Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভারতীয় দলে বিরাট কোহলির জায়গা এই তারকাকে দিতে চাইছেন গম্ভীর! বড় সিদ্ধান্ত নেবে BCCI

    2 hours ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত কয়েক বছর ধরে ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সিতে ওডিআই ফরম্যাটে দুরন্ত ছন্দে রয়েছেন লোকেশ রাহুল (KL Rahul)। পরিসংখ্যানের দিক দিয়ে এইমুহূর্তে বিরাট কোহলি (Virat Kohli) ছাড়া আর কেউ এই ফরম্যাটে তার চেয়ে বেশি ধারাবাহিকভাবে রান করছেন না। ফিনিশার হিসেবেও নিজেকে অন্য উচ্চতায় তুলে আনতে পেরেছেন কর্ণাটকের এই ক্রিকেটার। তার এই দুর্দান্ত পারফরম্যান্স দেখে এবার তাকে নিয়ে বিশেষ পরিকল্পনা করছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

    ২০২৭ সালের বিশ্বকাপটির বেশিরভাগ অংশ আয়োজিত হতে চলেছে দক্ষিণ আফ্রিকায়। আর আশা করা হচ্ছে সেখানকার পিচগুলিতে বোলারদের জন্যেও অনেকটা সাহায্য থাকবে। এই অবস্থায় ফর্মে থাকা রাহুলকে তিন নম্বরে নিয়ে এসে বিপক্ষকে চাপে ফেলার পরিকল্পনা করছেন গম্ভীর। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত হতে চলা অ্যাওয়ে সিরিজ থেকেই এই রণনীতি নিয়ে এগোবে ভারত।

    সেক্ষেত্রে দলে ফিরলে বিরাট কোহলির নতুন জায়গা হতে পারে ৪ নম্বর পজিশনে। সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার ৫ নম্বরে ব্যাট করবেন। ফিনিশার হিসেবে ঈশান কিষাণের ক্লিন হিটিং গুণ ব্যবহার করবেন গম্ভীর। সবশেষে আসবেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বড় কোনও অঘটন না ঘটলে হয়তো এই দল নিয়েই ২০২৭ বিশ্বকাপ জয়ের লড়াইয়ে নামতে পারে শুভমান গিলের ভারত।

    আরও পড়ুন: ব্যাটে রান নেই, দল হারতেই মেজাজ হারান সূর্যবংশী! শ্রীলঙ্কার ক্রিকেটারদের সাথে হলো হাতাহাতি

    কিন্তু ৪ নম্বরে ব্যাটিং করে কি সফলতা পাবেন কোহলি। পরিসংখ্যান কিন্তু গৌতম গম্ভীরের এই পরিকল্পনার স্বপক্ষেই কথা বলছে। নিজের কেরিয়ারে মোট ৩৯ বার ওডিআই ফরম্যাটে ব্যাট হাতে মাঠে নেমেছেন কোহলি। এই পজিশনে তার নামের পাশে রয়েছে ১৭৬৭ রান। ৪ নম্বরে কোহলির ব্যাটিং গড় ৫৫.২১ এবং স্ট্রাইক রেট ৯০.৬৬। তার নামের পাশে রয়েছে ৭ টি শতরান ও ৮ টি অর্ধশতরান।

    আরও পড়ুন: এক ম্যাচে দুজনের বিশ্বরেকর্ড! ভারতীয় দলকে এখন থেকেই বিশ্বজয়ের স্বপ্ন দেখাচ্ছেন রোহিত, শুভমান

    একনজরে দেখে নেওয়া যাক রাহুল তিনে আর কোহলি ৪ নম্বরে এলে ভারতীয় দলের চেহারা কেমন দাঁড়াবে…..
    রোহিত শর্মা, শুভমান গিল (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব/হর্ষিত রানা, যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং

     

    Click here to Read More
    Previous Article
    ‘ভিকটিম কার্ড খেলছেন’! কাকলিকে চরম আক্রমণ কল্যাণের, প্রশংসায় ভরালেন অগ্নিমিত্রাকে
    Next Article
    বড় চমক বিশ্বকাপে! গ্রূপপর্ব শেষ হওয়ার আগেই জানা গেল কারা খেলবে ফাইনাল

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment