বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। প্রিয়জনদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি যদি একদিনের ছুটি নিয়ে কোথাও বেড়াতে যেতে চান সে ক্ষেত্রে আজকের দিনটি অবশ্যই ভালো। যাঁদের সঙ্গে থাকলে আপনার শুধুমাত্র সময় নষ্ট হয় তাঁদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ভালো মানুষদের সঙ্গে সংযোগ স্থাপন করুন এবং অন্যের ব্যাপারে খারাপ ভাবা থেকে বিরত থাকুন। এর পাশাপাশি, মন থেকে হিংসা দূরে সরিয়ে রাখুন।
বৃষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। হার্টের রোগীদের কফির অভ্যাস পরিত্যাগ করতে হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। তরুণ-তরুণীরা অন্তর্ভুক্ত থাকতে পারে এমন একটি কাজ শুরু করার পক্ষে এই দিনটি অবশ্যই ভালো। আপনি আজ কোনও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। কোথাও সফরের মাধ্যমে ভবিষ্যতে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই কেশরযুক্ত খাবার অভাবী ব্যক্তিদের মধ্যে দান করুন এবং নিজেও খান।
মিথুন রাশি: বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আত্মবিশ্বাসী হয়ে কথা বলুন। কোনও আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। শিশুদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সচেতনভাবে করুন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। এর ফলে আপনার মধ্যে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। কোনও কারণবশত আপনার মেজাজ খারাপ থাকলেও জীবনসঙ্গী একটি চমকের মাধ্যমে আপনার মন ভালো করে দেবেন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে যোগ্য ব্যক্তিকে বা একজন সংস্কৃতিমনস্ক ব্যক্তিকে বই বা পড়াশোনা সম্পর্কিত অন্যান্য জিনিস অর্পণ করুন।
কর্কট রাশি: আপনার দয়ালু মনোভাব আজ একাধিক খুশির মুহূর্ত বয়ে আনবে। একটি নতুন আর্থিক পরিকল্পনা সঠিকভাবে সম্পন্ন হওয়ায় আপনি লাভবান হবেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। ভালোবাসার মানুষের সঙ্গে রুক্ষ ব্যবহার করবেন না। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সচেতনভাবে করুন। আর্থিক লেনদেন আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে করতে হবে। আপনি আজ এমন একটি সেমিনার অথবা প্রদর্শনীতে উপস্থিত হতে পারেন যেখান থেকে কিছু নতুন জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন। প্রতিটি কাজে ধৈর্যের সঙ্গে করুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলেও আপনি এবং আপনার অর্ধাঙ্গিনী বিষয়টি ভালোভাবে সামলে নেবেন।
প্রতিকার: কর্মজীবনে এবং ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে একটি টিনের পাত্রে গঙ্গার জল বা অন্য কোনও পবিত্র জল সঞ্চয় করুন।
সিংহ রাশি: কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে অবশ্যই পরিবারের কাছ থেকে সাহায্য নিন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে অবশ্যই খুশির আমেজ বজায় থাকবে। প্রিয়জনদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কোনও নতুন পরিকল্পনা তথা প্রকল্প বাস্তবায়নের পক্ষে এই দিনটি অবশ্যই ভালো। ভালোবাসার মানুষের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। বাবা-মায়ের সঙ্গে দিনটি অবশ্যই ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে ‘ওম সূর্য নারায়ণায় নমৌ নমঃ’-এই মন্ত্রটি জপ করুন।
কন্যা রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। অন্য মানুষদের প্রশংসার মাধ্যমে আজ আপনি সাফল্যের সম্মুখীন হতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ ভালোবাসার মানুষ অথবা অর্ধাঙ্গিনীর কাছ থেকে একটি বিশেষ বার্তা পেতে পারেন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আজ আপনি আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ পেতে পারেন। আপনি আজ জীবনসঙ্গীর সঙ্গে অনেকটা সময় অতিবাহিত করতে চাইবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহের পুজো করুন এবং নরসিংহ কবচ (সুরক্ষার জন্য বর্ম) জপ করুন।

তুলা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। বাড়িতে আজ সন্ধ্যায় অতিথিদের আগমন ঘটবে এবং তাঁদের সঙ্গে দুর্দান্ত সময় অতিবাহিত হবে। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণা আত্মবিশ্বাসের সঙ্গে ভালোভাবে উপস্থাপিত করলে লাভবান হবেন। অন্যদের কাছ থেকে পাওয়া ভালো পরামর্শগুলি সঠিকভাবে কাজে লাগান। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করার আগে সুগন্ধি ব্যবহার করুন।
বৃশ্চিক রাশি: আপনার মন আজ কোনও ভালো জিনিসের প্রতি আকৃষ্ট হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। সহায়ক গ্রহগুলির কারণে আজ আপনার মানসিক সন্তুষ্টি বজায় থাকবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে লালচে-বাদামী রঙের গরুকে গুড় ও রুটি খেতে দিন।
ধনু রাশি: বাড়ির সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি শিশুদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। আপনি আজ একটি প্রাকৃতিক সৌন্দর্য দেখে অবাক হয়ে যেতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। পরিবারের সবথেকে ছোট সদস্যকে নিয়ে আজ আপনি একটি পার্কে অথবা শপিং মলে যেতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা নয়। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে স্নানের জলে গম, গোটা লাল রঙের মুসুর এবং লাল সিঁদুর মিশিয়ে সূর্যস্নান করুন।
আরও পড়ুন: ‘দেশপ্রেম প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে’, কার্গিল বিজয় দিবসে বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী মোদী
মকর রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। সেই সমস্ত আত্মীয়দের থেকে অবশ্যই দূরে থাকুন যাঁরা আপনার কাছ থেকে অর্থধার নিয়ে আর তা ফেরত দেননি। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কোথাও কোনও বিতর্কে জড়িয়ে পড়লে সেটিকে সমাধান করুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনার সৃজনশীল দক্ষতা আজ অনেকের কাছ থেকে স্বীকৃতি পাবে। তবে, আপনি আজ অবসর সময়ে কোনও সৃজনশীল কাজ করতে চাইলেও কোনও কারণবশত তা সম্ভব হবে না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে কপালে জাফরানের তিলক লাগান।
আরও পড়ুন: এই ট্রাভেল সংস্থার ওপর কড়া অ্যাকশন! হল ৭,৩০০ কোটির জরিমানা
কুম্ভ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের মাধ্যমে আর্থিক সুবিধা পেতে পারেন। এর ফলে তাঁরা অত্যন্ত গর্বিত হবেন। আপনার যদি আজ কোথাও ডেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কোনও বিতর্কিত আলোচনা করবেন না। যাঁরা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ কোনও বহু প্রতীক্ষিত খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করতে পারেন। আপনার বিচক্ষণতার মাধ্যমে আজ আপনি লাভবান হবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে সবুজ রঙের কাঁচের বোতলে জল ভরে তা সূর্যের আলোয় রেখে দিন।
মীন রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। অতীতের অতিরিক্ত অর্থব্যয়ের কারণে আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। আপনি আজ কোনও কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। তবে, তাঁদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। নিজের গোপন তথ্যগুলি আজ বেশি কাউকে জানিয়ে দেবেন না। ভালোবাসার মানুষের সঙ্গে আজ আপনি কিন্তু সময় অতিবাহিত করতে চাইলেও ব্যস্ততার কারণে তা সম্ভব হবে না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: বুধের সুপ্রভাব বৃদ্ধির লক্ষ্যে ব্রোঞ্জ দান করুন। এর ফলে আর্থিক দিক থেকেও উন্নতি হবে।
Previous Article
ফের বিধ্বংসী সূর্যবংশী! শচীনও পারেননি এমন কাজ করে প্রমাণ করলেন তিনি সকলের থেকে আলাদা
Next Article
বুমরার পরিবর্ত পেয়ে গেলো BCCI! গতিতেই প্রতিপক্ষকে নাজেহাল করছেন ভারতীয় দলের এই নতুন তারকা