Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শ্রীলঙ্কায় ৩ টি ম্যাচে মাত্র ১ টি ছক্কা! IPL-এ ঝড় তুলে এখন কেন রান পাচ্ছেন না বৈভব? সামনে এল কারণ

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর IPL-এ দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করলেও শ্রীলঙ্কায় চলা ট্রাই সিরিজে টানা তৃতীয় ম্যাচেও বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) বড় রান করতে পারলেন না। সোমবার শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে ম্যাচে ১৫ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার মাত্র ২১ রান করেন। তবে, তিনি একটি ছক্কা হাঁকান। এমতাবস্থায়, প্রশ্ন উঠছে IPL-এ ৭২টি ছক্কা হাঁকানো বৈভব সূর্যবংশী শ্রীলঙ্কায় কেন বড় শট খেলতে পারছেন না? মূলত, বৈভব সূর্যবংশীর এই ব্যর্থতার মূল কারণ হল তাঁর টেকনিক এবং দাম্বুলার পিচ। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

    বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) কেন ব্যর্থ হচ্ছেন?

    শ্রীলঙ্কায় চলা ট্রাই-সিরিজে বৈভব সূর্যবংশী টানা ৩ টি ম্যাচে একটিও হাফ সেঞ্চুরি করতে পারেননি। প্রথম ম্যাচে তিনি শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে ১৪ রান করেন। আফগানিস্তানের বিরুদ্ধে তিনি ৪৪ রানের একটি ভালো ইনিংস খেললেও হাফ-সেঞ্চুরি করতে পারেননি। এবার শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে তিনি ২১ রান করেছেন। ৩ টি ম্যাচেই বৈভিব সূর্যবংশী ভালো শুরু করলেও, তাঁর ঝুঁকিপূর্ণ খেলার কারণে তিনি হঠাৎই উইকেট হারান। বৈভব সূর্যবংশী প্রথম বল থেকেই আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং একবার এক-দু’টি বাউন্ডারি হাঁকালে তাঁর ব্যাট আর থামানো যায় না। যদিও এই কৌশলটি ফ্ল্যাট পিচের জন্য আদর্শ। কিন্তু পিচ যখন ধীরগতির ও নিচু হয়, তখন বড় শট খেলা কঠিন হয়ে পড়ে, আর বৈভবের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটছে।

    পিচ এবং আক্রমণাত্মক কৌশলই তাঁর ব্যর্থতার কারণ: জানিয়ে রাখ যে, বৈভব সূর্যবংশী শ্রীলঙ্কার অন্যতম কঠিন ভেন্যু দাম্বুলায় খেলছেন। যেখানে ব্যাটিং করা বেশ কঠিন। দাম্বুলার পিচ থেমে যায় এবং নিচু থাকে। ফলে দূর থেকে বল খেলা কঠিন হয়ে পড়ে। এই ধরণের পিচে খুব দেরিতে শট খেলতে হয়। যা বৈভবের খেলার একটি দুর্বলতা।

    আরও পড়ুন: Banglahunt Exclusive: ভোটের আগে বিজেপির বিরুদ্ধে প্রচার! পালাবদলের পরেই ‘পাল্টি’-র চেষ্টা তৃণমূল ঘনিষ্ঠ হোর্ডিং মালিক কেষ্ট সাহার

    বৈভব দ্রুত বলের লেংথ বুঝে নেন এবং তারপর বলের সঙ্গে মিলিয়ে ব্যাট চালান। বল সঠিক গতিতে এলে বাউন্ডারি পার হতে পারে। কিন্তু দাম্বুলার পিচে এমনটা হয় না। এই কারণেই বৈভব সূর্যবংশী দাম্বুলার পিচে ৩ ম্যাচে মাত্র একটি ছক্কা মেরেছেন।

    আরও পড়ুন: ইংল্যান্ড সিরিজের জন্য চলতি সপ্তাহেই ঘোষণা হবে টিম ইন্ডিয়ার ODI স্কোয়াড! সুযোগ পাবেন বিরাট-হার্দিক?

    বৈভব সূর্যবংশীকে এখন কী করতে হবে: উল্লেখ্য যে, বৈভব সূর্যবংশী যে অত্যন্ত প্রতিভাবান তা বলার অপেক্ষায় রাখেনা। তবে, তাঁর খেলায় এখনও অনেক উন্নতি করতে হবে। বৈভব সূর্যবংশীকে সব ধরণের পিচে ব্যাটিং করা শিখতে হবে। T20 ক্রিকেটে পিচগুলি সাধারণত ব্যাটিং ফ্রেন্ডলি হয়। কিন্তু বিদেশ সফরে বৈভব এমন পিচ পাবেন না। লিস্ট-এ এবং প্রথম-শ্রেণির ক্রিকেটে বৈভব স্বাধীনভাবে শট খেলতে পারবেন না। বরং, তাঁকে প্রথমে নিজের মনোযোগ প্রতিষ্ঠা করতে হবে এবং তারপর স্বাধীনভাবে স্ট্রোক খেলতে হবে। বৈভব এমনটা না করলে তাঁকে একই ধরণের ব্যর্থতার সম্মুখীন হতে হবে। এমতাবস্থায়, আশা করা যায়, বৈভব তাঁর ভুলগুলি শুধরে নেবেন এবং পরবর্তী ম্যাচগুলিতে দলকে বড় ইনিংস উপহার দেবেন।

    Click here to Read More
    Previous Article
    আরও প্যাঁচে সন্দেশখালির শেখ শাহজাহান! ED-র এক পদক্ষেপে উড়ল রাতের ঘুম
    Next Article
    ডিলিমিটেশনের মাধ্যমে কলকাতায় পুরভোট: দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment