Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    Airtel-এর তুলনায় ১০০ টাকা সস্তা, অথচ বেশি সুবিধা! Reliance Jio-র এই রিচার্জ প্ল্যান ঝড় তুলছে বাজারে

    5 days ago

    বাংলা হান্ট ডেস্ক: গ্রাহকদের সুবিধার্থে এবং তাঁদের চাহিদার ওপর ভর করে একের পর এক দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান (Recharge Plan) সামনে আনে টেলিকম সংস্থাগুলি। এমতাবস্থায়, দেশের অন্যতম বৃহৎ টেলিকম সংস্থা রিলায়েন্স জিও (Reliance Jio) এমন একটি প্ল্যান সামনে এনেছে যেটি এয়ারটেলের (Airtel) তুলনায় ১০০ টাকা সস্তা; অথচ, প্ল্যানটিতে রয়েছে একাধিক দুর্ধর্ষ সুবিধা। মূলত এই প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি হাই স্পিড ডেটা উপলব্ধ হয়। প্ল্যানটির ভালিডিটি ৮৪ দিনের। এটির দাম হল ৭৯৯ টাকা। রিলায়েন্স জিওর এই প্ল্যান এয়ারটেলের তুলনায় ১০০ টাকা সস্তা।

    রিলায়েন্স জিও Reliance Jio)-র ৭৯৯ টাকার রিচার্জ প্ল্যান:

    জানিয়ে রাখি যে, এই প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি হাই স্পিড এটা থেকে শুরু করে আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০ টি ফ্রি SMS উপলব্ধ হয়। ৮৪ দিনের ভ্যালিডিটির এই প্ল্যানে জিও এআই ক্লাউড স্টোরেজ এবং জিও টিভির ফ্রি অ্যাক্সেস পাওয়া যায়। তবে, মাথায় রাখতে হবে যে গ্রাহকেরা এই প্ল্যানে OTT-র সুবিধা পাবেন না বা 5G ডেটাও ব্যবহার করতে পারবেন না। এক্ষেত্রে নির্ধারিত ডেটা শেষ হওয়ার পর গতি ৬৪ কেবিপিএসে নেমে আসবে।

    This recharge plan of Reliance Jio is taking the market by storm.

    সামগ্রিকভাবে এই প্ল্যানে মোট ১২৬ জিবি ডেটা পাওয়া যায়। এছাড়াও, এই প্ল্যানটিতে ১৮ মাসের গুগল জেমিনি প্রোও উপলব্ধ করা হয়। যেটির দাম ৩৫,১০০ টাকা। এর পাশাপাশি ৫,০০০ জিবি ক্লাউড স্টোরিজ এবং ন্যানো বিমানের সুবিধা মেলে।

    আরও পড়ুন: ৩ মাসেই ১,১৪৯ কোটি! আদানি গ্রুপের এই কোম্পানির দ্বিগুণ মুনাফা, শেয়ারেও রকেটের গতি

    এয়ারটেলের ৮৯৯ টাকার রিচার্জ প্ল্যান: এই প্ল্যানে দৈনিক ১.৫ জিবি ডেটা উপলব্ধ হয় এবং প্ল্যানটির ভ্যালিডিটি হল ৮৪ দিনের। এর পাশাপাশি প্ল্যানটিতে আনলিমিটেড কলিং এবং দৈনিক ১০০ টি SMS-ও উপলব্ধ হয়। এছড়াও, প্রত্যেক ৩০ দিনে একবার ফ্রি হ্যালোটিউনের সুবিধা মেলে।

    আরও পড়ুন: ২ মাসের ব্যবধানে দ্বিতীয়বার! ফের দাম বাড়তে চলেছে Maruti Suzuki-র গাড়ির, কী জানাল সংস্থা?

    পার্থক্য: সামগ্রিকভাবে, এই দুই প্ল্যানে কিছু পার্থক্য রয়েছে। মূলত অ্যাডিশনাল বেনিফিটসে এটি পরিলক্ষিত হয়। জিওর প্ল্যান ১০০ টাকা সস্তা হওয়ার পাশাপাশি অতিরিক্ত অ্যাডিশনাল বেনিফিটস প্রদান করে

    Click here to Read More
    Previous Article
    মনে মমতা বন্দোপাধ্যায়, তবুও ঋতব্রতর ২১-এ জুলাইয়ে কর্মীরা!
    Next Article
    আজকের রাশিফল ২২ জুলাই, ব্যবসায় বাজিমাত করবে এই চার রাশি

    Related টেক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment