Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ব্যাট হাতে গোটা বছর দুরন্ত ছন্দে থাকার ফল পাচ্ছেন শুভমান গিল! বড় ঘোষণা করতে চলেছে BCCI

    53 minutes ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আগামী রবিবার দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আর সেই ঝাঁ চকচকে ইভেন্টে যাবতীয় পাদপ্রদীপের আলো কেড়ে নিতে চলেছেন ভারতীয় টেস্ট ও ওয়ান ডে দলের (Indian Cricket Team) অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। জানা যাচ্ছে সম্প্রতি দুর্দান্ত ফর্মে থাকা এই তারকাকে ‘ক্রিকেটার অফ দ্য ইয়ার’ হিসেবে ঘোষণা করা হতে চলেছে বিসিসিআই।

    এইমুহূর্তে ভারতীয় টি-টোয়েন্টি দলে জায়গা পান না শুভমান গিল। ২৬ বছর বয়সী এই তারকা গত মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অংশ না হলেও অন্য দুই ফরম্যাটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স উপহার দিয়ে চলেছেন ভক্তদের। ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়কত্বেও নতুন নতুন নজির তৈরি করছেন এই তারকা ক্রিকেটার।

    গত এক বছরে টেস্ট ফরম্যাটে শুভমান মোট ৯৮৩ রান সংগ্রহ করেন। বিশেষ করে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাওয়ে টেস্ট সিরিজে তার ব্যাট গর্জে উঠেছিল বারবার। ৭০-এর বেশি গড়ে ইংল্যান্ডের মাটিতে ড্র হওয়া সিরিজে একাই ৭৫৪ রান করেছিলেন গিল। এছাড়া গত এক বছরে তার ওডিআই রানের সংখ্যা ছিল ৪৯০। এর মধ্যে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ক্যাম্পেনে অবশ্য খুব একটা ভালো ছন্দে ছিলেন না তিনি। পাকিস্তান ও দুবাইয়ে আয়োজিত ওই টুর্নামেন্টে তিনি করেছিলেন ১৮৮ রান।

    আরও পড়ুন: ভুলিয়ে দিলেন বুমরার অভাব! আফগানদের বিরুদ্ধে ভারতের জার্সিতে বল হাতে আগুন ঝড়ালেন গুরুনুর ব্রার

    সব ফরম্যাট মিলিয়ে ভারতীয় টেস্ট ও ওডিআই দলের অধিনায়ক ৪৯ গড়ে ১,৭৬৪ রান সংগ্রহ করেছেন। এর মধ্যে রয়েছে সাতটি শতরান ও তিনটি অর্ধশতরান। যদিও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে যথেষ্ট সুযোগ পেয়েও নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হন গিল। তাঁর ফর্ম খুব একটা আশানুরূপ না হওয়ায় বাদ পড়তে হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে। তবে আইপিএলে অধিনায়ক হিসেবে ব্যাট তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। সদ্য সমাপ্ত এই প্রতিযোগিতায় তিনি গুজরাট টাইটান্সের জার্সিতে ৫০ গড়ে তিনি ৬৫০ রান করেছিলেন।

    আরও পড়ুন: ভারতীয় দলে রোহিতের ভূমিকা বদলাচ্ছে! বড় আপডেট এলো গম্ভীরের কোচিং টিম থেকে

    আগামী বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে আয়োজিত হতে চলা ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। তার আগে এই পুরস্কার বাড়তি আত্মবিশ্বাস জবাবে তরুণ এই ক্রিকেটারের মনে। এই মুহূর্তে তার নেতৃত্বাধীন ভারতীয় দল আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলতে ব্যস্ত। সেই সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স করে দলকে জয় পেতে সাহায্য করেছেন শুভমান।

     

    Click here to Read More
    Previous Article
    বিরোধী দলনেতা পদ নিয়ে হাইকোর্টে লড়াই! স্পিকারের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন বিচারপতির
    Next Article
    'উনি তো এলাকার পাতি গুন্ডা না' অভিষেকের ডিজে বাজানো মন্তব্য নিয়ে বিস্ফোরক অভিযোগকারী

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment