Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রেশন কার্ড বাতিলের আশঙ্কা? এই ৫টি শর্ত পূরণ করেছেন কি না, এখনই দেখে নিন

    26 minutes ago

    বাংলা হান্ট ডেস্ক: পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের আগের থেকেই রেশন কার্ডের (Ration Card) দুর্নীতি নিয়ে বিস্তার অভিযোগ করেছেন বিজেপি সরকার। তাদের দাবি অনেক অযোগ্য মানুষ এই দীর্ঘদিন ধরে রেশন পেয়ে আসছেন। তাদের জন্যই যারা যোগ্য প্রাপক তারা বঞ্চিত হচ্ছেন এই সুবিধার থেকে। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা অপচয় হচ্ছে বলেও অভিযোগ তোলেন বিজেপি সরকার। তাই রাজ্যে এই বিজেপি সরকার আসার পরেই রেশন কার্ডের দিকে চোখ ঘুরিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। তারা রেশন কার্ড বাতিল করা শুরু করে দিয়েছে। এবার এক নজরে দেখেনিন কোন শর্তগুলো পূরণ না করলে রেশন কার্ড আপনার বাতিল হয়ে যেতে পারে।

    রেশন কার্ড বাতিলের আশঙ্কা এই ৫টি নিয়ম এখনই মিলিয়ে নিন (Ration Card)

    ইতিমধ্যে লক্ষ লক্ষ রেশন কার্ড রিজেক্ট করে দেওয়া হয়েছে। আর এই খবর অনেক রেশন প্রাপকদের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। তারা বুঝতে পারছেন না ঠিক কোন কোন শর্ত পূরণ না করলে বাদ যেতে পারে, রেশন কার্ড। তাই আজকের প্রতিবেদনে সেই বিষয় রইল বিস্তারিত তথ্য (Ration Card)।

    Ration card cancellation check these 5 rules right away

    আরও পড়ুন: চিংড়ি রান্নায় আনুন নতুন চমক! সর্ষে-মালাইকারি ভুলে বানিয়ে ফেলুন সুস্বাদু বালাচং

    কোন কোন সত্য পূরণ না করলে বাতিল হবে রেশন কার্ড?

    ১) বার্ষিক আয়: যাদের আয় বছরের ৬ লক্ষ টাকার বেশি। তাদের রেশন কার্ড বাতিল হতে পারে। ৎ কারণ এই পরিমাণ আয় রেশন পাওয়ার কথা নয়।

    ২) সিএএ তে নাম বাদ গেলে: অনেকেই নাগরিকত্বের জন্য সিএএ তে আবেদন করেছেন। আর সে ক্ষেত্রে যদি এই আবেদন বাতিল হয় তাহলে আর মিলবে না রেশন। তবে আবেদনের যদি এখনও নিষ্পত্তি না হয় তাহলে সেই ভেরিফিকেশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত রেশন পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

    ৩) এস আই আর এর নাম বাদ: ২০২৬ এর বিধানসভা ভোটের আগে রাজ্য হয়েছে এস আই আর। আর সেই এস আই আর এর কারো নাম বাদ গিয়ে থাকলে তার রেশন কার্ড বাতিল হয়ে যাবে। তবে ট্রাইবুনালে অ্যাপ্লাই করে রাখলে আপাতত মিলবে রেশন।

    ৪) সরকারী কর্মী হলে: রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মী হলে পাশাপাশি পরিবারের সদস্যরা ইনকাম ট্যাক্স দিলে রেশন কার্ড বাতিল হতে পারে বলে জানিয়েছেন।

    ৫) এইসব ক্ষেত্রে কার্ড বাতিল: এক্ষেত্রে যদি আপনার চারটি পাকা ঘরের বাড়ি থাকে অথবা চার চাকা গাড়ি থাকে তাহলে বাতিল হয়ে যাবে রেশন কার্ড। এছাড়াও গ্রামে বসবাসকারী মানুষদের যদি ট্রাক্টর থাকে পাশাপাশি প্রচুর পরিমাণে সেচযোগ্য জমি থাকে। তাহলে তাদের কার্ডও বাতিল হয়ে যাবে (Ration Card)।

    Click here to Read More
    Previous Article
    সরকার বদলেই কাটল ১৬ বছরের জট, বরানগর-ব্যারাকপুর মেট্রো প্রকল্পে গতি, কবে চালু পরিষেবা?
    Next Article
    মাঝপথে আর থামবে না পড়াশোনা! স্কুলছুট আটকাতে এবার মাস্টারস্ট্রোক রাজ্য সরকারের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment