Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কোড না দিলে মিলবে না সিলিন্ডার, গ্যাস বুকিংয়ে নয়া নিয়ম চালু

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্যে সঙ্কটের জেরে দেশে তৈরি হয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে আতঙ্ক। বৃদ্ধি পেয়েছে গ্যাস সিলিন্ডারের (LPG Gas Cylinder) দাম। সেই সঙ্গে দেশের একাংশে শুরু হয়ে গিয়েছে গ্যাস সিলিন্ডারের কালোবাজারি। তাই প্রতারণা ঠেকাতে এবার এক নতুন পদক্ষেপ নিয়েছে বিভিন্ন গ্যাস সংস্থাগুলি।

    গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) বুকিংয়ে চালু নতুন নিয়ম

    গ্যাস সিলিন্ডার বুকিংয়ে নতুন নিয়ম চালু করা হয়েছে। বর্তমানে প্রায় ৯২ শতাংশ ডেলিভারি হচ্ছে এই নিয়মেই।এই নতুন নিয়মে একটি বিশেষ কোড দিচ্ছে গ্যাস কোম্পানিগুলি। একে বলা হচ্ছে ডেলিভারি অথেনটিকেশন কোড। এই কোড দিলেই গ্যাস ডেলিভারি দেবে কোম্পানি।

    LPG Gas Cylinder booking new rule

    কীভাবে মিলবে কোড: গ্যাস সিলিন্ডার বুকিংয়ের জন্য প্রথমে কোম্পানির আইভিআরএসে কল করে বুক করতে হবে। গ্যাস বুকিং নিশ্চিত হলে কোডের জন্য অপেক্ষা করতে হবে। রেজিস্টার্ড মোবাইল নম্বরে এসএমএস, হোয়াটসঅ্যাপ, ইমেলের মাধ্যমে আসবে। এই কোড ডেলিভারি এজেন্ট ছাড়া আর কাউকে দেওয়া যাবে না। ডেলিভারি পার্সন সিলিন্ডার নিয়ে এলে তাকে কোড দিলেই পাওয়া যাবে সিলিন্ডার।

    আরও পড়ুন : আজ সন্ধ্যা থেকেই ঝাঁপ ফেলবে সমস্ত মদের দোকান, কতদিন চলবে ড্রাই ডে?

    গ্যাসের সরবরাহ স্বাভাবিক: দেশে রান্নার গ্যাসের যোগান নিয়ে ইতিমধ্যেই বিবৃতি পেশ করেছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। বিবৃতিতে জানানো হয়েছে, দেশে যথেষ্ট পরিমাণে গার্হস্থ্য গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) মজুত রয়েছে। সরবরাহও স্বাভাবিক রয়েছে।

    আরও পড়ুন : ট্র্যাক নবীকরণ ও রক্ষণাবেক্ষণে নয়া রেকর্ড, বড় মাইলফলক অর্জন করল ভারতীয় রেল

    সরকারের তরফে জানানো হয়েছে, এই কোড ব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটি ছিল। অনেক গ্রাহক বুকিং করে টাকা দিলেও অথেনটিকেশন কোড পাচ্ছিলেন না। সিলিন্ডার বুক করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছিলেন গ্রাহকরা।আগে এই কোড শুধু রেজিস্টার্ড নম্বরেই যেত। তবে এখন এই কোড গ্রাহকদের হোয়াটসঅ্যাপ নম্বর বা ইমেলে আসবে।

    Click here to Read More
    Previous Article
    মধ্যপ্রাচ্যে উত্তেজনার আবহেও হরমুজ অতিক্রম করেছে কতগুলি ভারতীয় জাহাজ? জানাল সরকার
    Next Article
    সীমা লঙ্ঘনের ফল ভয়ানক! পহেলগাম কাণ্ডের বছর পেরিয়ে পাকিস্তানকে মনে করাল ভারত

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment