Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘অনেক কষ্ট করে…’, মাত্র ৪ মাসেই সিরিয়াল ছেড়ে বেরিয়ে গেলেন মূল হিরো!

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : সিরিয়াল (Serial) পাড়ায় সবসময়ই কিছু না কিছু ঘটে চলেছে। কখনও কোনও ধারাবাহিক বন্ধের খবর পাওয়া যাচ্ছে, আবার কখনও কোনও কলাকুশলী ছেড়ে বেরিয়ে যাচ্ছেন কোনও প্রোজেক্ট। অভিনেতা অভিনেত্রীদের সিরিয়াল ছেড়ে দেওয়া কোনও নতুন বিষয় নয়। তবে মুখ্য নায়ক বা নায়িকা প্রোজেক্ট ছেড়ে বেরিয়ে গেলে তা চর্চার বিষয় হয়ে দাঁড়ায় বটে।

    সিরিয়াল (Serial) ছেড়ে দিলেন মূল নায়ক

    এবার এমনই এক কারণের জন্য চর্চায় উঠে এল স্টার জলসা। এই চ্যানেলের নতুন সিরিয়াল ‘শুধু তোমারি জন্য’ থেকে বেরিয়ে গেলেন নায়ক রাহুল ওরফে অভিনেতা শুভ্রজিৎ সাহা। শারীরিক পরিস্থিতির অবনতি হওয়াতেই বাধ্য হয়ে তাঁকে সিরিয়াল থেকে সরে দাঁড়াতে হয়েছে বলে খবর। কী হয়েছে শুভ্রজিতের?

    This hero left star jalsha serial

    কী হয়েছে অভিনেতার: পায়ে গুরুতর চোট লেগেছে অভিনেতার। ‘টর্ন লিগামেন্ট’ নিয়েই গত কয়েক সপ্তাহ ধরে হুইলচেয়ারে বসে শুটিং চালাচ্ছিলেন শুভ্রজিৎ। সবটাই সিরিয়ালের স্বার্থে। কিন্তু পরবর্তীতে এমআরআই রিপোর্টে ধরা পড়ে, তাঁর পায়ের জটিলতা আরও বেড়েছে। পায়ে প্লাস্টারও করতে হয়। তাই বাধ্য হয়েই সিরিয়াল (Serial) থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন শুভ্রজিৎ।

    আরও পড়ুন : চতুর্দিকে ‘ডিম থেরাপি’, আর কী কী কাজে লাগানো যায় পচা ডিম?

    হঠাৎ সিরিয়াল ছাড়ার সিদ্ধান্ত: সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টে সবটাই জানিয়েছেন শুভ্রজিৎ। তিনি লিখেছেন, ‘পা আর সঙ্গ দিচ্ছে না’। তাঁর পোস্ট থেকেই জানা যায়, সিরিয়ালের প্রথম প্রোমোর মাত্র ৩ দিন আগে তাঁর কপাল ফেটে যায়। কপালে স্টিচ নিয়েই লাইফ জ্যাকেট ছাড়া সমুদ্রে জেট স্কিইং করার শট দিয়েছিলেন তিনি। পায়ে প্লাস্টার পড়ার পড়েও হুইলচেয়ারে বসে দিনরাত শুটিং করেছেন শুভ্রজিৎ। এতে হাত ও কোমরে প্রচণ্ড যন্ত্রণা হওয়ায় প্রোডাকশনের কাছে ১০ ঘন্টা শুটিং করার অনুমতি চেয়েছিলেন তিনি। কিন্তু সিরিয়ালের নায়ককে ছাড়া তো শুটিং করা সম্ভব নয়। তাই সবদিক বিচার করেই এই সিদ্ধান্ত নিলেন শুভ্রজিৎ।

    আরও পড়ুন : বাজারে গেলে খোলা রাখুন চোখ-কান, ফরম্যালিন মেশানো মাছ চিনবেন কীভাবে?

    স্বামীর এই সিদ্ধান্তে তাঁর পাশে শক্ত ঢাল হয়ে দাঁড়িয়েছেন স্ত্রী প্রিয়াঙ্কা। এই সময় কোনও কাজ বা ডেডলাইন নয়, তাঁর বিশ্রাম নেওয়া সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মত প্রিয়াঙ্কার। সিরিয়ালে নায়কের চরিত্র থেকে শুভ্রজিৎ সরে যাওয়ার পর আগামীতে কাকে দেখা যাবে এই চরিত্রে তা এখনও স্পষ্ট নয়।

    Click here to Read More
    Previous Article
    জনকল্যাণ শিবিরে ভিড় এড়াতে আগে জানুন সময়সূচি, কতক্ষণ মিলবে পরিষেবা জানুন
    Next Article
    ভারতীয় দলে রোহিতের ভূমিকা বদলাচ্ছে! বড় আপডেট এলো গম্ভীরের কোচিং টিম থেকে

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment