বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: শৈশবের কিছু স্মৃতির আজ রোমন্থন হতে পারে। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আপনাকে সচেতন হতে হবে। কর্মক্ষেত্রে আজ আপনি একটি সাহসী পদক্ষেপ গ্রহণ করতে পারেন। আপনি আজ অবসর সময়টি বন্ধুদের সঙ্গে অতিবাহিত করতে পারেন। প্রত্যেকের সঙ্গে সংযত হয়ে কথা বলুন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে নিয়মিত ১০৮ দিন ধরে একজন বয়স্কা মহিলার পা ছুঁয়ে শ্রদ্ধার সঙ্গে প্রণাম করুন।
বৃষ রাশি: আপনি আজ খেলাধুলায় অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। আত্মীয়রা একটি কাজে আপনাকে সমর্থন করায় আপনি চিন্তামুক্ত হবেন। আপনি আজ দ্রুত অর্থ উপার্জন করতে চাইবেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে আবেগপ্রবণ হয়ে কোনও কাজ করবেন না। আপনি আজ কর্মক্ষেত্র থেকে দ্রুত বাড়ি ফিরতে চাইলেও রাস্তায় অত্যধিক ভিড়ের কারণে তা সম্ভব হবে না। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: ব্যবসায়িক ক্ষেত্রে অথবা কর্মজীবনে উন্নতির লক্ষ্যে প্রয়োজন অনুসারে রক্তদান করুন।
মিথুন রাশি: পরিবারের কিছু সদস্যের ঈর্ষণীয় আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আপনি আজ কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। প্রেমের জীবনে অবশ্যই সতর্ক থাকুন। আপনি আজ একাকী সময় অতিবাহিত করতে পছন্দ করবেন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন এবং আমিষ খাবার খাওয়া থেকে বিরত থাকুন।
কর্কট রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। একজন বন্ধু আজ আপনার কাছ থেকে ঋণ চাইতে পারেন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। বাড়িতে কিছু পরিবর্তন করতে গিয়ে আপনি আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আজ আপনি আপনার ভবিষ্যতের পথপ্রদর্শন সম্পর্কে সঠিক পরামর্শ পাবেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ একটি নতুন স্থানে সফর করতে পারেন। যেখানে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই সরষের তেলে নিজের প্রতিচ্ছবি দেখার পর সেই তেল দিয়ে আটার তৈরি মিষ্টি তৈরি করে পাখিদের খেতে দিন।
সিংহ রাশি: শরীর নিয়ে আজ অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন। বন্ধুদের সঙ্গে আপনি আজ কোথাও খেলাধুলার পরিকল্পনা করতে পারেন। বাড়িতে আসা অতিথিদের মাধ্যমে আপনি লাভবান হবেন। আপনি আজকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। প্রেমের জন্য আজকের এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ কোনও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনি আজ অবশ্যই ভালো ফল পেতে থাকবেন। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। বাবা-মায়ের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই বাড়িতে একটি পাত্রে গঙ্গাজল রেখে তার মধ্যে রুপোর মুদ্রা ডুবিয়ে রাখুন।
কন্যা রাশি: আপনি আজ আপনার পছন্দের কাজগুলি বেশি করে করতে পারেন। বিবেচনা না করে কাউকে হঠাৎ করে ঋণ দেবেন না। নাহলে, আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনি আজ একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য চাইলেও তা পাবেন না। এর ফলে আপনার মন খারাপ হতে পারে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। জমি সংক্রান্ত বিষয়ে এবং কোনও বিনোদনমূলক প্রকল্পে আজ আপনি অনেক মানুষের সঙ্গে সমন্বয় সাধন করতে পারেন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই কম বয়সী কন্যাদের উদ্দেশ্যে খাবার বিতরণ করুন। এটি আপনার উপকারে আসবে।

তুলা রাশি: কর্মক্ষেত্রের কাজ দ্রুত শেষ করে আজ আপনি নিজের পছন্দমতো সময় অতিবাহিত করবেন। বাবা-মায়ের স্বাস্থ্যের কারণে আজ আপনার বিপুল অর্থব্যয় হতে পারে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনার সৃজনশীল দক্ষতা আজ প্রচুর প্রশংসা পাবে। পাশাপাশি, আপনি অপ্রত্যাশিত পুরস্কারও পেতে পারেন। আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বৈদ্যুতিক যানবাহন ব্যবহার করুন। এটি আপনার উপকারে আসবে।
বৃশ্চিক রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী মনোভাবকে কাজে লাগান। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। ভালোবাসার মানুষকে দেওয়া কোনও প্রতিশ্রুতি আজ আপনি পূরণ করতে পারবেন না। যেটি তাঁর খারাপ লাগতে পারে। যাঁরা বেশ কিছুদিন ধরে অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিলেন তাঁরা আজ নিজেদের জন্য অবসর সময় পাবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলেও আপনি এবং আপনার অর্ধাঙ্গিনী বিষয়টি ভালোভাবে সামলে নেবেন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে ত্রিফলা বা ৩ টি জড়িবুটির সংমিশ্রণ প্রতিদিন সেবন করুন।
ধনু রাশি: আপনার কোনও কাজ করে দেওয়ার জন্য আজ অন্য কাউকে চাপ দেবেন না। এই রাশির ব্যবসায়ীদের আজ প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সঙ্গে গ্রহণ করতে হবে। নাহলে, তাঁরা ক্ষতির সম্মুখীন হতে পারেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। ভালোবাসার মানুষের সঙ্গে আজ আপনি ক্যান্ডেল লাইট ডিনারে যেতে পারেন। কোনও নতুন উদ্যোগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে ছোলা, সরষের তেল এবং কালো রঙের কাপড় দান করুন।
আরও পড়ুন: শ্রীলঙ্কায় ৩ টি ম্যাচে মাত্র ১ টি ছক্কা! IPL-এ ঝড় তুলে এখন কেন রান পাচ্ছেন না বৈভব? সামনে এল কারণ
মকর রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। পাশাপাশি, শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অতিরিক্ত খাওয়া-দাওয়া এড়িয়ে চলুন। এছাড়াও, নিয়মিতভাবে হেলথ ক্লাবে যান। অতিরিক্ত অর্থ আজ অবশ্যই জমি বা বাড়ি কেনার কাজে ব্যবহার করুন। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। এই রাশির কিছুজন কর্মক্ষেত্রে উন্নতির সম্মুখীন হবেন। আপনি আজ অন্যদের সাহায্য করার মাধ্যমে সম্মান পেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে গরু অথবা কুকুরকে খেতে দিন।
আরও পড়ুন: Banglahunt Exclusive: ভোটের আগে বিজেপির বিরুদ্ধে প্রচার! পালাবদলের পরেই ‘পাল্টি’-র চেষ্টা তৃণমূল ঘনিষ্ঠ হোর্ডিং মালিক কেষ্ট সাহার
কুম্ভ রাশি: আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। কোথাও ভ্রমণের মাধ্যমে আজ আপনি ক্লান্ত হতে পারেন। অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পাওয়া পরামর্শগুলি সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। এরপরে আপনি লাভবান হবেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সর্তকতার সঙ্গে করুন। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটিকে সমাধানের চেষ্টা করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সূর্যোদয়ের সময়ে বা ভোরবেলায় সূর্যপ্রণাম করুন। এটি আপনার উপকারে আসবে।
মীন রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। প্রেমের জীবনে আপনাকে অবশ্যই সংযত হতে হবে। একটি বহু প্রতীক্ষিত স্বীকৃতি অথবা পুরস্কার পাওয়ার আশা আজ স্থগিত হতে পারে। যার ফলে আপনার মেজাজ প্রভাবিত হবে। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। এই রাশির কিছু ব্যবসায়ী তাঁদের ঘনিষ্ঠ বন্ধুদের সহায়তায় আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ক্রিম অথবা সাদা রঙের বিছানার চাদর ও আচ্ছাদন ব্যবহার করুন। এটি আপনার উপকারে আসবে।
Previous Article
গাড়ি বিক্রির ক্ষেত্রে দুর্ধর্ষ রেকর্ড ভারতের! চমকে দেবে মে মাসের পরিসংখ্যান