Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হাই কোর্টে বড় ধাক্কা! বেলডাঙা মামলায় হঠাৎ সরে দাঁড়াল বেঞ্চ, কেন এই সিদ্ধান্ত?

    3 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ বেলডাঙা হিংসার মামলায় হঠাৎ বড় মোড়। কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) শুনানি চলাকালীনই বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নিজেই এই মামলা থেকে সরে দাঁড়ায়। ফলে মামলাটি আবার নতুন করে প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে। মূলত ইউএপিএ আইনের প্রয়োগ নিয়ে আইনি জটিলতার কারণেই এই সিদ্ধান্ত।

    কেন সরে দাঁড়াল ডিভিশন বেঞ্চ (Calcutta High Court)?

    শুনানির সময় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, এই মামলায় ‘ইউএপিএ’ বা বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের ধারা প্রয়োগ হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধুমাত্র প্রধান বিচারপতির। সেই কারণে ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি করতে পারে না। এই আইনি সীমাবদ্ধতার জেরেই মামলাটি প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়।

    NIA কেন হাইকোর্টে গেল?

    বেলডাঙা হিংসার ঘটনায় গ্রেপ্তার হওয়া ১৫ জন অভিযুক্তকে এনআইএ-র বিশেষ আদালত জামিন দেয়। আদালতের (Calcutta High Court) মতে, নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট জমা দিতে পারেনি এনআইএ, তাই জামিন দেওয়া হয়। এই সিদ্ধান্তের বিরোধিতা করেই জাতীয় তদন্তকারী সংস্থা হাই কোর্টের দ্বারস্থ হয়।

    ঘটনার সূত্রপাত কীভাবে?

    এই ঘটনার শুরু ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে। ওই শ্রমিকের বাড়ি ছিল মুর্শিদাবাদের বেলডাঙায়। মৃত্যুর খবর এলাকায় পৌঁছাতেই উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা প্রতিবাদে রাস্তায় নামেন, শুরু হয় বিক্ষোভ।

    প্রতিবাদ ধীরে ধীরে বড় আকার নেয়। বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করেন এবং শিয়ালদহ-লালগোলা লাইনের মহেশপুর এলাকায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করলে সংঘর্ষ বাঁধে। এই সময় একাধিক মানুষ আহত হন এবং ভাঙচুরের অভিযোগ ওঠে। পরিস্থিতি সামলাতে পুলিশ লাঠিচার্জ করে।

    Beldanga Chaos NIA Takes Over Probe

    আরও পড়ুনঃ সিঙ্গেল বেঞ্চের নির্দেশ স্থগিত! শিক্ষকদের ভোটের কাজে সবুজ সঙ্কেত হাই কোর্টের

    প্রথমে রাজ্য পুলিশ তদন্ত শুরু করলেও, ঘটনার গুরুত্ব বিবেচনা করে পরে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশে তদন্তভার দেওয়া হয় NIA-কে। বর্তমানে সেই তদন্তই চলছে এবং মামলাটি নতুন করে প্রধান বিচারপতির বেঞ্চে শুনানির অপেক্ষায়।

    Click here to Read More
    Previous Article
    উত্তর-দক্ষিণে আবহাওয়ার চরম ফারাক, কোথাও বৃষ্টি কোথাও গরম! জানুন আগামীকালের ওয়েদার
    Next Article
    মেলেনি কমিশনের অনুমতি! ভোটের আগে স্থগিত প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment