Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ১,০৭২ দিন টিম ইন্ডিয়ার বাইরে! অশ্রুসিক্ত নয়নে অবসর ঘোষণা অজিঙ্ক রাহানের, অনুরাগীদের জানালেন কৃতজ্ঞতা

    54 minutes ago

    বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় দলের অন্যতম তারকা ক্রিকেটার অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) এবার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন। ২০১১ সালে ভারতের (India National Cricket Team);হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রাহানের। বৃহস্পতিবার নেটমাধ্যমে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে অশ্রুসিক্ত নয়নে অবসরের (Retirement) ঘোষণা করেন অজিঙ্ক রাহানে। যেখানে তিনি জানান যে তাঁর জন্য ক্রিকেটকে বিদায় জানানোর এটাই সঠিক সময়। এদিকে, ক্রিকেট থেকে রাহানের অবসরের অর্থ হল, তাঁকে আর IPL বা কোনও ঘরোয়া ম্যাচে খেলতে দেখা যাবে না।

    অশ্রুসিক্ত নয়নে অবসর ঘোষণা অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane):

    কী জানিয়েছেন রাহানে: শেয়ার করা ওই ভিডিওতে অজিঙ্ক রাহানে জানিয়েছেন যে, ‘কোনও কিছুর শুরু হলে তার শেষও হয়। এটাই জীবনের সত্য। আমাদের কেবল সেটিকে সম্মান করে সামনে এগিয়ে যাওয়া উচিত।’ তাঁর মতে, তিনি সবসময় নিজের সময়ের ওপর বিশ্বাস রেখেছেন এবং এর গুরুত্ব বুঝেছেন। তিনি মনে করেন, ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটাই তাঁর জন্য সঠিক সময়। এর পাশাপাশি ভিডিওর একটি অংশে তাঁর চোখে জল আসতেও দেখা যায়।

     

    View this post on Instagram

     

    A post shared by Ajinkya Rahane (@ajinkyarahane)

    অজিঙ্ক রাহানে ১,০৭২ দিন টিম ইন্ডিয়ার বাইরে ছিলেন: জানিয়ে রাখি যে, অজিঙ্ক রাহানে দীর্ঘ ১২ বছর ধরে ভারতের হয়ে ক্রিকেট খেলেছেন। তিনি টিম ইন্ডিয়ার হয়ে মোট ৮৫ টি টেস্ট, ৯০ টি ODI এবং ২০ টি T20 ম্যাচ খেলেছেন। অজিঙ্ক রাহানে ২০২৩ সালে পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেন। এমতাবস্থায় তিনি ১,০৭২ দিন টিম ইন্ডিয়ার বাইরে ছিলেন। রাহানের মোট ক্রিকেট কেরিয়ার ছিল ১৯ বছরের। যেখানে তিনি ২০৫ টি ফার্স্ট ক্লাস ম্যাচ, ১৯২ টি লিস্ট ‘এ’ ম্যাচ এবং ৩০৮ T20 ম্যাচ খেলেছেন।

    আরও পড়ুন: চিনে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা! প্রভাবিত হবে ভারত? কী জানালেন বিশেষজ্ঞরা?

    রাহানের অধিনায়কত্বে ভারত বর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছিল: উল্লেখ্য যে, অজিঙ্ক রাহানে টিম ইন্ডিয়ার হয়ে অধিনায়কত্বও করেছেন। অধিনায়ক হিসাবে তাঁর সবচেয়ে বড় সাফল্য ছিল ২০২০-২১ সালে বর্ডার-গাভাস্কার ট্রফি জয়। অস্ট্রেলিয়ায় খেলা সেই টেস্ট সিরিজে ভারতের শুরুটা ভালো ছিল না। অ্যাডিলেডের প্রথম টেস্টে ভারতীয় দল মাত্র ৩৬ রানে অলআউট হয়ে যায়। ভারত শুধু অ্যাডিলেড টেস্টেই হারেনি, সেই টেস্টের পর তৎকালীন অধিনায়ক বিরাট কোহলিও চোটের কারণে দল থেকে ছিটকে যান। তারপর পর অজিঙ্ক রাহানে দলের দায়িত্ব নেন এবং ২-১ ব্যবধানে সিরিজ জিততে সাহায্য করেন।

    আরও পড়ুন: দেশজুড়ে ৭০,২৮৭ কোটি টাকার টোল ট্যাক্স আদায়! রাজস্থান-মহারাষ্ট্রকে টেক্কা দিয়ে শীর্ষস্থানে এই রাজ্য

    টিম ইন্ডিয়া ও IPL-এ রাহানের পারফরম্যান্স: অজিঙ্ক রাহানে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৫ টি সেঞ্চুরিসহ ৮,০০০-এরও বেশি রান করেছেন। টেস্টে তিনি ১২ টি সেঞ্চুরিসহ ৫,০৭৭ রান করেছেন। ODI-তে অজিঙ্ক রাহানে
    ৩ টি সেঞ্চুরিসহ ২,৯৬২ রান করেছেন। এদিকে, T20 আন্তর্জাতিক ক্রিকেটে অজিঙ্ক রাহানে ৩৭৫ রান করেছেন। IPL কেরিয়ারে তিনি ২ টি সেঞ্চুরি সহ ২১২ টি ম্যাচে ৫,৩৬৭ রান করেছেন।

    Click here to Read More
    Previous Article
    যোগ্য হয়েও টাকা পাননি? অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার বাড়ি বাড়ি পৌঁছবে বিজেপি মহিলা মোর্চা

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment