Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভারত-জাপানের যুগলবন্দী ঝটকা দেবে চিনকে! দক্ষিণের এই রাজ্যে গড়ে উঠবে বিরল খনিজের সাম্রাজ্য

    3 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। মূলত, ভারত (India) এবং জাপান এবার যৌথভাবে চিনকে টক্কর দিতে চলেছে। এর সবচেয়ে বড় কারণ হলো ভারতের রেয়ার আর্থ প্রোডাকশন।  যেখানে একটি বড় জাপানি সংস্থা সহায়তা করছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ওই জাপানি সংস্থাটি দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশে ২,২৫০ কোটি টাকা বিনিয়োগ করছে। ভারত যেমন সেমিকন্ডাক্টর সেক্টরে আত্মনির্ভরশীলতার পথে পা বাড়িয়েছে, ঠিক তেমনি রেয়ার আর্থের ক্ষেত্রেও এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে চিনের একচেটিয়া আধিপত্যের অবসান ঘটতে পারে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

    ভারত (India)-জাপানের যুগলবন্দী ঝটকা দেবে চিনকে:

    একটি বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে: প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, অ্যাডভান্সড মেটিরিয়ালস সেক্টরে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জাপানের প্রোটারিয়াল, ২,২৫০ কোটি টাকা বিনিয়োগে অন্ধ্রপ্রদেশে একটি রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেট উৎপাদন কারখানা স্থাপন করবে। সংশ্লিষ্ট সূত্রের মতে, এই পদক্ষেপটি ভারতের স্থানীয় রেয়ার আর্থ ভ্যালু চেইন গড়ে তোলা এবং চিনের উৎসের ওপর নির্ভরতা কমানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

    Japanese company to invest heavily in India in rare earth minerals.

    এই প্রকল্পটি আনাকাপল্লে জেলার অচ্যুতাপুরামে অবস্থিত হবে এবং এটি বার্ষিক ১.২ কিলোটন (ktpa) সিন্টার্ড নিওডাইমিয়াম-আয়রন-বোরন (NdFeB) পার্মানেন্ট ম্যাগনেট উৎপাদন করবে। এই চুম্বকগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেগুলি উইন্ড টারবাইন থেকে শুরু করে বৈদ্যুতিক যানবাহন, ইন্ডাস্ট্রিয়াল মোটর, ইলেকট্রনিক্স, এ্যারোস্পেস এবং প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচিত হয়। রাজ্যের বিনিয়োগ উন্নয়ন কমিটি গত সপ্তাহের এক বৈঠকে প্রকল্পটি অনুমোদন করেছে বলে জানা গিয়েছে।

    আরও পড়ুন: ক্ষতিগ্রস্ত হচ্ছে ভাবমূর্তি! ভুয়ো পোস্টে ক্ষুব্ধ হয়ে ফেসবুক পেজের বিরুদ্ধে থানায় অভিযোগ সৌরভ গঙ্গোপাধ্যায়ের

    চিনের ওপর নির্ভরতা কমবে: প্রসঙ্গত উল্লেখ্য যে, এই প্রস্তাবিত বিনিয়োগের বিষয়টি এমন এক সময়ে এসেছে যখন ভারত আমদানিকৃত রেয়ার আর্থ ম্যাগনেটের ওপর নির্ভরতা কমাতে এবং কৌশলগত ক্ষেত্রগুলিতে দেশীয় উৎপাদন ক্ষমতা বাড়াতে চেষ্টা করছে। কেন্দ্রীয় সরকার সম্প্রতি সিন্টার্ড রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেটের দেশীয় উৎপাদনকে উৎসাহিত করার জন্য একটি বিশেষ ইনসেনটিভ প্রোগ্রাম অনুমোদন করেছে। যা এই সেক্টরের জাতীয় গুরুত্বকে প্রতিফলিত করে।

    আরও পড়ুন: ৫০,০০০ থেকে ফলোয়ার বেড়ে ৫৮ লক্ষ! বিশ্বকাপে স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়লেন ভোজিনহা

    পূর্বে হিটাচি মেটালস নামে পরিচিত প্রোটারিয়াল NdFeB ম্যাগনেট টেকনোলজিতে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় সংস্থা এবং বিশ্বব্যাপী অ্যাডভান্সড ম্যাগনেটিক মেটিরিয়ালসের একটি প্রধান সাপ্লায়ার হিসাবে বিবেচিত হয়। জাপানি এই কোম্পানিটি গত বছর ৪৫,০০০ কোটি টাকার সমন্বিত কনসোলিডিটেড রেভিনিউ অর্জন করেছে এবং ইউরোপ থেকে শুরু করে চিন, উত্তর আমেরিকা, ও এশিয়ায় এই সংস্থার বৃহৎ কার্যক্রম রয়েছে।

    Click here to Read More
    Previous Article
    ‘আমি মমতাদিকে পায়ে..,’ বদলেছে পরিস্থিতি, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে কী বললেন সোনালি গুহ?
    Next Article
    যে দলের কোনও অস্তিত্ব নেই, তাঁদের নিয়ে ভাবারও সময় নেই- তৃণমূলকে কটাক্ষ অগ্নিমিত্রার

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment