Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দেশজুড়ে ৭০,২৮৭ কোটি টাকার টোল ট্যাক্স আদায়! রাজস্থান-মহারাষ্ট্রকে টেক্কা দিয়ে শীর্ষস্থানে এই রাজ্য

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক: ২০২৫-২৬ অর্থবর্ষে দেশজুড়ে ৭০,২৮৭ কোটি টাকার টোল ট্যাক্স (Toll Tax Collection) আদায় হয়েছে। যার মধ্যে রেকর্ড টোল আদায় হয়েছে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) থেকে। পরিসংখ্যান অনুযায়ী, শুধুমাত্র উত্তরপ্রদেশেই ৮,৮৬২ কোটি টাকা টোল ট্যাক্স আদায় হয়েছে। যার মাধ্যমে ওই রাজ্য জাতীয় সড়ক ও এক্সপ্রেসওয়ে থেকে টোল ট্যাক্স আদায়ের ক্ষেত্রে দেশজুড়ে (India) প্রথম স্থানে রয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি রাজ্যসভায় একটি লিখিত প্রশ্নের জবাবে এই পরিসংখ্যান তুলে ধরেন। তথ্য অনুযায়ী, টোল আদায়ে উত্তরপ্রদেশ ঐতিহ্যগতভাবে শীর্ষস্থানীয় রাজ্য যেমন রাজস্থান, মহারাষ্ট্র এবং গুজরাটকে ছাড়িয়ে গেছে। ৭,৩১৭.৫১ কোটি টাকার টোল ট্যাক্স আদায় করে রাজস্থান এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়াও, মহারাষ্ট্র তৃতীয় স্থানে এবং গুজরাট চতুর্থ ও কর্ণাটক পঞ্চম স্থানে রয়েছে।

    দেশজুড়ে ৭০,২৮৭ কোটি টাকার টোল ট্যাক্স আদায় (Toll Tax Collection)!

    এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক ও টোল প্লাজার সম্প্রসারণ: জানিয়ে রাখি যে, উত্তরপ্রদেশে টোল ট্যাক্স আদায়ের এই উল্লেখযোগ্য বৃদ্ধির প্রধান কারণ হল ওই রাজ্যে জাতীয় সড়ক এবং এক্সপ্রেসওয়ে নেটওয়ার্কের দ্রুত সম্প্রসারণ।
    উত্তরপ্রদেশে বর্তমানে মোট ১৪১ টি চালু টোল প্লাজা রয়েছে, যা দেশে দ্বিতীয় সর্বোচ্চ।

    Toll tax collection of 70,287 crore across the country.

    এদিকে, দেশে সর্বোচ্চ সংখ্যক টোল প্লাজা রয়েছে রাজস্থানে। সেই সংখ্যা হল ১৭২। এরপরে রয়েছে মহারাষ্ট্রে (১০৫ টি)। এছাড়াও, মধ্যপ্রদেশে ৯৮ টি এবং কর্ণাটকে ৬৮ টি টোল প্লাজা চালু রয়েছে।

    আরও পড়ুন: বড় মাইলফলক অর্জন ভারতীয় রেলের! কলকাতা বন্দর থেকে নেপালে পৌঁছল প্রথম বাণিজ্যিক মালবাহী ট্রেন

    দেশব্যাপী টোল আদায় ৭০,২৭৮ কোটি টাকায় পৌঁছেছে: উল্লেখ্য যে, দেশব্যাপী জাতীয় সড়কগুলিতে টোল আদায়ও ক্রমাগত বাড়ছে। ২০২৪-২৫ অর্থবর্ষে দেশব্যাপী মোট টোল আদায় ৬১,৪০৮.১৫ কোটি টাকা থেকে বেড়ে ২০২৫-২৬ অর্থবর্ষে ৭০,২৭৮.১৮ কোটি টাকার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

    আরও পড়ুন:ভোল পাল্টে যাবে রাজ্যের! পশ্চিমবঙ্গের সঙ্গে বাণিজ্যের জন্য উন্মুখ মধ্য এশিয়ার অন্যতম শক্তিশালী এই দেশ

    এই মোট সংগ্রহের মধ্যে ব্যক্তিগত যানবাহনের জন্য চালু করা বার্ষিক পাস প্রকল্প থেকে সংগৃহীত ১,৭৯৫.১৮ কোটি টাকাও অন্তর্ভুক্ত রয়েছে। কেন্দ্রীয় সরকারের মতে, সড়ক পরিকাঠামোর সম্প্রসারণ এবং জাতীয় সড়কগুলিতে যানবাহন চলাচল বৃদ্ধির কারণে টোল আদায়ে এই ধারাবাহিক বৃদ্ধি দেখা যাচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    ভোল পাল্টে যাবে রাজ্যের! পশ্চিমবঙ্গের সঙ্গে বাণিজ্যের জন্য উন্মুখ মধ্য এশিয়ার অন্যতম শক্তিশালী এই দেশ
    Next Article
    বড় মাইলফলক অর্জন ভারতীয় রেলের! কলকাতা বন্দর থেকে নেপালে পৌঁছল প্রথম বাণিজ্যিক মালবাহী ট্রেন

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment