Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজই শেষ দিন জনকল্যাণ শিবিরের! ৫৪ সরকারি প্রকল্পে আবেদনের শেষ সুযোগ, কোথায় চলছে ক্যাম্প?

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ আজ, ১৭ জুন জনকল্যাণ শিবিরের (Janakalyan Shibir) শেষ দিন। রাজ্যের সাধারণ মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে ১৫ জুন থেকে এই বিশেষ শিবির শুরু হয়েছিল। দুয়ারে সরকারের ধাঁচে আয়োজিত এই শিবিরে বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে তথ্য জানার পাশাপাশি সরাসরি আবেদনও করা যাচ্ছে। ফলে শেষ দিনে সকাল থেকেই বিভিন্ন শিবিরে ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে।

    জনকল্যাণ শিবির (Janakalyan Shibir) কোথায় কোথায় চলছে?

    কলকাতা পুরসভার প্রতিটি বোরো এলাকায় একটি করে জনকল্যাণ শিবিরের (Janakalyan Shibir) ব্যবস্থা করা হয়েছে।

    • বোরো ১-এর শিবির হচ্ছে উত্তরায়ণ কমিউনিটি হলে, গোপাল চন্দ্র চ্যাটার্জি রোডে।
    • বোরো ২-এর ক্যাম্প বসেছে হাতিবাগানের স্টার কমিউনিটি হলে।
    • বোরো ৩-এর শিবির চলছে ইউ.সি. ব্যানার্জি রোডে।
    • বোরো ৪-এর ক্যাম্প বিদ্যাসাগর স্ট্রিটের বিদ্যাসাগর কমিউনিটি হলে।
    • বোরো ৫-এর বাসিন্দারা কলেজ স্ট্রিটের আরবান প্রাইমারি হেলথ সেন্টারে যেতে পারেন।
    • বোরো ৬-এর জন্য রয়েছে আনন্দ পালিত রোডের উপহার কমিউনিটি হল।
    • বোরো ৭-এর শিবির হচ্ছে এ.জে.সি. বোস রোডের সুভানন্দন কমিউনিটি হল অফিসে।
    • বোরো ৮-এর ক্যাম্প বসেছে লেক টেরেস রোডের উদয়পন কমিউনিটি হলে।
    • বোরো ৯-এর শিবির চলছে বেলভেডিয়ার রোডের বোরো অফিসে।
    • বোরো ১০-এর জন্য গল্ফ ক্লাব রোডের উত্তরায়ণ কমিউনিটি হল নির্ধারিত হয়েছে।
    • বোরো ১১-এর শিবির বাঁশদ্রোণী সম্মিলনী ক্লাবে।
    • বোরো ১২-এর শিবির ইছাপুরম কমিউনিটি হলে।
    • বোরো ১৩-এর ক্যাম্প বেহালার মন্যতা কমিউনিটি হলে চলছে।
    • বোরো ১৪-এর শিবির বোরো অফিস প্রাঙ্গণে।
    • বোরো ১৫-এর ক্যাম্প জেমস লং সরণির কমিউনিটি হলে বসেছে।

    শুধু কলকাতাতেই নয়, গোটা রাজ্য জুড়েও প্রায় ১১০০টি জনকল্যাণ শিবির (Janakalyan Shibir) চলছে। পুরসভা এলাকায় ১০টি ওয়ার্ডের জন্য একটি করে শিবির রাখা হয়েছে। অন্যদিকে গ্রামীণ এলাকায় কয়েকটি গ্রাম পঞ্চায়েত মিলিয়ে একটি করে শিবিরের ব্যবস্থা করা হয়েছে।

    কী কী সুবিধা পাওয়া যাচ্ছে?

    এই শিবিরে (Janakalyan Shibir) কেন্দ্র ও রাজ্য সরকারের মোট ৫৪টি গুরুত্বপূর্ণ প্রকল্পে আবেদন করার সুযোগ মিলছে। ছাত্রছাত্রী, মহিলা, কৃষক-সহ বিভিন্ন শ্রেণির মানুষ এখানে এসে প্রয়োজনীয় পরিষেবার জন্য আবেদন করতে পারছেন।

    Janakalyan Shibir check the opening and closing times of the to avoid the crowd

    আরও পড়ুনঃ জনকল্যাণ শিবিরে ভিড় এড়াতে আগে জানুন সময়সূচি, কতক্ষণ মিলবে পরিষেবা জানুন

    প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিবির (Janakalyan Shibir) খোলা থাকছে। আবেদন করতে হলে প্রথমে আধার কার্ড দেখিয়ে নাম নথিভুক্ত করতে হচ্ছে। তারপর সংশ্লিষ্ট প্রকল্পের জন্য আবেদন করা যাচ্ছে। তাই যাঁরা এখনও আবেদন করেননি, তাঁদের জন্য আজই শেষ সুযোগ।

    Click here to Read More
    Previous Article
    বাংলায় ২২ শতাংশ DA বাড়ানো হল? সরকারি কর্মীদের উদ্দেশে জরুরি বার্তা মুখ্যসচিবের
    Next Article
    মাধ্যমিকের মেধাতালিকায় বড়সড় রদবদল, স্ক্রুটিনি-রিভিউয়ে বেড়ে গেল কৃতীদের সংখ্যা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment