Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    প্রথম শ্রেণি থেকে পাল্টে যাবে সব! চালু হতে চলেছে নতুন সিলেবাস, বিরাট ঘোষণা স্কুল শিক্ষামন্ত্রীর

    48 minutes ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর কার্যকর হতে চলেছে জাতীয় শিক্ষানীতি। একথা আগেই ঘোষণা হয়েছে। এবার নতুন সিলেবাস (New Syllabus) আসছে বলে জানিয়ে দিলেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ (Dipak Barman)। বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন তিনি।

    প্রথম শ্রেণি থেকেই আসছে নতুন সিলেবাস | (New Syllabus)

    রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী জানান, সিলেবাস সংশোধন এবং পরিবর্তনের জন্য ইতিমধ্যেই সিলেবাস কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটি যেমন সুপারিশ করবে, সেই ভাবে সিলেবাসে বদল আনা হবে। বর্তমান সময়ের উপযোগী সিলেবাস তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি।

    আরও পড়ুনঃ মাঝপথে আর থামবে না পড়াশোনা! স্কুলছুট আটকাতে এবার মাস্টারস্ট্রোক রাজ্য সরকারের

    দীপক বলেন, “আজকের উপযোগী করে গড়ে তোলার জন্য যেমন সিলেবাস দরকার, সেই রকম করা হবে। মাঝেমধ্যেই এমন রিভিউ কমিটি তৈরি করা হয়। এমনই একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রথম পরিকল্পনা হল, ২০২৭ সালে যে বইগুলি বেরোবে, সেগুলি রিভিউ করা। এরপর ২০২৮ সালে শিক্ষানীতি অনুসারে সিলেবাস বানানো হবে। কমিটির সুপারিশ অনুযায়ী সিলেবাসে বদল আনা হবে।“

    রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী এদিন বলেন, প্রথম শ্রেণি থেকে শুরু করে সম্পূর্ণ সিলেবাসে আমূল বদল আনা হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেই সিলেবাস কমিটি নতুন সিলেবাস তৈরি করছে বলে জানিয়েছেন তিনি।

    New syllabus

    এদিকে আজই স্কুলছুট তথা ড্রপ আউট রুখতে বড় পদক্ষেপ নিয়েছে রাজ্যের শিক্ষা দফতর। বিকাশ ভবনে রাজ্যের সমগ্র শিক্ষা মিশন ও জাতীয় মুক্ত বিদ্যালয় সংস্থানের মধ্যে মউ স্বাক্ষরিত হয়েছে। এর ফলে কোনও শিক্ষার্থী এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গেলেও তাঁর পড়াশোনা থামবে না। ভিনরাজ্যে গিয়ে অনায়াসে পড়াশোনা ও পরীক্ষা চালিয়ে যেতে পারবেন তাঁরা। রাজ্যের এই উদ্যোগের ফলে হাজার হাজার পরিযায়ী শ্রমিকদের সন্তানরাও উপকৃত হবেন বলে জানিয়েছেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন।

    Click here to Read More
    Previous Article
    অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস আপডেট শুরু! ‘Under Inquiry’ বদলে কী দেখালে স্বস্তির খবর মিলবে
    Next Article
    আপাতত স্বস্তি! অভিষেককে নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ হাইকোর্টের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment