Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মধ্যপ্রাচ্যে উত্তেজনার আবহেও হরমুজ অতিক্রম করেছে কতগুলি ভারতীয় জাহাজ? জানাল সরকার

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে বারংবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে হরমুজ প্রণালী। তবে, মধ্যপ্রাচ্যের উত্তেজনার আবহেও হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ (India) চলাচল অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই সরকার এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করেছেন। বিদেশ মন্ত্রকের (MEA) মুখপাত্র রণধীর জয়সওয়াল সোমবার একটি ইন্টার-মিনিস্ট্রি প্রেস কনফারেন্সে জানান যে, আমেরিকা ও ইরানের মধ্যে অচলাবস্থা শুরু হওয়ার পর থেকে মোট ১০ টি ভারতীয় পতাকাবাহী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে।

    মধ্যপ্রাচ্যে উত্তেজনার আবহেও হরমুজ অতিক্রম করেছে কতগুলি ভারতীয় জাহাজ (India):

    জানিয়ে রাখি যে, দেশে রান্নার গ্যাসের তীব্র ঘাটতির পরিপ্রেক্ষিতে, হরমুজ প্রণালীতে আটকে থাকা ভারতীয় জাহাজগুলির মধ্যে সরকার প্রথমে এলপিজি ট্যাঙ্কারগুলি সরিয়ে নেওয়ার ওপর মনোযোগ দিচ্ছে। তবে, এলপিজি ট্যাঙ্কারকে নিরাপদে যাওয়ার অনুমতি দেওয়া হলেও, পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের কারণে ভারতে রান্নার গ্যাসের ঘাটতি এখনও অব্যাহত রয়েছে।

    How many ships of India crossed Strait of Hormuz?

    ২২ এপ্রিল আরও একটি জাহাজ এসে পৌঁছবে: উল্লেখ্য যে, ৩১ জন ভারতীয় নাবিককে নিয়ে ভারতীয় পতাকাবাহী অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার ‘দেশ গরিমা’ গত ১৮ এপ্রিল নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। জাহাজটি আগামী ২২ এপ্রিল মুম্বাইয়ে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। এদিকে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভাল গত ১৯ এপ্রিল সৌদি আরবে সফর করেন। সেখানে তিনি জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান, বিদেশমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. মুসাদ আল-আইবানসহ শীর্ষ আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেন। এই প্রসঙ্গে জয়সওয়াল বলেন, সেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক থেকে শুরু করে আঞ্চলিক পরিস্থিতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা সম্পন্ন হয়।

    আরও পড়ুন: গ্রীষ্মের ছুটিতে ভিড় সামলাতে ‘মেগা প্ল্যান’ রেলের! কনফার্ম টিকিট নিয়ে আর নেই চিন্তা

    এদিকে, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের (MoPNG) যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন যে, ভারতে এলপিজি ঘাটতির মধ্যে সরকার ২০২৬ সালের মার্চ মাস থেকে ৪.৯৩ লক্ষেরও বেশি পিএনজি সংযোগ প্রদান করেছে। তিনি আরও বলেন, নতুন সংযোগের জন্য ৫.৫১ লক্ষেরও বেশি মানুষ রেজিস্ট্রেশন করেছেন।

    আরও পড়ুন: পেট্রোলের দুশ্চিন্তা শেষ! দ্রুত আসছে ৮৫ শতাংশ ইথানল চালিত যানবাহন, বড় পদক্ষেপ সরকারের

    গত সপ্তাহে রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানিগুলির (OMCs) গড় অটো এলপিজি বিক্রির পরিমাণ ছিল দৈনিক প্রায় ৩৫০ টন। যেখানে ফেব্রুয়ারিতে এই পরিমাণ ছিল দৈনিক ১৭৭ টন। সরকারের তথ্য অনুযায়ী, গত ১৯ এপ্রিল পর্যন্ত পিএনজি-র প্রায় ৩৯,২০০ গ্রাহক তাঁদের এলপিজি কানেকশন স্যারেন্ডার করেছেন।

    Click here to Read More
    Previous Article
    ডাক্তারের চেম্বারে জয় শ্রী রাম ডিসকাউন্টে পরিষেবা! কী বলছেন জয় শ্রী রাম ডাক্তারবাবু?
    Next Article
    কোড না দিলে মিলবে না সিলিন্ডার, গ্যাস বুকিংয়ে নয়া নিয়ম চালু

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment