Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সপ্তাহে একদিন মিড ডে মিলে পাতে পড়বে চিকেন বিরিয়ানি! বড় ভাবনায় রাজ্য সরকার

    58 minutes ago

    বাংলা হান্ট ডেস্ক : সরকারি স্কুলের মিড ডে মিলে (Mid Day Meal) পুষ্টিকর নিরামিষ খাবার নিয়ে চর্চা শুরু হয়েছিল। রাজ্যে পালাবদলের পর ইসকনের হাতে মিড ডে মিলের দায়িত্ব তুলে দিয়েছিল সরকার। তারপরেই পড়ুয়াদের পুষ্টির অভাব নিয়ে প্রশ্ন উঠছিল নানান মহলে। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন মিড ডে মিলে ডিম দেওয়া হবে। এবার সেই তালিকায় নতুন সংযোজনের সম্ভাবনা তৈরি হয়েছে চিকেন বিরিয়ানিকে ঘিরে।

    পড়ুয়াদের মিড ডে মিলের (Mid Day Meal) পাতে চিকেন বিরিয়ানি?

    সরকারি স্কুলের পড়ুয়াদের সপ্তাহে একদিন চিকেন বিরিয়ানি পরিবেশনের প্রস্তাব দিয়েছেন তামিলনাড়ুর স্কুলশিক্ষামন্ত্রী রাজমোহন। প্রস্তাবটি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বিজয়ের কাছে পাঠানো হয়েছে। সবুজ সংকেত মিললে দেশের স্কুল পুষ্টি কর্মসূচিতে এটি হতে পারে এক ব্যতিক্রমী সংযোজন। পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, মিড ডে মিলে ইসকনের নিরামিষ আহারের পাশাপাশি এবার থেকে পড়ুয়াদের ডিমও দেওয়া হবে, যাতে তাদের খাদ্যতালিকায় প্রোটিনের পরিমাণ বাড়ে। সেই আবহেই তামিলনাড়ুর বিরিয়ানি প্রস্তাব নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে আলোচনা।

    শিক্ষামন্ত্রী রাজমোহনের মতে, তামিলনাড়ুর স্কুল পুষ্টি কর্মসূচি সব সময়ই সময়ের সঙ্গে নিজেকে বদলেছে। তিনি বলেন, “কামারাজার মিড ডে মিল প্রকল্প চালু করেছিলেন। কালাইঞার করুণানিধি তাতে ডিম যুক্ত করেন। এমজিআর সেটিকে নিউট্রিশাস মিল প্রোগ্রাম-এ রূপান্তরিত করেন। জয়ললিতা সপ্তাহজুড়ে ডিম বিতরণের ব্যবস্থা করেন। সেই ধারাবাহিকতায় আমার ইচ্ছে, সরকারি স্কুলে সপ্তাহে একদিন চিকেন বিরিয়ানি দেওয়া হোক।”

    chicken biryani in mid-day meal thinks state government

    আরও পড়ুন : পুজোর আগেই বড় উপহার! সল্টলেকে আসছে CNG স্টেশন, ২ বছরের মধ্যে মিলবে PNG-ও

    শিক্ষামন্ত্রীর এই প্রস্তাব নিয়ে এখনই কোনও সরকারি সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। উল্লেখ্য, ২০২২ সালে প্রাথমিক স্তরের পড়ুয়াদের জন্য চালু হওয়া মুখ্যমন্ত্রীর ব্রেকফাস্ট স্কিমও পরবর্তীকালে নতুন নামে চালু রাখা হয়। সেই ধারাবাহিক উন্নয়নের পথেই এবার মিড ডে মিলে চিকেন বিরিয়ানি অন্তর্ভুক্ত করার প্রস্তাব সামনে এসেছে।প্রস্তাবটি বাস্তবায়িত হলে শুধু একটি নতুন খাবার যোগ হবে না, বরং স্কুল পুষ্টি কর্মসূচির ধারণাতেই বড় পরিবর্তন আসতে পারে।

    Click here to Read More
    Previous Article
    আচমকাই বিপর্যয়! মাত্র ১ ঘণ্টায় বিধ্বস্ত ২০০ পরিবারের গোটা গ্রাম, অসমে বন্যার ভয়াবহ ধ্বংসলীলা
    Next Article
    দোকান দখলের অভিযোগ শর্বরীর বিরুদ্ধে! কড়া পদক্ষেপের আশ্বাস মুখ্যমন্ত্রীর

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment