বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। কোনও কাজে আজ আপনি সঠিক পরিশ্রমের মাধ্যমে সাফল্যের সম্মুখীন হতে পারেন। এর পাশাপাশি আপনার আর্থিক পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। বন্ধুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জীবনে আপনাকে অবশ্যই সংযত হতে হবে। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের আজ দেরি হতে পারে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলেও আপনি এবং আপনার অর্ধাঙ্গিনী বিষয়টি ভালোভাবে সামলে নেবেন।
প্রতিকার: কর্মজীবনে এবং ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির লক্ষ্যের দৃষ্টিহীনদের সেবা করুন এবং অনাথ আশ্রমে মিষ্টি বিতরণ করুন।
বৃষ রাশি: প্রতিটি কাজ আজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হবেন। প্রতিটি পদক্ষেপ আজ ধৈর্য সহকারে করুন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। ভালোবাসার মানুষের সঙ্গে আজ আপনি একটি পিকনিকে উপস্থিত হতে পারেন। সেখানে গিয়ে আজ আপনি কিছু মূল্যবান স্মৃতি সঞ্চয় করবেন। অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আজ আপনি কিছু ভালো পরামর্শ পেতে পারেন। সেগুলিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে কপালে জাফরানের তিলক লাগান।
মিথুন রাশি: আপনি আজ আপনার পছন্দের কাজগুলি বেশি করে করতে পারেন। আপনি যদি একজন আত্মীয়ের কাছ থেকে অর্থ ধার নিয়ে থাকেন সেক্ষেত্রে আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে হবে। আপনি আজ সমস্ত পারিবারিক ঋণ মিটিয়ে দিতে সক্ষম হবেন। প্রেমের জীবনে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। সেইসব ব্যক্তিদের সঙ্গে বেশি করে সংযুক্ত হন যাঁরা আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে সঠিক পথ প্রদর্শন করবেন। বন্ধুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই দরিদ্র এবং অভাবী ব্যক্তিদের উদ্দেশ্যে খাবার অর্পণ করুন। এটি আপনার উপকারে আসবে।
কর্কট রাশি: শারীরিক দিক থেকে আজ আপনি সুস্থ থাকবেন। সেইসব বন্ধুদের থেকে অবশ্যই দূরে থাকুন যাঁরা আপনার কাছ থেকে অর্থ ধার নিয়ে আর তা ফেরত দেন না। আপনার ভালোবাসার মানুষকে আজ কোনও অভিমানের কথা জানাবেন না। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন তাঁদের আজ অবশ্যই শান্ত থাকতে হবে। অযথা ভয় পাবেন না। মনে রাখবেন, আপনার সঠিক পরিশ্রম নিশ্চয়ই ইতিবাচক ফলপ্রদান করবে। আজ আপনি একাকী কিছুটা সময় অতিবাহিত করতে চাইবেন। আপনি আজ কোনও মানসিক উদ্বেগের সম্মুখীন হতে পারেন। বিবাহিত জীবনে আজ কোনও সমস্যার সম্মুখীন হলেও পরে তা ঠিক হয়ে যাবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সাদা রঙের খরগোশকে খাবার খেতে দিন।
সিংহ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। রক্তচাপের রোগীদের আজ ভিড় পরিবেশ এগিয়ে চলতে হবে। এই রাশির বিবাহিত দম্পতিদের তাঁদের সন্তানদের পড়াশোনার জন্য বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আজ আপনি পুরনো দিনের কিছু স্মৃতি রোমন্থন করতে পারেন। আপনার ভালোবাসার মানুষকে আজ কোনও অভিমানের কথা জানাবেন না। কোনও সৃজনশীল কাজে আজ আপনি ব্যস্ত থাকতে পারেন। আপনি আজ সেইসব কাজগুলি বেশি করে করবেন যেগুলি ছোটবেলায় করতে পছন্দ করতেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলেও আপনি এবং আপনার অর্ধাঙ্গিনী বিষয়টি ভালোভাবে সামনে নেবেন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই অশ্বত্থ গাছের কাছে পাঁচটি হলুদ রঙের ফুল মাটির তলায় পুঁতে দিন।
কন্যা রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। মন ভালো রাখার জন্য আজ আপনি কিছু আকর্ষণীয় বই পড়তে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে কথা বলার সময়ে অবশ্যই আপনার চোখ-কান খোলা রাখুন। কারণ, তাঁদের প্রতিটি পরামর্শ আপনার কাজে আসতে পারে। এই রাশির পড়ুয়াদের অযথা সময় নষ্ট না করে পড়াশোনার বিষয়ে মনোযোগী হতে হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে সকালে ঘুম থেকে উঠে বাবা অথবা গুরুকে প্রণাম করুন এবং তাঁদের সেবা করুন।

তুলা রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা আজ বিপুল লাভের সম্মুখীন হবেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। আজ আপনি নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। প্রিয়জনদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে প্রত্যেক শুক্রবার শ্রী সূক্ত মন্ত্র পাঠ করুন।
বৃশ্চিক রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আপনি আজ দাঁতের যন্ত্রণা অথবা পেটের গোলমালে ভুগতে পারেন। তাই, অবিলম্বে চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করুন। আপনি আজ একজন অভাবী ব্যক্তিকে ঋণ দিয়ে স্বস্তি পাবেন। একটি নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে বাবা-মায়ের বিশ্বাস অর্জনের জন্য এই দিনটি অবশ্যই ভালো। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে আজ যোগ্য কর্মচারীদের পদোন্নতি হতে পারে। পাশাপাশি, তাঁরা আর্থিক দিক থেকে লাভবান হবেন। এই রাশির পড়ুয়াদের পড়াশোনার বিষয়ে মনোযোগী হতে হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে বাড়িতে লাল রঙের গাছ রাখুন।
ধনু রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। যাঁরা শুধুমাত্র ব্যবসায়িক কৃতিত্বের জন্য আপনার কাছে আসেন তাঁদের থেকে দূরে থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। সেইসব ব্যক্তিদের সঙ্গে সংযুক্ত হন যাঁরা আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে সঠিক পথ প্রদর্শন করবেন। আজ আপনি একাকী কিছুটা সময় অতিবাহিত করবেন। এর ফলে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে গরুকে গুড় খেতে দিন।
আরও পড়ুন: জিম্বাবোয়ের বিরুদ্ধে T20 সিরিজের পর ১৯ দিনের দীর্ঘ বিরতি! এরপর কোন দলের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া?
মকর রাশি: মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। একজন বন্ধু আজ আপনার কাছ থেকে ঋণ চাইতে পারেন। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আপনি আজকে একটু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। প্রেমের জীবনে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণা ভালোভাবে উপস্থাপিত করলে লাভবান হতে পারেন। অফিস থেকে ফিরে আজ আপনি নিজের পছন্দমতো সময় অতিবাহিত করবেন। আজ আপনি কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে অর্ধাঙ্গিনীর কাছ থেকে সাহায্য পেতে পারেন।
প্রতিকার: ভগবান বিষ্ণুকে খুশি রাখার লক্ষ্যে মাদক দ্রব্য গ্রহণ থেকে বিরত থাকুন এবং আমিষ খাবার খাবেন না। এর ফলে বুধের খারাপ প্রভাব কেটে যাবে এবং আর্থিক দিক থেকে আপনি লাভবান হবেন।
আরও পড়ুন: ক্রমাগত বদনামের চেষ্টা! E20 পোস্টে ক্ষুব্ধ নিতিন গড়কড়ি বোম্বে হাইকোর্টের দ্বারস্থ, পেলেন বিশেষ অনুমতি
কুম্ভ রাশি: আপনি আজ কোনও শারীরিক অসুস্থতা থেকে সেরে উঠতে পারেন। আজ আপনি কোনও প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশগ্রহণ করতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। আপনি আজ একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। আজ আপনি কোনও সৃজনশীল কাজ করার পরিকল্পনা করলেও কোনও কারণবশত তা সম্ভব হবে না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই দুর্গা মন্দিরে প্রসাদ অর্পণ করুন।
মীন রাশি: আপনি আজ একটি সৃজনশীল কাজ করতে পারেন। এর ফলে আপনি মানসিক দিক থেকে চাপমুক্ত থাকবেন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনার চারপাশে আজ কী কী ঘটছে সেদিকে অবশ্যই সতর্ক থাকুন। বন্ধুদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। ধূমপান এবং মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে অবশ্যই কোনও ধর্মীয় স্থানে হলুদ রঙের মিষ্টি (যেমন লাড্ডু বা বোঁদে) অর্পণ করুন। এটি আপনার উপকারে আসবে।
Previous Article
১৪ গুণ বাড়ল রফতানি! বিশ্বজুড়ে ভারতীয় বৈদ্যুতিক গাড়ির জয়জয়কার