Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সরকার বদলেই কাটল ১৬ বছরের জট, বরানগর-ব্যারাকপুর মেট্রো প্রকল্পে গতি, কবে চালু পরিষেবা?

    24 minutes ago

    বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে ক্ষমতা বদলের পরেই কলকাতা মেট্রোর (Kolkata Metro) ভোলও বদলাচ্ছে দ্রুত। শহর ও শহরতলিতে মেট্রোর রুট সম্প্রসারণ হচ্ছে। এই তালিকাতেই নতুন জুড়ছে বরানগর-ব্যারাকপুর মেট্রো প্রকল্প। প্রায় ১৬ বছর ধরে আটকে থাকার পর অবশেষে এই প্রকল্পের কাজ শুরু হতে চলেছে বলে খবর। ইতিমধ্যেই দরপত্র প্রকাশ হয়েছে বলে খবর।

    কাজ শুরু হবে বরানগর-ব্যারাকপুর মেট্রো (Kolkata Metro) প্রকল্পের

    আইআইটি খড়গপুরকে দেওয়া হয়েছে সমীক্ষার দায়িত্ব। জানা যাচ্ছে, বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত এই পুরো মেট্রো রুটের দৈর্ঘ্য হবে প্রায় ১২.৫ কিমি। সমগ্র রুটে মোট ১০ টি স্টেশনের প্রস্তাব দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে বরানগর, কামারহাটি, আগরপাড়া, পানিহাটি, সোদপুর, খড়দহ, টাটা গেট, টিটাগড়, তালপুকুর ও ব্যারাকপুর।

    Kolkata Metro new route project

    এক দশক আগে হয় ঘোষণা: সেই ২০১০ সালে প্রথম এই মেট্রো প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। তখন রেলমন্ত্রী ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ তে বিটি রোড সংলগ্ন এলাকায় কিছু কাজ ও নথিপত্রের অগ্রগতি হলেও প্রকল্পের কাজ সেখানেই থমকে যায়। এতদিন মাত্র ১০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছিল এই প্রকল্পের। অবশেষে ১৬ বছর পর আবারও হাত পড়ল এই মেট্রো (Kolkata Metro) প্রকল্পে।

    আরও পড়ুন : ২-৩ হাজার নয়, একেবারে ৩০ হাজার টাকা ঢুকবে অ্যাকাউন্টে, মহিলাদের জন্য বিরাট ঘোষণা

    কোথায় ছিল বাধা: এই প্রকল্পটি প্রথম ঘোষণার সময় প্রায় ২০৭০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। তবে এতদিন ধরে কাজ বন্ধ থাকায় ব্যয় আরও বাড়তে পারে বলে মনে করা হয়েছিল। তবে নতুন ব্যয়ের হিসেব এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি বলেই খবর। উল্লেখ্য, এই প্রকল্পটির সবথেকে বড় বাধা ছিল বিটি রোডের নীচ দিয়ে যাওয়া বিশাল জল সরবরাহের পাইপলাইনটি। পুরসভার তথ্য অনুযায়ী, ওই এলাকায় মোট ৬ টি বড় পাইপলাইন রয়েছে।

    আরও পড়ুন : ফ্রিজে কতদিন রেখে খাওয়া যায় মাছ? ইলিশের ক্ষেত্রে নিয়মটা জানেন?

    আইআইটি খড়গপুরের বিশেষজ্ঞরা ইতিমধ্যেই সমীক্ষার কাজ শুরু করে দিয়েছেন। পরিকল্পনা অনুযায়ী, মাইক্রো টানেলিং প্রযুক্তি ব্যবহার করে প্রথমে মাটির নীচে বিকল্প জল সরবরাহের পাইপলাইন বসানো হবে। এরপর ধাপে ধাপে মেট্রো নির্মাণের কাজ এগোনো হবে। আগামী সাড়ে ৩ বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে খবর।

    Click here to Read More
    Previous Article
    Bangla entertainment : সৃজিতের নতুন ছবি নিয়ে কি বললেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী
    Next Article
    রেশন কার্ড বাতিলের আশঙ্কা? এই ৫টি শর্ত পূরণ করেছেন কি না, এখনই দেখে নিন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment