Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আপাতত স্বস্তি! অভিষেককে নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ হাইকোর্টের

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক : একাধিক এফআইআরকে ঘিরে কলকাতা হাইকোর্টে অন্তর্বর্তী স্বস্তি পেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রাজ্যের বিভিন্ন থানায় সাম্প্রতিক সময়ে দায়ের হওয়া মামলাগুলির প্রেক্ষিতে আইনি সুরক্ষা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশে সাময়িক কিছু মামলায় স্বস্তি পান অভিষেক।

    অভিষেকের (Abhishek Banerjee) মামলায় কি জানালেন হাইকোর্টের বিচারপতি ?

    অভিষেকের নামে চলা একাধিক মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, ভবানীপুর, শিলিগুড়ি এবং বিষ্ণুপুর থানায় নথিভুক্ত মামলাগুলিতে আপাতত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর আইনি ব্যবস্থা নিতে পারবে না পুলিশ। তবে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাজ্যের বিভিন্ন থানায় পৃথক অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া সব এফআইআরকে একত্র করে একটি সার্বিক রক্ষাকবচ দেওয়া সম্ভব নয়। ফলে সব মামলায় একযোগে সুরক্ষা চেয়ে করা আবেদন এই পর্যায়ে গৃহীত হয়নি।

    শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিবাল। তাঁর দাবি, ভবানীপুর, শিলিগুড়ি, নাকাশিপাড়া, বিষ্ণুপুর-সহ একাধিক থানায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর মক্কেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেই যুক্তির সমর্থনে তিনি শুভেন্দু অধিকারীর মামলার প্রসঙ্গও আদালতের সামনে তোলেন।

    অভিষেকের আইনজীবীর বক্তব্য ছিল, অতীতে ধারাবাহিক এফআইআর-এর ক্ষেত্রে শুভেন্দু অধিকারীকেও আদালত রক্ষাকবচ দিয়েছিল এবং আদালতের অনুমতি ছাড়া নতুন মামলা দায়েরের উপরও নিষেধাজ্ঞা জারি হয়েছিল। সবদিক বিবেচনা করে আদালত নির্দিষ্ট তিনটি থানায় দায়ের হওয়া মামলার ক্ষেত্রে অন্তর্বর্তী সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

    High Court issues important order regarding Abhishek Banerjee

    আরও পড়ুন :রেশন কার্ড বাতিলের আশঙ্কা? এই ৫টি শর্ত পূরণ করেছেন কি না, এখনই দেখে নিন

    এই অন্তর্বর্তী নির্দেশে আপাতত কিছুটা স্বস্তি মিললেও, বাকি মামলাগুলি এবং সার্বিক রক্ষাকবচের প্রশ্নে আইনি লড়াই এখনও অব্যাহত রয়েছে। ফলে আগামী শুনানিতে আদালতের পরবর্তী নির্দেশই নির্ধারণ করবে এই মামলার জল কোথায় গড়ায়।

    Click here to Read More
    Previous Article
    প্রথম শ্রেণি থেকে পাল্টে যাবে সব! চালু হতে চলেছে নতুন সিলেবাস, বিরাট ঘোষণা স্কুল শিক্ষামন্ত্রীর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment