েছেন কোহলি। ৭৫৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন রোহিত শর্মা। ইংল্যান্ড সফরে দুজনেই আরও একবার নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন।

    আরও পড়ুন: ও দলে থাকলে মন খুলে খেলতে পারে না ক্রিকেটাররা! এবার গম্ভীরকে নিয়ে তোপ দাগলেন সেওবাগ

    অপরদিকে টি-টোয়েন্টি ফরম্যাটে এক লাফে ২৭৮ থেকে ক্রমতালিকায় ৪৮ তম স্থানে উঠে এসেছেন সূর্যবংশী। তার জিম্বাবোয়ে সফরের দুর্দান্ত পারফরম্যান্সই ছিল এই উন্নতির কারণ। সেই সিরিজের সেরা ক্রিকেটারের খেতাবও জিতেছেন বৈভব। কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়েছেন তিনি। তার পাশাপাশি টি-টোয়েন্টি ক্রমতালিকায় ব্যাটারদের লিস্টে নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন ঈশান কিষাণ। সাম্প্রতিক ব্যর্থতার কারণে এক ধাপ পিছিয়ে এই ফরম্যাটে তৃতীয় স্থানে রয়েছেন তারকা ওপেনার অভিষেক শর্মা।

    আরও পড়ুন: ভারতীয় দল জিততেই ধোনিকে ছুঁয়ে ফেললেন শ্রেয়স আইয়ার! এবার সামনে রোহিত

    আর এই আইসিসি ক্রমতালিকায় দল হিসেবে ওডিআই ও টি-টোয়েন্টি ফরম্যাটে শীর্ষস্থান ধরে রেখেছে ভারতীয় দল। ইংল্যান্ডের মাটিতে শোচনীয় পারফরম্যান্সের প্রভাব দলের র‍্যাঙ্কিংয়ে পড়েনি। তবে টেস্টের ক্ষেত্রে ১০৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে গৌতম গম্ভীরের দল। তাদের থেকে এই ফরম্যাটে এগিয়ে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।

    Click here to Read More
    Previous Article
    তেঘরিয়াতে লোকনাথ বাবার ত্রিকালদর্শী বইয়ের উদ্বোধন

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment