Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভারতকে বিশ্বকাপ জেতাতে বড় ত্যাগ স্বীকার করতে হবে বুমরা-কে! নয়তো কেরিয়ার শেষও হয়ে যেতে পারে

    44 minutes ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে চোটের জন্য ভারতীয় দলের (Indian Cricket Team) মাঠে নামতে পারছেন না যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। আসন্ন ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখে (2027 ODI World Cup) তাকে ওডিআই ফরম্যাটে ফিরিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। নিজের পরিচিত ছন্দে ইংল্যান্ডের মাটিতে বোলিংও করেছেন তারকা ভারতীয় ফাস্ট বোলার। কিন্তু ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামার আগেই তিনি চোটের কবলে পড়েন আবারও একবার।

    ভারতীয় দলের শ্রীলঙ্কা সফরের জন্য তাকে দলে রেখেছে বিসিসিআই। কিন্তু চিকিৎসকরা তাকে সম্পূর্ণ সুস্থ ঘোষণা করলে তবেই তিনি সাদা জার্সিতে মাঠে নামবেন। বুমরার এই চোটপ্রবণতা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। গতবছরও চোটের কারণে তিনি ভারতীয় দলের জার্সি গায়ে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামতে পারেননি।

    আগামী বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে আয়োজিত হবে ওডিআই বিশ্বকাপের একটা বড় অংশ। সেই টুর্নামেন্ট ভারতীয় দল জিততে চাইলে সেই দলে বুমরার উপস্থিতি অত্যাবশ্যক। কিন্তু যেভাবে চোটের কারণে বারবার ভুগতে হচ্ছে ভারতের তারকা পেসারকে, তা দেখে চিন্তায় ক্রীড়া বিশেষজ্ঞরা। ভারতীয় দলের হাতে একাধিক অভিজ্ঞ ও তরুণ ফাস্ট বোলার থাকলেও তাদের মধ্যে কেউই দলে বুমরার বিকল্প হতে পারেন না। তাই বিশ্বকাপ জয়ের জন্য তার সুস্থভাবে দলের অংশ হওয়াটা অত্যন্ত জরুরি।

    আরও পড়ুন: বিশ্বকাপ জিততে গেলে দলে লাগবে এই তারকাদের! রোহিত-কোহলিকে রেখেই গম্ভীরকে ভারতীয় দল বেছে দিলেন যুবরাজ

    এবার এই বিষয়ে বুমরাকে পরামর্শ দিলেন প্রাক্তন অজি ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা। কিংবদন্তি অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার বুমরাকে টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাটের মধ্যে থেকে যে কোনও একটি ফরম্যাটকে বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি মনে করেন কেরিয়ার দীর্ঘায়িত করতে গেলে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে যে কোনও একটি ফরম্যাট বেছে নিতেই হবে বুমরাকে। নিজের হাইপার এক্সটেন্ড বোলিং আর্মের কারণে বুমরার চোটপ্রবণতা বাকিদের চেয়ে বেশি। তাই এই বিষয়টি নিয়ে বুমরাকে ভেবে দেখার অনুরোধ করেছেন ম্যাকগ্রা।

    আরও পড়ুন: ও দলে থাকলে মন খুলে খেলতে পারে না ক্রিকেটাররা! এবার গম্ভীরকে নিয়ে তোপ দাগলেন সেওবাগ

    ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে প্রায় ৯০০ দিন পরে ওডিআই ফরম্যাটে ফিরেও ব্যাটারদের জন্য সমান বিপজ্জনক ছিলেন বুমরা। ২ ম্যাচে ২ উইকেট পেলেও তার ইকোনমি রেট ছিল মাত্র ৪। আগামী বছর ওডিআই বিশ্বকাপের জন্য তিনি ঠিক কতটা গুরুত্বপূর্ণ, তা এই পরিসংখ্যানই প্রমাণ করে। দক্ষিণ আফ্রিকার অতিরিক্ত বাউন্স যুক্ত পিচগুলিতে তিনি বিপক্ষের ব্যাটারদের রাতের ঘুম কেড়ে নেওয়ার ক্ষমতা রাখেন। ফলে তাকে সম্পূর্ণ সুস্থভাবে ওই টুর্নামেন্টে মাঠে নামানোর চেষ্টা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড।

     

    Click here to Read More
    Previous Article
    চিনে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা! প্রভাবিত হবে ভারত? কী জানালেন বিশেষজ্ঞরা?
    Next Article
    আজকের রাশিফল ৩০ জুলাই, প্রেমের জীবনে সুখের জোয়ার এই চার রাশির

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment