Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    গাছ থেকে পড়ে বাদ যায় হাত! কমনওয়েলথ গেমসে সোনা জিতে নজির দিলীপের, একই ইভেন্টে এল রুপোও

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর কমনওয়েলথ গেমসে ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রয়েছে। শুধু তাই নয়, এই ইভেন্টের সপ্তম দিনে ভারতের জন্য সোনালি সাফল্য (Dilip Gavit) এসেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই সোনা এসেছে অ্যাথলেটিক্স ট্র্যাকে। যেখানে ভারতের সোনা জেতার খবর খুব একটা বেশি শোনা যায় না। কিন্তু ২৩ বছর বয়সী দিলীপ মহাদু গাভিট দেশের জন্য এই সাফল্য এনে দিয়েছেন। গ্লাসগোতে চলমান এই গেমসে, ভারতের (India) দিলীপ মহাদু গাভিট প্যারা-অ্যাথলেটিক্সের টি৪৭ ক্যাটাগরির ১০০ মিটার দৌড়ে (2026 Commonwealth Games) সোনা জিতেছেন। এদিকে, ওই ইভেন্টেই দ্বিতীয় হয়ে রুপো জিতে ভারতের মোহাম্মদ বাসিল এই সাফল্যকে আরও স্মরণীয় করে তুলেছেন। সবমিলিয়ে ভারত এখনও পর্যন্ত ১৫ টি মেডেল অর্জন করেছে।

    কমনওয়েলথ গেমসে সোনা জিতে নজির দিলীপের (Dilip Gavit):

    গ্লাসগোর স্কটস্টাউন স্টেডিয়ামে সম্পন্ন হওয়া ২০২৬ কমনওয়েলথ গেমসের প্যারা অ্যাথলেটিক্স ফাইনালটি গত ২৯ জুলাই, বুধবার রাতে সম্পন্ন হয়েছে। এটি ছিল টি৪৭ ক্যাটাগরির ১০০ মিটার ফাইনাল। যেখানে ভারতের ২ জন প্রতিযোগী ছিলেন। স্প্রিন্টে একইসঙ্গে দুজন ভারতীয়ের পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করাটা একটি বিরল ঘটনা। কিন্তু তাঁরা দুজনেই এই ফাইনালে শুধু অংশগ্রহণই করেননি, বরং একটি ফলাফল অর্জনের মাধ্যমে সোনা ও রুপো জিতে দেশকে গর্বিত করেছেন।

    Dilip Mahadu Gavit wins gold at Commonwealth Games 2026.

    মাত্র ৩০ মিটারের মধ্যেই খেলার মোড় ঘুরে যায়: জানিয়ে রাখি যে, দিলীপ এই দৌড়টি জিতেছেন সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে। দৌড় শুরুর ঘোষণা করার সময়ে এয়ার গান ছোড়ার সঙ্গে সঙ্গেই ভারতের মোহাম্মদ বাসিল এবং ইংল্যান্ডের কেভিন সান্তোস দুর্দান্ত সূচনা করেন। শুরু থেকেই দু’জনেই দৌড়ে এগিয়ে ছিলেন এবং মনে হচ্ছিল যে তাঁদের মধ্যে একজন সোনা জিতবেন। কিন্তু শেষ ৩০ মিটার বাকি থাকতেই দিলীপ তাঁর গতি বাড়িয়ে দিয়ে বাজিমাত করেন।

    আরও পড়ুন: আচমকাই বিপর্যয়! মাত্র ১ ঘণ্টায় বিধ্বস্ত ২০০ পরিবারের গোটা গ্রাম, অসমে বন্যার ভয়াবহ ধ্বংসলীলা

    সবথেকে অবাক করার মত বিষয় হল, তিনি পঞ্চম স্থান থেকে সরাসরি এতটাই গতি অর্জন করেন যে, প্রথম স্থান নিশ্চিত করেন। তিনি ১০.৭১ সেকেন্ডে এই রেসটি জেতেন। যা কমনওয়েলথ গেমসে এই বিভাগে একটি নতুন রেকর্ড হিসাবে বিবেচিত হচ্ছে। ভারতের বাসিল এবং ইংল্যান্ডের সান্তোসের মধ্যে একটি দুর্দান্ত লড়াই হয়, যেখানে বাসিল অল্প ব্যবধানে দ্বিতীয় স্থান অর্জন করে রুপো জয় করেন।

    আরও পড়ুন: ১,০৭২ দিন টিম ইন্ডিয়ার বাইরে! অশ্রুসিক্ত নয়নে অবসর ঘোষণা অজিঙ্ক রাহানের, অনুরাগীদের জানালেন কৃতজ্ঞতা

    অল্প বয়সে বাদ যায় হাত: উল্লেখ্য যে, মহারাষ্ট্রের নাসিক জেলার বাসিন্দা দিলীপ মহাদু গাভিট ২০০৩ সালে জন্মগ্রহণ করেন। তবে, ছোটবেলায় গাছ থেকে পড়ে গিয়ে সময়মতো চিকিৎসা না হওয়ায় তাঁর হাতটি কেটে বাদ দিতে হয়। তখন থেকে তিনি এক হাতেই জীবনযাপন করছেন। কিন্তু অ্যাথলেটিক্স তাঁর জন্য একটি বড় অবলম্বন হয়ে উঠেছে। একজন স্থানীয় কোচের তত্ত্বাবধানে দিললীপ স্প্রিন্টিংয়ের কৌশল শিখেছিলেন। ২০১৯ সালে তিনি খেলো ইন্ডিয়া গেমসে মহারাষ্ট্র দলের অংশ ছিলেন। দিলিপের সবচেয়ে বড় সাফল্য আসে ২০২৩ সালের হাংঝৌ প্যারা-এশিয়ান গেমসে। তিনি টি ৪৭ ক্যাটাগরির ৪০০ মিটার দৌড়ে সোনা জিতে সবাইকে অবাক করে দেন। তবে, পরে তিনি তাঁর দৌড়ের ধরণ পরিবর্তন করেন এবং ৪০০ মিটার ইভেন্টের পরিবর্তে ১০০ মিটার ইভেন্টেও অংশ নেন। এই সিদ্ধান্তটি শেষ পর্যন্ত সঠিক প্রমাণিত হয়েছে এবং এখন এশিয়ান গেমসের পর তিনি কমনওয়েলথ গেমসেও সোনা জিতে ইতিহাস গড়েছেন

    Click here to Read More
    Previous Article
    ৭৬-বছরের পুরনো মন্দির পরিচালনার দায়িত্ব চেয়ে মুখ্যমন্ত্রীর দরবারে
    Next Article
    নিম্নচাপ সরলেও বৃষ্টি কেন থামছে না, কবে বদলাবে আবহাওয়া? জানুন ওয়েদার আপডেট

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment