Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    চেকিং জোরদার, শিয়ালদহ ডিভিশনে বিনা টিকিটে যাত্রীদের থেকে বড় অঙ্কের জরিমানা

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: ট্রেনে যাতায়াত করতে গেলে প্রত্যেকটা যাত্রীকেই টিকিট কাটতে হয়। কারণ টিকিট কাটা বাধ্যতামূলক। তাছাড়া এদেশে যাতায়াত ব্যবস্থার অন্যতম মাধ্যম হল ট্রেন। যেখানে ন্যূনতম ৫ টাকা ভাড়া দিয়ে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় কোন সহজে অল্প সময়ে পৌঁছিয়ে যেতে পারেন। তবে বহু ক্ষেত্রে দেখা যায়, ট্রেনের টিকিট অনেকেই কাটেন না। লোকসান হয় রেলের (Indian Railways)। তবে এবার বিনা টিকিটে যাতায়াত করার বিষয়ে কড়া পদক্ষেপ নিল দক্ষিণ-পূর্ব রেলে শিয়ালদহ ডিভিশন।

    বিনা টিকিটে যাত্রীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, শিয়ালদহে আয় লক্ষাধিক টাকা (Indian Railways)

    জানা যায় বিনা টিকিটে ট্রেন সফর করা ফলে শিয়ালদহ শাখার বিভিন্ন স্টেশনে টিটিরা অভিযান চালায়। চলতি মাসের ৮ ও ৯ এপ্রিল এই অভিযান চালানো হয়। ১০ এপ্রিল শুক্রবার রেলের তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানানো হয় (Indian Railways)। পাশাপাশি এই বিজ্ঞপ্তিতে এমন কিছু কথা উঠে আসে যা শুনে সকলেই চমকে ওঠেন।

    Indian Railwaysaction against ticketless passengers, revenue of lakhs in Sealdah

    আরও পড়ুন: বাড়ির রান্নায় আনুন নতুন টুইস্ট, বিউলি ডাল দিয়ে শাহী কোরমা বানানোর সহজ উপায়

    জানা যায় ইন্ডিয়ান রেলওয়েজের নিয়ম অনুযায়ী, বিনা টিকিটে যাত্রা করলে ২৫০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি লাগেজের ক্ষেত্রে AC First Class-এ একজন সর্বাধিক ৭০ কিলোগ্রাম, Second Class-এ ৫০ কিলোগ্রাম, Third Class-এ ৪০ কিলোগ্রাম‌।

    এছাড়াও Sleeper-এ ৪০ কিলোগ্রাম এবং General-এ ৩৫ কিলোগ্রাম পর্যন্ত লাগেজ নেওয়া যেতে পারে। তবে এই নির্ধারিত ওজনের তুলনায় বেশি ওজনের জিনিস নিয়ে গেলে লাগেজ ফি-র ৬ গুণ বেশি টাকা জরিমানা দিতে হয়। আরে অভিযান চালিয়ে টিকিট পরীক্ষকদের দলে হাতে মোট ৬০৮ টি বেনিয়ম ধরা পড়েছে।

    যেখানে টিকিট না কাটা থেকে শুরু করে লাগেজ সংক্রান্ত একাধিক নিয়ম না মানার কথা সামনে এসেছে। পাশাপাশি এই বেনিয়মের ঘটনায় দুদিনের জরিমানা বাবদ মোট ১,৩৭,৪৯৪ টাকা আদায় করে রেল কর্তৃপক্ষ। পাশাপাশি প্রথম দিন অভিযান চালিয়ে মোট জরিমানা বাবদ টাকা আদায় করা হয় ৫০,০২৫ টাকা। দ্বিতীয় দিন এই অভিযানে আদায় হয় ৮৭৪৬৯ টাকা (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    ক্ষমতায় এলে প্রথম সিদ্ধান্ত কী? কাটোয়ার মঞ্চ থেকেই বড় কথা বলে দিলেন মোদী
    Next Article
    FASTag না থাকলে টোলে দিতে হবে বাড়তি টাকা, গাড়ি নিয়ে বেরোনোর আগে জানুন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment