Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    প্রথম ম্যাচেই এমবাপ্পে ঝড়! সেনেগালকে উড়িয়ে একগুচ্ছ রেকর্ড গড়ে পেলেকে টপকালেন ফ্রেঞ্চ তারকা

    2 hours ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ তার কাছ থেকে ঝড়ের প্রত্যাশা ছিলেন ভক্তরা। আর ভক্তদের একেবারেই হতাশ করেননি ফ্রান্সের (France) তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে (Kylian Mbappe)। বিশ্বকাপে (FIFA World Cup 2026) এই বছর নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে জোড়া গোল করলেন ফ্রান্সের তারকা ফুটবলার। কিংবদন্তি ব্রাজিলিয়ান মহাতারকা পেলেকে (১২) টপকে হয়ে গেলেন বিশ্বকাপের যুগ্ম তৃতীয় সর্বোচ্চ গোলসংগ্রাহক।

    এই মুহূর্তে বিশ্বকাপের ইতিহাসের তার চেয়ে বেশি গোল আছে কেবলমাত্র দুজনের। একজন হলেন ব্রাজিলের মহাতারকা রোনাল্ডো নাজারিও। ১৯ ম্যাচে ১৫ গোল করেছিলেন ব্রাজিলিয়ান তারকা। অপরজন হলেন জার্মান গোলমেশিন মিরোস্লাভ ক্লোজে। বিশ্বকাপে ২৪ টি ম্যাচ খেলে তার গোলসংখ্যা ১৬। এইমুহূর্তে ১৫ ম্যাচ খেলে ১৪ গোল করে জার্মান কিংবদন্তি গার্ড মুলারের সাথে যুগ্মভাবে তৃতীয় স্থানে এমবাপ্পে।

    এদিন প্রথমার্ধে সম্পূর্ন নিষ্প্রভ এমব্বাপে গতবারের বিশ্বকাপ ফাইনালের মতোই বদলে যান দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৬৬ মিনিটে মাইকেল ওলিসের পাস ধরে দুরহ কোণ থেকে পরাস্ত করেন সেনেগাল গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডিকে। এরপর ম্যাচের অতিরিক্ত সময় ৩০ গজ দূর থেকে কামানের গোলার মতো শটে করেন নিজের দ্বিতীয় গোল। তারকা স্ট্রাইকার অলিভার জিরু-কে টপকে হয়ে যান ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা। ফ্রান্স জয় পায় ৩-১ ফলে।

    আরও পড়ুন: বিশ্বকাপে মাঠে নামলেই ইতিহাস! আর্জেন্টিনার জার্সি গায়ে বড় রেকর্ড গড়তে চলেছেন মেসি

    এদিন ম্যাচে ফ্রান্সের অপর গোলটি আসে পরিবর্ত হিসেবে মাঠে আসা ফ্রেঞ্চ উইঙ্গার ব্র্যাডলি বারকোলার পা থেকে। সেনেগালের হয়ে সংযুক্ত সময় গোলের দেখা পান পিএসজির ফরোয়ার্ড ইব্রাহিম এমবায়ে। কিন্তু ততক্ষণে ম্যাচের ললাট লিখন স্পষ্ট করে দিয়েছেন এমবাপ্পে।

    আরও পড়ুন: ব্রাজিলের কাঁটা ঘায়ে নুন ছিটিয়ে দিলো জার্মানি! সাম্বা ব্রিগেডকে টপকে গড়লো নতুন বিশ্বরেকর্ড

    ম্যাচের প্রথমার্ধের সুযোগ নষ্টের খেসারত দিতে হয় সেনেগালকে। প্রথমে তারকা ফরওয়ার্ড নিকোলাস জ্যাকসনের একটি শট গোলপোস্টে লেগে ফিরে আসে।। এছাড়া প্রথমার্ধের একদম শেষ লগ্নে সাদিও মানের সাজিয়ে দেওয়া বল গোলপোস্টের ওপর দিয়ে উড়িয়ে দেন ইসমালিয়া সার। প্রথমে থেকে ফ্রান্স খুব একটা সুবিধাজনক পরিস্থিতি তৈরি করতে পারেনি। কিন্তু দ্বিতীয় অর্ধে খেলা ঘুরিয়ে দেন এমবাপ্পে। একটি পেনাল্টির আবেদন নাকচ করেন রেফারি। সেই পেনাল্টি ফেলে হয়তো হ্যাটট্রিক করেই স্মার্ট স্বার্থের ফ্রেঞ্চ তারকা। ৫৮ গোল করে এখন তিনিই ফ্রান্সের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।

     

    Click here to Read More
    Previous Article
    দুঃসময় শেষে শিল্পজোয়ার, ৪২ শিল্পপতিরা আগ্রহী, বাজেটে বড় ঘোষণার ইঙ্গিত শিল্প ও বাণিজ্যমন্ত্রীর

    Related আন্তর্জাতিক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment