Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নেটওয়ার্ক নেই? ইন্টারনেট ছাড়াই অফলাইনে পাঠান টাকা, নতুন ফিচার UPI-তে

    4 days ago

    বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে আধুনিক সময়ে ক্যাশলেস পরিষেবার দিকেই হাঁটছেন সবাই। নগদে লেনদেনের বদলে অনলাইন পেমেন্ট করছেন বেশিরভাগ মানুষ। ইউপিআই (UPI) পেমেন্ট দ্রুত এবং সহজ হওয়ায় সবাই এই দিকেই ঝুঁকছে। আর এবার ব্যবহারকারীদের আরও সুবিধার জন্য ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া একটি বড় পরিকল্পনা করেছে।

    অফলাইনেই হবে ইউপিআই (UPI) লেনদেন

    ইন্টারনেট ছাড়াই এবার করা যাবে ইউপিআই লেনদেন। এনপিসিআই ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস তৈরি করছে যা ইন্টারনেট ছাড়াই কোনও মার্চেন্টের পয়েন্ট অফ সেল টার্মিনালে পেমেন্ট করার সুযোগ দেবে। নিয়ার ফিল্ড কমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে এটি কাজ করবে বলে জানা যাচ্ছে।

    UPI payment in offline

    কীভাবে কাজ হবে: যেমনটা জানা যাচ্ছে, অফলাইন টার্মিনালে এনএফসি সক্ষম ফোন ট্যাপ করে সর্বাধিক ২০০০ টাকা পর্যন্ত পেমেন্ট করা যাবে। মূলত যেখানে ইন্টারনেট কানেক্টিভিটি নেই, যেমন ভূগর্ভস্থ রেল নেটওয়ার্ক বা বিমানের কেবিন, যেখানে ফোনের সিগন্যাল মেলে না, সেখানে কাজে আসবে এই ফিচার। কীভাবে ব্যবহার করতে হবে এই নতুন ফিচার?

    আরও পড়ুন : খেতে সুস্বাদু, কিন্তু শরীরের জন্য কি ভালো? ইলিশের মতোই ক্ষতিকর হতে পারে এই মাছগুলি

    কোনও পিন লাগবে না: ব্যবহারকারীরা প্রথমে ইন্টারনেট কানেকশন থাকাকালীন ডিভাইসের ইউপিআই (UPI) লাইট ওয়ালেটে টাকা ভরতে পারবেন। কোনও ইউপিআই পিন না দিয়েই অফলাইন টার্মিনালে ব্যালেন্স ব্যবহার করা যাবে। তবে অফলাইন ইউপিআই গ্রহণ করার জন্য PoS কোম্পানিগুলিকে NPCI থেকে সার্টিফিকেশন নিতে হবে।

    আরও পড়ুন : সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারে ফাটল, বন্ধ হওয়ার মুখে পরিষেবা?

    সার্টিফিকেশনের পর তার উপরে ভিত্তি করে একটি অ্যাপ্লিকেশন তৈরি করা হবে। PoS টার্মিনালটি ব্যবসায়ীদের গ্রাহকদের কাছ থেকে ডেবিট, ক্রেডিট কার্ড, প্রিপেইড কার্ড, মোবাইল ওয়ালেট পেমেন্ট গ্রহণ করতে পারবে। পেমেন্টের অনুমোদন সংরক্ষণ করে রাখবে। এরপর কানেক্টিভিটি ফিরলে তা ফরওয়ার্ড করে দেবে।

    Click here to Read More
    Previous Article
    কিংবদন্তি জ্যাক ক্যালিসকে ছুঁয়ে ফেললেন রোহিত! এবার ঢোকার সুযোগ শচীন-সৌরভদের ক্লাবে
    Next Article
    ট্রলারডুবিতে মৃত ৯ মৎসজীবি, পরিবারকে আর্থিক সাহায্য থেকে চাকরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

    Related টেক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment