Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    লালগোলা রুটে একাধিক ট্রেনের সময় পরিবর্তন, রইল নতুন সময়সূচি…

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: যাত্রীদের সুবিধার জন্য নতুন একটি ট্রেন বহরমপুর কোট লালগোলা এম ইউ লোকাল ট্রেন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলে শিয়ালদহ বিভাগ (Indian Railways)। ২০ জুন থেকে শিয়ালদহ ডিভিশনে বহরমপুর স্টেশন পর্যন্ত এই লোকাল ট্রেন সম্প্রসারিত হবে। এর ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা আরও কিছুটা উন্নত হবে বলে মনে করা হচ্ছে। দেখে নিন এই নতুন ট্রেনের টাইম টেবিল।

    লালগোলা শাখায় একাধিক ট্রেনের সময় বদল, দেখে নিন নতুন সূচি (Indian Railways)

    ৩১৭৭৭ বহরমপুর কোর্ট – লালগোলা ইএমইউ লোকাল বহরমপুর কোর্ট স্টেশন থেকে ৮:৩৫ মিনিটে ছেড়ে যাবে। লালগোলা পৌঁছতে ৯:৩৫ টায়। ২০.০.২০২৬ তারিখ থেকে কার্যকর। এছাড়াও ৩১৭৭৬ কৃষ্ণপুর – কাসিমবাজার লোকাল ট্রেনটি বহরমপুর কোর্ট স্টেশন পর্যন্ত বর্ধিত করা হবে। ০৬:৫৫ মিনিটে কৃষ্ণপুর থেকে ছেড়ে ০৭:৪৭ মিনিটে বহরমপুর কোর্ট স্টেশনে পৌঁছবে (Indian Railways)।

    Indian Railways timings of multiple trains on the Lalgola branch changed

    আরও পড়ুন: ৪ বছরের বাচ্চার জন্য আলাদা ট্রেন টিকিট কাটতে হবে? রেলের নিয়ম জানুন

    ৬৩০৪২ আজিমগঞ্জ – কাসিমবাজার এমইএমইউ ট্রেনটি বহরমপুর কোর্ট স্টেশন পর্যন্ত বর্ধিত করা হবে। ৬৩০৪২ আজিমগঞ্জ – বহরমপুর কোর্ট এমইএমইউ ট্রেনটি যথারীতি ০৬:৫৫ মিনিটে আজিমগঞ্জ থেকে ছেড়ে ০৭:২০ মিনিটে বহরমপুর কোর্ট স্টেশনে পৌঁছাবে। অপরদিকে দিকে ৬৩০৪১ বহরমপুর কোর্ট – আজিমগঞ্জ এমইএমইউ ট্রেনটি ০৭:৩৫ মিনিটে বহরমপুর কোর্ট থেকে ছেড়ে ০৮:০২ মিনিটে আজিমগঞ্জে পৌঁছবে। ৬৩০৪৬ আজিমগঞ্জ – কাসিমবাজার মেমু ট্রেনটি বহরমপুর কোর্ট স্টেশন পর্যন্ত বর্ধিত করা হবে।

    ৬৩০৪৬ আজিমগঞ্জ – বহরমপুর কোর্ট মেমু ট্রেনটি যথারীতি ১৯:৫০ ঘটিকায় আজিমগঞ্জ থেকে ছেড়ে ২০:১৫ মিনিটে বহরমপুর কোর্ট স্টেশনে পৌঁছাবে। বিপরীত দিকে ৬৩০৪৫ বহরমপুর কোর্ট – আজিমগঞ্জ মেমু ট্রেনটি ২০:৫৩ ঘটিকায় বহরমপুর কোর্ট থেকে ছেড়ে ২১:২০ মিনিটে আজিমগঞ্জে পৌঁছবে।

    ৬৩০৫৮ আজিমগঞ্জ – কাসিমবাজার মেমু ট্রেনটি বহরমপুর কোর্ট স্টেশন পর্যন্ত বর্ধিত করা হবে। ৬৩০৫৮ আজিমগঞ্জ – বহরমপুর কোর্ট মেমু ট্রেনটি যথারীতি ২১:৩০ মিনিটে আজিমগঞ্জ থেকে ছেড়ে ২১:৫৭ মিনিটে বহরমপুর কোর্ট স্টেশনে পৌঁছাবে। অপরদিকে ৬৩০৫৭ বহরমপুর কোর্ট – আজিমগঞ্জ মেমু ট্রেনটি বহরমপুর কোর্ট থেকে ২২:১২ মিনিটে ছেড়ে ২২:৩৯ মিনিটে আজিমগঞ্জ পৌঁছবে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    মেসি ম্যাজিকে মুগ্ধ ফুটবল বিশ্ব! হ্যাটট্রিক করে ছিনিয়ে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একমাত্র বিশ্বকাপ রেকর্ড
    Next Article
    দক্ষিণবঙ্গে বর্ষা ভুলে যান! অন্য ‘খেল’ দেখাবে আবহাওয়া: আজকের আপডেট

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment