Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভারতীয় দলের এই তারকার ভবিষ্যৎ নিয়ে চিন্তায় সেওবাগ! যোগ্যতা থাকা সত্ত্বেও সুযোগ দিচ্ছে না BCCI

    1 hour ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) এই মুহূর্তে আফগানিস্থানের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলতে ব্যস্ত। আগামী বছর আফ্রিকার মাটিতে আয়োজিত হতে চলা ওডিআই বিশ্বকাপে (2027 ODI World Cup) অংশ নেওয়ার আগে প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চায় না তারা। এরপর জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারত। তবে সেই সিরিজ শুরুর আগে তরুণ আগ্রাসী ওপেনার যশস্বী জয়সওয়ালকে (Yashaswi Jaiswal) নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) অসন্তুষ্ট প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেওবাগ (Virender Sehwag)।

    ভারতের জার্সিতে বহুদিন আগেই আন্তর্জাতিক অভিষেক ঘটে গিয়েছে যশস্বীর। কিন্তু ওডিআই ফরম্যাটে নিজেকে এখনও নিয়মিত করে তুলতে পারেননি এই বাঁ-হাতি ব্যাটার। শুধুমাত্র টেস্ট ক্রিকেটেই সাফল্যের সঙ্গে ধারাবাহিকভাবে ভারতীয় জার্সির মান রেখে চলেছেন তিনি। এবার এই বিষয়ে মুখ খুলেছেন নবাব অফ নজফগড়।

    আরও পড়ুন: ব্যাট হাতে নতুন ইতিহাস শুভমান গিলের! জয় দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করলো ভারতীয় দল

    এই প্রসঙ্গে সেওবাগ বলেছেন, “আপাতত ভারতীয় দলে কোনও জায়গা খালি নেই। শুভমান গিল এখন অধিনায়ক এবং রোহিত শর্মাও খেলে চলেছেন। রোহিত শর্মা যখন অবসর নেবেন, একমাত্র তখনই আপনারা জয়সওয়ালকে সাদা বলের ক্রিকেট ও ওয়ান ডে-তেও খেলতে দেখবেন।” আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে চোট পেয়ে বিরাট কোহলি দল থেকে ছিটকে যাওয়ার পর স্কোয়াডে আনা হয়েছিল জয়সওয়ালকে। তবে প্রথম একাদশে সুযোগ পাননি তিনি এখনও।

    তবে রোহিত অবসর নিলেও যে যশস্বীর জায়গা ভারতীয় দলে পাকা হয়ে যাবে, এমনটা মনে করছেন না সেওবাগ। এই প্রসঙ্গে তিনি মন্তব্য করে বলেছেন, “অবশ্য এর পরেও রুতুরাজ গায়কোয়াড় ও যশস্বীর মধ্যে দলে জায়গা পাওয়া নিয়ে প্রতিদ্বন্দ্বীতা হতে পারে। তবে তিনজন ওপেনারকে দলে নেওয়া হলে তাঁদের মধ্যে জয়সওয়ালকে নিশ্চিতভাবেই দেখা যাবে।”

    আরও পড়ুন: ব্যাটে রান নেই, দল হারতেই মেজাজ হারান সূর্যবংশী! শ্রীলঙ্কার ক্রিকেটারদের সাথে হলো হাতাহাতি

    আগামী ওডিআই বিশ্বকাপের আগে ভারতীয় স্কোয়াডে সুযোগ পেলেও কোহলি ও রোহিতের উপস্থিতি যশস্বীর সামনে সবচেয়ে বড় বাঁধা। কিন্তু অনেকেই মনে করছেন গতবছরের শেষদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে শতরান করে নিজের যোগ্যতা প্রমাণ করায় কোনও একজন ওপেনার চোট পেলে হয়তো ভাগ্যে শিঁকে ছিড়তে পারে জয়সওয়ালের। কারণ ৩ ও ৪ নম্বর পজিশনে সুযোগ পাওয়ার ব্যাপারে তার চেয়ে এগিয়ে রয়েছেন ঈশান কিষাণ ও রুতুরাজ গায়কোয়াড। আপাতত ধৈর্য ধরা ছাড়া আর কোনও রাস্তা খোলা নেই যশস্বীর সামনে।

     

    Click here to Read More
    Previous Article
    NCPI-তে মিশে যেতেই মোদী মন্ত্রিসভায় ঠাঁই? কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন সুদীপ ও শর্মিলা

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment