Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভারতীয় দলে রোহিতের ভূমিকা বদলাচ্ছে! বড় আপডেট এলো গম্ভীরের কোচিং টিম থেকে

    1 hour ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আগামী ওডিআই বিশ্বকাপের (2027 ODI World Cup) আগে ভারতীয় দলের (Indian Cricket Team) সকল তারকাকে ভালো ফর্মে দেখতে চান ভক্তরা। কিন্তু ব্যাট হাতে ওডিআই ফরম্যাটে সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma)। চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ৩ ম্যাচে মাত্র ৭২ রান করেছিলেন হিটম্যান। এরপর আফগানিস্থানের বিরুদ্ধে সিরিজের শুরুতেও প্রথম ম্যাচে মাত্র ১৬ রান করে ড্রেসিংরুমে ফিরেছিলেন রান আউট হয়ে। ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ার পরেও কি ভারতীয় দলে তাকে সুযোগ দিয়ে যাবেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)?

    এবার এই প্রশ্নের জবাব দিলেন ভারতীয় কোচিং টিমের সদস্য সাইরাজ বাহুতুলে। ভারতীয় দলের স্পিন বোলিং কোচ আফগানিস্থানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে বলে গেলেন যে ভারতীয় দলে শুধুমাত্র একজন ব্যাটার হিসেবে রাখা হচ্ছে না রোহিতকে। তিনি দলের জন্য অন্য বেশ কিছু দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ।

    রোহিত শর্মা প্রসঙ্গে গৌতম গম্ভীরের এই সহকারী তারকা কোচিং স্টাফ আরও বলেন, “তিনি একজন অসাধারণ ক্রিকেটার। নিজের অভিজ্ঞতার সাহায্যে তিনি দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন। শুধু ব্যাটিংয়ের দিক থেকেই নয়, বরং তাঁর নেতৃত্বগুণও শুভমান গিল সহ দলের অন্য সকল তরুণদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে। তাই আমার মতে, দলে তাঁর উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোহিত খুব ভালোভাবেই জানে যে আমরা তার কাছ থেকে কী প্রত্যাশা করছি। তিনি প্রতিটি ম্যাচে মাঠে নামার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আর এত বছর খেলার পরেও যেভাবে অনুশীলনে কঠোর পরিশ্রম করছেন, তা দেখে মনে হয় যেন তিনি সবে কেরিয়ার শুরু করেছেন।’

    আরও পড়ুন: ব্যাটে রান নেই, দল হারতেই মেজাজ হারান সূর্যবংশী! শ্রীলঙ্কার ক্রিকেটারদের সাথে হলো হাতাহাতি

    চলতি বছরে ব্যাট হাতে ভারতীয় দলের জার্সিতে রান না পেলেও গত বছরের শেষ দিকে দুর্দান্ত ছন্দে ছিলেন রোহিত। বছরের শেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে দুটি হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। তার আগে অস্ট্রেলিয়ার সফরে ওডিআই জার্সিতে তিনি একটি শতরান এবং একটি অর্থশতরান সহ ভারতীয় দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন।

    আরও পড়ুন: ব্যাট হাতে নতুন ইতিহাস শুভমান গিলের! জয় দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করলো ভারতীয় দল

    আগামী ওডিআই বিশ্বকাপের একটা বড় অংশ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে। সেই দেশে রোহিত শর্মার ওডিআই রেকর্ড খুব একটা সুবিধাজনক নয়। কিন্তু শুধুমাত্র অভিজ্ঞতার কারণে হয়তো শেষপর্যন্ত তাকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হবে। ব্যাট হাতে সমালোচকদের জবাব দিয়ে ফের একবার ধারাবাহিকভাবে বড় রান করার জন্য মুখিয়ে থাকবেন রোহিত নিজেও।

     

    Click here to Read More
    Previous Article
    ‘অনেক কষ্ট করে…’, মাত্র ৪ মাসেই সিরিয়াল ছেড়ে বেরিয়ে গেলেন মূল হিরো!
    Next Article
    পাকিস্তানের প্রতিরক্ষা বাজেটে ১৮ শতাংশের বৃদ্ধি! তবুও, ভারতের তুলনায় কত কম?

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment