Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মাধ্যমিকের মেধাতালিকায় বড়সড় রদবদল, স্ক্রুটিনি-রিভিউয়ে বেড়ে গেল কৃতীদের সংখ্যা

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: মাধ্যমিকের স্ক্রুটিনি ও রিভিউ ফলাফলের পর বাড়ল কৃতি ছাত্র-ছাত্রীদের সংখ্যা (WBBSE)। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে মাধ্যমিকের নম্বর যাচাই ও খাতা রিভিউ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় জায়গা পেয়েছে নতুন করে নয়জন। পাশাপাশি চারজনের র‍্যাঙ্ক পরিবর্তন হয়েছে।

    স্ক্রুটিনি-রিভিউয়ে বাড়ল মাধ্যমিকের কৃতী পড়ুয়ার সংখ্যা (WBBSE)

    প্রসঙ্গত গত ৮ মে প্রকাশ ফল প্রকাশের ৪০ দিনের মাথায় মাধ্যমিকের নম্বর যাচাই ও রিভিউ এর ফল প্রকাশ হল। এই ফল প্রকাশের পর যেখানে মেধা তালিকায় নাম ছিল ১৩১ জনের। সেখানে নম্বর যাচাই ও খাতা রিভিউ করে ফের ন’জনের নাম প্রথম দশে এসেছে। অর্থাৎ প্রথম থেকে দশম স্থানাধিকারী তালিকায় এখন রয়েছে মোট ১৪০ জন (WBBSE)।

    WBBSE students rises following scrutiny and review number of high-achieving

    আরও পড়ুন: লালগোলা রুটে একাধিক ট্রেনের সময় পরিবর্তন, রইল নতুন সময়সূচি…

     এক নজরে দেখে নিন কিভাবে পিপিএস ও পিপিআর এর ফল দেখবেন:

    ১। পরীক্ষার্থীদের প্রথমে পর্ষদের ওয়েবসাইট wbbsedata.com-এ যেতে হবে।

    ২। সেখানে হোমপেজে লেখা ‘WBBSE Madhyamik PPR/PPS Result 2026’ লিঙ্কে ক্লিক করতে হবে।

    ৩। এর পর নিজেদের রোল নম্বর, জন্মতারিখ দিয়ে ‘সাবমিট’ অপশনে ক্লিক করতে হবে।

    ৪। কম্পিউটারে এ বার একটি নতুন পেজ খুলে যাবে আর সেখান থেকেই নিজেদের ফলাফল দেখতে পাবে পরীক্ষার্থীরা।

    ৫। ভবিষ্যতের প্রয়োজনে এই রেজাল্ট তারা ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারে।

    যদিও এই বিষয়ে পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে, এইবার থেকে প্রতিটি স্কুলে উপরোক্ত পোর্টালটিতে নিজেদের স্কুল লগইন করে সম্পূর্ণ স্কুলের সমন্বিত পিপিআর ও পি পি এস এর ফলাফল এর পিডিএফ ডাউনলোড করতে পারবে। পাশাপাশি প্রতিটি স্কুল প্রতিনিধিকে অথরাইজেশন লেটার ও সংশ্লিষ্ট পরীক্ষার্থীর আসল মার্কশিট জমা দিতে হবে।

    তবে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, “বেশ কয়েকটি স্কুলের টাকা জমা দেওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া সফল হয়নি বলে দেখিয়েছে যন্ত্র। পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইটে ৮২টি এমন স্কুলের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। শুধু নামের তালিকাই নয়, পাশাপাশি কোন স্কুলের কত টাকা বাকি রয়েছে সেই তথ্যও দেওয়া রয়েছে। সূত্রের খবর, কোনও রকম যান্ত্রিক ত্রুটির কারণে টাকা জমা না পড়ার সমস্যা হয়েছে (WBBSE)”।

    Click here to Read More
    Previous Article
    আজই শেষ দিন জনকল্যাণ শিবিরের! ৫৪ সরকারি প্রকল্পে আবেদনের শেষ সুযোগ, কোথায় চলছে ক্যাম্প?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment