Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    FASTag না থাকলে টোলে দিতে হবে বাড়তি টাকা, গাড়ি নিয়ে বেরোনোর আগে জানুন

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: দেশজুড়ে টোল প্লাজাগুলিতে শীঘ্রই নতুন নিয়ম চালু হতে চলেছে। ভারতের হাইওয়ে টোল প্লাজায় নগদ লেনদেন প্রায় বন্ধ হয়ে যাবে। সম্প্রতি সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের তরফে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে নোটিফাই করা হয়েছে। তবে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী এই ঘোষণার জন্য ইতিমধ্যেই নোটিফিকেশন জারি হয়েছে (FASTag)।

    FASTag না থাকলে টোলে দিতে হবে বাড়তি চার্জ (FASTag)

    জানা যায়, ডিজিটাল পেমেন্ট এবং সম্পূর্ণ ইলেকট্রনিক টোল প্রক্রিয়ার দিকে এটি একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই নিয়ম ১০ এপ্রিল থেকে ন্যাশনাল হাইওয়েতে যাত্রীদের কাছ থেকে নগদে টোল ট্যাক্স নেওয়া হবে না। এছাড়াও, নতুন নিয়ম অনুযায়ী যাঁদের কাছে বৈধ ফস্ট্যাগ (FASTag) নেই এবং যারা ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI) দিয়ে টোল পরিশোধ করবেন, তাঁদের ক্ষেত্রে বেশি চার্জ প্রযোজ্য হবে।

     FASTag you will have to pay an additional charge at the toll booth

    আরও পড়ুন: এইভাবে বানান তেল পটল, একবার খেলে বারবার খেতে চাইবেন; রেসিপি দেখে নিন

    যারফলে যারা নিয়মিত হাইওয়ে ব্যবহার করেন, তাঁদের জন্য এই নিয়ম মানা প্রায় বাধ্যতামূলক হয়ে উঠছে। এবার যদি কোনও গাড়ি বৈধ FASTag ছাড়া টোল প্লাজায় প্রবেশ করে, তাহলে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করা সম্ভব হবে।

    তবে এই ক্ষেত্রে সাধারণ টোল ট্যাক্সের তুলনায় ১.২৫ গুণ বেশি চার্জ দিতে হবে।কেন নেওয়া হল এই সিদ্ধান্ত। এই অতিরিক্ত ২৫% চার্জ প্রথমে কম মনে হলেও, দীর্ঘ দূরত্বের যাত্রায় তা অনেকটাই বেড়ে যেতে পারে। মূলত নিয়ম না মানা বা শেষ মুহূর্তে পেমেন্ট করার প্রবণতা কমাতেই এই নীতি নেওয়া হয়েছে।

    পাশাপাশি ব্যবহারকারীদের FASTag ব্যবহার করতে এবং সেটি সক্রিয় রাখতে উৎসাহিত করাই এর উদ্দেশ্য।ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি (NHAI)-এর আধিকারিকদের মতে, এই পদক্ষেপ টোল প্লাজার কাজের গতি বাড়ানোর জন্য নেওয়া হয়েছে ফস্ট্যাগ (Fast Tag)।

    Click here to Read More
    Previous Article
    চেকিং জোরদার, শিয়ালদহ ডিভিশনে বিনা টিকিটে যাত্রীদের থেকে বড় অঙ্কের জরিমানা
    Next Article
    পূর্ব বর্ধমানে প্রচণ্ড গরমেও জনতার ঢল দেখে আপ্লুত প্রধানমন্ত্রী

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment