Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মেলেনি কমিশনের অনুমতি! ভোটের আগে স্থগিত প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) আবহে আবারও বড় সিদ্ধান্ত। নির্বাচন সংক্রান্ত বিধিনিষেধের জেরে প্রাথমিক শিক্ষক নিয়োগের (Teacher Recruitment) ইন্টারভিউ প্রক্রিয়া আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education)। এতে স্বাভাবিকভাবেই উদ্বেগে পড়েছেন বহু চাকরিপ্রার্থী।

    ভোটের জন্য স্থগিত প্রাথমিক শিক্ষক নিয়োগ (Teacher Recruitment):

    মঙ্গলবার পর্ষদের সভাপতি গৌতম পাল জানান, নির্বাচন কমিশনের অনুমতি না মেলায় এই মুহূর্তে ইন্টারভিউ নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে চলমান প্রক্রিয়াটি স্থগিত রাখাই একমাত্র পথ বলে মনে করছে পর্ষদ। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, নির্বাচনী আচরণবিধির সময়সীমা শেষ হলেই পুনরায় ইন্টারভিউ শুরু করা হবে। যদিও গৌতম পাল দাবি করেন, আদালতের দ্বারস্থ হলে রায় তাঁদের পক্ষেই আসত। তবে দীর্ঘ আইনি জটিলতায় না গিয়ে আপাতত অপেক্ষার পথই বেছে নিয়েছে কর্তৃপক্ষ।

    উল্লেখ্য, ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ১৩,৫০৬ জন প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল ধাপে ধাপে। ২০২৫ সালের ডিসেম্বর থেকে ইন্টারভিউ নেওয়া শুরু হয় এবং প্রথম চারটি ধাপ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এরপর ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী পঞ্চম থেকে দশম ধাপের ইন্টারভিউ শুরু হয় বিভিন্ন জেলায়, যার মধ্যে ছিল নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদহ, পশ্চিম বর্ধমান ও বীরভূম।

    দশম ধাপের ইন্টারভিউ ২৯ মে পর্যন্ত চলার কথা থাকলেও, পরিস্থিতি বদলে যাওয়ায় ১ এপ্রিল থেকেই তা স্থগিত করা হয়। পর্ষদ জানায় ইন্টারভিউ সংক্রান্ত বিজ্ঞপ্তি নির্বাচন ঘোষণার আগেই জারি হয়েছিল এবং মেধাতালিকা প্রকাশও নির্বাচনের পরে করা হবে—তাই আদর্শ আচরণবিধি লঙ্ঘনের প্রশ্ন নেই। তারা ইন্টারভিউ চালিয়ে যাওয়ার অনুমতি চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত কমিশনের তরফে অনুমোদন না মেলায় প্রক্রিয়া এগোয়নি।

    Primary teacher recruitment interviews postponed due to election commission approval

    আরও পড়ুন : হয়ে যান সতর্ক! ভোটের আগে বাইক চলাচলের ক্ষেত্রে বড় নির্দেশিকা কমিশনের, না মানলে পড়বেন দুর্ভোগে

    এছাড়াও, বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য শিক্ষক নিয়োগের প্যানেল প্রস্তুত থাকলেও, তা প্রকাশের সিদ্ধান্ত আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। তবে নির্বাচন শেষ হলেই দ্রুত ইন্টারভিউ ও প্যানেল প্রকাশের কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছে পর্ষদ।

    Click here to Read More
    Previous Article
    হাই কোর্টে বড় ধাক্কা! বেলডাঙা মামলায় হঠাৎ সরে দাঁড়াল বেঞ্চ, কেন এই সিদ্ধান্ত?
    Next Article
    আর নেই জট! সম্পন্ন হতে চলেছে ভারত-আমেরিকার বহু প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment