Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিরাট কোহলিকে পেছনে ফেললেন শ্রেয়স! ভারতীয় অধিনায়ক হিসেবে গড়লেন নয়া নজির

    19 minutes ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সি গায়ে অধিনায়ক হিসেবে অবশেষে জয়ের দেখা পেয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে শোচনীয় পারফরম্যান্সের পর তিনি জিম্বাবোয়ের বিরুদ্ধে (Zimbabwe vs India) টি-টোয়েন্টি সিরিজে ভারতকে জিতিয়েছেন ৩-০ ফলে। ভারতীয় অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচ ও সিরিজ জেতার স্বাদ পেয়েছেন তিনি। ভারতকে জেতানোর পাশাপাশি তিনি পেছনে ফেলে দিয়েছেন বিরাট কোহলিকে (Virat Kohli)।

    আরও পড়ুন: ও দলে থাকলে মন খুলে খেলতে পারে না ক্রিকেটাররা! এবার গম্ভীরকে নিয়ে তোপ দাগলেন সেওবাগ

    সদ্য সমাপ্ত জিম্বাবোয়ে সিরিজে শ্রেয়স আইয়ার অধিনায়ক হিসেবে ভারতীয় দলকে দশটি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। এই দশ ম্যাচে তিনি নিজেও ব্যাট হাতে ভদ্রস্থ পারফরম্যান্স করেছেন। ইংল্যান্ডের মাটিতে তিনি ব্যাট হাতে সফল হলেও দল জয় পায়নি। জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনি নিজে বড় কোন ইনিংস না খেলতে পারলেও বেশ কয়েকটি ম্যাচে ভালো শুরু করেছিলেন।

    পরিসংখ্যান বলছে যে নিজের প্রথম দশ ম্যাচে ভারতীয় অধিনায়কদের মধ্যে সর্বাধিক ব্যক্তিগত রান সংগ্রাহকদের তালিকায় তিনি পেছনে ফেলে দিয়েছেন বিরাট কোহলিকে। দেশে যেতে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দশটি ম্যাচ খেলার পর বিরাট কোহলির রান সংখ্যা ছিল ২৯৯। এই মুহূর্তে শ্রেয়স আইয়ারের রান সংখ্যা ৩১১।

    আরও পড়ুন: এক লাফে ২৩০ ধাপ এগোলেন সূর্যবংশী! ICC ক্রমতালিকায় চমক দেখালেন শুভমান গিলও

    ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে প্রথম ১০ ম্যাচ খেলার পর সর্বোচ্চ রান-সংগ্রাহকদের তালিকা:

    ৹ সূর্যকুমার যাদব (৩৯২)

    ৹ রোহিত শর্মা (৩৫২)

    ৹ শ্রেয়স আইয়ার (৩১১)

    ৹ বিরাট কোহলি (২৯৯)

    ৹ হার্দিক পান্ডিয়া (১৮৯)

    দলকে প্রথম সিরিজ জেতানোর পর আবেগতাড়িত হয়ে শ্রেয়স বলেছেন, “এটি অত্যন্ত বিশেষ একটি অনুভূতি। কোনও ভাষার মাধ্যমে এই অনুভূতিকে প্রকাশ করা সম্ভব নয়। দেশের প্রতিনিধিত্ব করা এবং অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজ জয়। এমন কিছুর স্বপ্ন তো প্রতিটি খেলোয়াড় দেখেন। ফলাফল নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে দল হিসেবে আমরা নিজেদের মানদণ্ড নিজেরাই নির্ধারণ করেছিলাম, আর সেই কৌশলটিই দলের সাফল্যের জন্য কাজে দিয়েছে।”

    Click here to Read More
    Previous Article
    "আমি ছোট ছোট করে টার্গেট করছি"- বললেন ভাস্কর ভট্টাচার্য

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment