Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সীমা লঙ্ঘনের ফল ভয়ানক! পহেলগাম কাণ্ডের বছর পেরিয়ে পাকিস্তানকে মনে করাল ভারত

    3 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: বিভীষিকার এক বছর পার! রাত পোহালেই সেই অভিশপ্ত দিন। গত বছর অর্থাৎ ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামের (Pahalgam Attack) বৈসরণ উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার স্মৃতি আজও তাড়া করে বেড়াচ্ছে গোটা দেশকে। পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিদের ওই হামলায় প্রাণ হারিয়েছিলেন মোট ২৬ জন, যাদের মধ্যে ২৫ জনই ছিলেন পর্যটক এবং একজন স্থানীয় ব্যবসায়ী। এই নৃশংস ঘটনার বর্ষপূর্তিতে মঙ্গলবার কড়া বার্তা দিল ভারতীয় সেনাবাহিনী। এক্স হ্যান্ডলে পোস্ট করে প্রতিবেশী দেশকে সরাসরি হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

    পহেলগাম কাণ্ডের (Pahalgam Attack) বছর পেরিয়ে পাকিস্তানকে মনে করাল ভারত

    সেনাবাহিনীর করা পোস্টে একটি গ্রাফিক কার্ডে ‘অপারেশন সিঁদুর’-এর উল্লেখ করে বলা হয়েছে, “কিছু সীমা কখনওই লঙ্ঘন করা উচিত নয়” এবং “ভারত কখনও ভুলবে না।” কালো ব্যাকগ্রাউন্ডের উপর সিঁদুরে লাল রঙে তৈরি ওই বার্তা প্রতীকীভাবে কড়া প্রতিক্রিয়ার ইঙ্গিত বহন করছে। পোস্টের ক্যাপশনে আরও বলা হয়েছে, মানবতার সীমা লঙ্ঘন করলে তার পরিণতি ভয়াবহ হয় এবং শেষ পর্যন্ত বিচার নিশ্চিত হয়।

    আরও পড়ুন:আর নেই জট! সম্পন্ন হতে চলেছে ভারত-আমেরিকার বহু প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি

    ২০২৫ সালের সেই হামলার পরপরই ভারতীয় সেনা ‘অপারেশন সিঁদুর’ নামে একটি বড় পাল্টা অভিযান চালায়। এই অভিযানে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের অভ্যন্তরে থাকা জঙ্গি ঘাঁটিগুলিকে লক্ষ্য করে আঘাত হানা হয়। সেনার এই কড়া জবাবে জঙ্গি সংগঠনগুলির পরিকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে সূত্রের খবর। এই ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে।

    পরবর্তীতে পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষ শুরু হয়। ওই সংঘর্ষে ভারতীয় সেনার পাল্টা হামলায় পাকিস্তানের একাধিক সামরিক ঘাঁটি এবং সম্পদ ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করা হয়। যদিও আন্তর্জাতিক মহলের চাপে পরিস্থিতি পরে কিছুটা নিয়ন্ত্রণে আসে, তবুও সেই সংঘর্ষের রেশ দীর্ঘদিন ধরে বজায় ছিল।

    India sends a strong message to Pakistan on the anniversary of the Pahalgam attack.

    আরও পড়ুন: ভোটের কাজে তুলে নেওয়া হচ্ছে বিপুল বাস! কতদিন দুর্ভোগ পোহাতে হবে নিত্যযাত্রীদের?

    পহেলগাম হামলার (Pahalgam Attack) বর্ষপূর্তিতে সেনার এই বার্তা শুধু অতীতের ঘটনাকে স্মরণ করানো নয়, বরং ভবিষ্যতের জন্যও একটি স্পষ্ট সতর্কবার্তা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতের অবস্থান পরিষ্কার, সন্ত্রাসবাদ বা মানবতার বিরুদ্ধে কোনও আঘাত সহ্য করা হবে না। দেশের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনে কঠোরতম পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে ভারতীয় সেনা, এই বার্তাই আরও একবার তুলে ধরা হল।

    Click here to Read More
    Previous Article
    কোড না দিলে মিলবে না সিলিন্ডার, গ্যাস বুকিংয়ে নয়া নিয়ম চালু
    Next Article
    'অভিষেক দা আমার IDOL' Exclusive মগরাহাট পশ্চিমের তৃণমূল প্রার্থী শামীম আহমেদ | Exclusive Samim Ahmed

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment