Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ২০০ তম ম্যাচ খেলতে নেমে ১৭ মিনিটেই বিশ্বরেকর্ড মেসির! ফোরল্যানকে টপকে উঠে এলেন শীর্ষে

    1 hour ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ বিশ্বকাপে (FIFA World Cup 2026) নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে আর্জেন্টিনা (Argentina)। আর সেই ম্যাচে আলজিরিয়ার বিরুদ্ধে (Argentina vs Algeria) আরও একবার গোটা ফুটবল বিশ্ব দেখলো মেসি (Lionel Messi) ম্যাজিক। মরিয়া লড়াই করতে নামা আলজেরিয়া সমর্থকদের মেসি স্তব্ধ করলেন এক মুহূর্তে। আর্জেন্টিনার বিরোধী ফুটবলপ্রেমীরাও করতালি দিয়ে সম্মান জানালেন জাদুগরের জাদুকে।

    এদিন ম্যাচের ১৭ মিনিটে ডিফেন্স থেকে লম্বা বল বাড়ান রদ্রিগো দি পল। সেই বল ধরে দুই পা এগিয়ে ২৫ গজ দূর থেকে গোল লক্ষ্য করে নিখুঁত শট নেন মেসি। আলজেরিয়া গোলপোস্টের দায়িত্ব সামলাচ্ছিলেন কিংবদন্তি জিনেদিন জিদানের পুত্র লুকা জিদান। কিন্তু মেসির শটের তীব্রতা এতটাই বেশি ছিল যে হাত লাগিয়েও বলটিকে আটকাতে পারেননি তিনি। মেসি নিখুঁত লক্ষ্যভেদ করে নিজের দেশকে এনে দেন প্রত্যাশিত লিড।

    আরও পড়ুন: ব্রাজিলের কাঁটা ঘায়ে নুন ছিটিয়ে দিলো জার্মানি! সাম্বা ব্রিগেডকে টপকে গড়লো নতুন বিশ্বরেকর্ড

    এরপর দ্বিতীয়ার্ধে নিজের ও দলের তৃতীয় গোলটিও তিনি করেন বক্সের বাইরে থেকেই। সেই সঙ্গে একটি বড় রেকর্ডও নিজের নামে করে ফেলেন মেসি। এখন ডিয়েগো ফোরল্যান, লোথার ম্যাথিউসদের মতো মহাতারকাদের টপকে বিশ্বকাপের মঞ্চে ১৮ গজ বক্সের বাইরে থেকে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড নিজের নামে করে নিয়েছেন এলএমটেন।

    আরও পড়ুন: প্রথম ম্যাচেই এমবাপ্পে ঝড়! সেনেগালকে উড়িয়ে একগুচ্ছ রেকর্ড গড়ে পেলেকে টপকালেন ফ্রেঞ্চ তারকা

    একনজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপের মঞ্চে পেনাল্টি বক্সের বাইরে থেকে সর্বোচ্চ গোলসংগ্রাহকদের তালিকা:
    ◆ লিওনেল মেসি [আর্জেন্টিনা] — ৬
    ◆ রবার্তো রিভেলিনো [ব্রাজিল] — ৫
    ◆ লোথার ম্যাথাউস [জার্মানি] — ৪
    ◆ দিয়েগো ফোরলান [উরুগুয়ে]— ৪
    ◆ হেলমুট রান [জার্মানি] — ৩
    ◆লাজোস তিচি [হাঙ্গেরি] — ৩
    ◆ববি চার্লটন [ইংল্যান্ড] — ৩
    ◆ ডেভিড ভিয়া [স্পেন]— ৩

    এরপর দ্বিতীয়ার্ধেও আলজেরিয়া গোলরক্ষক লুকার ভুলে লুজ বল কুড়িয়ে গোল করে যান মেসি। এরপর ম্যাচের ৭৬ মিনিটে ফের একবার ২০ গজ দূর থেকে তিনি পরাস্ত করেন লুকা জিদানকে এইমুহূর্তে বিশ্বকাপে তার গোলসংখ্যা ১৬। শীর্ষ গোলদাতার দৌড়ে তিনি ধরে ফেলেছেন প্রাক্তন জার্মান গোলমেশিন মিরোস্লাভ ক্লোজেকে।

     

    Click here to Read More
    Previous Article
    প্রথম ম্যাচেই এমবাপ্পে ঝড়! সেনেগালকে উড়িয়ে একগুচ্ছ রেকর্ড গড়ে পেলেকে টপকালেন ফ্রেঞ্চ তারকা
    Next Article
    মেসি ম্যাজিকে মুগ্ধ ফুটবল বিশ্ব! হ্যাটট্রিক করে ছিনিয়ে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একমাত্র বিশ্বকাপ রেকর্ড

    Related আন্তর্জাতিক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment