Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    গরমের চোটে স্কুলের সময়ে বড় বদল! বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

    1 month ago

    বাংলা হান্ট ডেস্কঃ জুনের শুরু থেকেই ক্রমাগত তাপমাত্রা বাড়তে শুরু করেছে রাজ্যে। কলকাতা সহ রাজ্যের (West Bengal) একাধিক জেলায় ভ্যাপসা গরমে নাজেহাল দশা। ভরা বর্ষাতেও বৃষ্টির সেভাবে জোর নেই। যার জেরে মর্নিং স্কুল জে চলছিল (School Timing) সেই সময়সীমা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। স্কুল পড়ুয়াদের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল প্রশাসন।

    তাপপ্রবাহের জেরে স্কুলের সময় পরিবর্তন | School Timing

    গরমের কারণে বেশ কিছুদিন ধরেই মর্নিং স্কুল চলছে, সেই সময়সীমা ১৫ জুলাই পর্যন্ত বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা বিভাগের তরফে। সরকারের নির্দেশ, রাজ্যের পার্বত্য অঞ্চল (Hill Areas) বা পাহাড়ের জেলাগুলো বাদে বাকি রাজ্যের সমস্ত জেলার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি নির্দেশিকা শুধুমাত্র সমতল এলাকার স্কুলগুলোর জন্য প্রযোজ্য।

    কিছু কিছু জেলায় অত্যন্ত গরমের কারণে, জেলা স্কুল পরিদর্শকদের (DI) নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন তাঁদের অধীনস্থ স্কুলগুলোকে ১৫ জুলাই পর্যন্ত মর্নিং স্কুলে ক্লাস নেওয়ার অনুমতি দেন। তবে একইসাথে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি না করে তাদের স্বাস্থ্য, নিরাপত্তা এবং স্থানীয় আবহাওয়ার কথা মাথায় রেখে যাতে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয় সেকথাও বলা হয়েছে।

    school timing

    আরও পড়ুন: ৫ কোটির ফেরারি, তামান্না ভাটিয়ার সঙ্গে ছবি! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল আসলে কে?

    বাড়তে থাকা গরম ও অস্বস্তিকর আবহাওয়ার কথা মাথায় রেখে রাজ্যের পড়ুয়াদের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নতুন সময়সূচি সম্পর্কে সব স্কুল কর্তৃপক্ষকে দ্রুত শিক্ষকদের পাশাপাশি অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের অবহিত করতে বলা হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে কিছুটা হলেও গরম থেকে রেহাই পাবে পড়ুয়ারা।

    Click here to Read More
    Previous Article
    "এমন ঝুঁকেছে, খালি পায়ে ছোট্ট প্যান্ট পরে..." ফলতার পুষ্পাকে চরম আক্রমণ শুভেন্দুর
    Next Article
    নিত্যযাত্রীদের জন্য জোর ধাক্কা! আচমকা বন্ধ কলকাতার এই গুরুত্বপূর্ণ রুটের বাস

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment