Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দলবদলের জের, দিদি নাম্বার ওয়ান থেকে এবার ‘ছাঁটাই’ রচনা?

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক : বাংলা টেলিভিশনে নন ফিকশনের ক্ষেত্রে ‘দিদি নাম্বার ওয়ান’ এর জনপ্রিয়তা বরাবর প্রথম দিকেই থাকবে। আর প্রথম থেকেই এই শোয়ের সঙ্গে যে নামটি জুড়ে রয়েছে তা হল রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালিকা হিসেবে রচনাকে দেখেই কার্যত অভ্যস্ত হয়ে পড়েছেন দর্শকরা। কিন্তু এবার সম্ভবত এই শোতে আসতে চলেছে বড় পরিবর্তন। এবার নাকি শো থেকে বিদায় নিতে চলেছেন রচনা।

    দিদি নাম্বার ওয়ান থেকে সরে যাচ্ছেন রচনা (Rachna Banerjee)?

    টলিপাড়ায় এখন তীব্র গুঞ্জন, এবার নাকি দিদি নাম্বার ওয়ান এর হাত ছাড়তে চলেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। খুব শীঘ্রই শুরু হতে চলেছে এই শোয়ের দশম সিজন। আর সেই সিজনেই নাকি সঞ্চালকের জায়গায় দেখা যাবে ভিন্ন মুখ। কিন্তু হঠাৎ এমন গুঞ্জন কেন?

    Will rachna banerjee leave didi number one

    রাজনৈতিক বদলের জের: আসলে এখনও বাংলায় রাজনৈতিক পট পরিবর্তন অব্যাহত। তৃণমূলের বিক্ষুব্ধরা সদ্যই ‘দিদি’র হাত ছেড়ে যোগ দিয়েছেন এনসিপিতে। সেই তালিকায় রয়েছেন রচনাও। উল্লেখ্য, রচনার রাজনীতিতে যোগ দেওয়ার সঙ্গেও কিন্তু রয়েছে দিদি নাম্বার ওয়ান এর সংযোগ। এই শোতেই এসেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার পরপরই দিদির হাত ধরে রাজনীতি তথা তৃণমূলে নাম লিখিয়েছিলেন রচনা। হুগলির সাংসদও হন তিনি। কিন্তু বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর হঠাৎ করেই রঙ বদলে ফেললেন রচনা (Rachna Banerjee)।

    আরও পড়ুন : জনকল্যাণ শিবিরে আয়ুষ্মান যোজনার জন্যও আবেদন, সঙ্গে অবশ্যই রাখবেন এই ৪ নথি

    রচনার পরিবর্তে কে: মাত্র দু বছরের মধ্যে তাঁর এহেন পরিবর্তনে তাঁকে নিয়ে জনমানসে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সেই জন্যই নাকি দিদি নাম্বার ওয়ান থেকে তাঁকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত? এ বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষ বা রচনার তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি। তবে শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি স্বস্তিকা মুখোপাধ্যায়কে প্রস্তাব দেওয়া হয়েছে সঞ্চালনার জন্য।

    আরও পড়ুন : ফ্রি তে বিদ্যুৎ দেবে সরকার, কেন্দ্রের এই প্রকল্প শুরু হচ্ছে রাজ্যে, কীভাবে আবেদন?

    এদিকে এমন গুঞ্জন ছড়িয়ে পড়তে অনেকেই রীতিমতো হতাশ। দিদি নাম্বার ওয়ান এর সঙ্গে জুড়েই গিয়েছে রচনার নাম। নতুন সিজনে তিনিই ফিরে আসুন সঞ্চালিকা হিসেবে, এমনটাই চান দর্শকদের একাংশ।

    Click here to Read More
    Previous Article
    বিয়ের পরেই মানবিক উদ্যোগ, ১৮০ জন পড়ুয়ার জীবন বদলে দিলেন বিজয়-রশ্মিকা

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment