Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এপ্রিলেই জ্বালাপোড়া গরম, বদলে গেল স্কুলের সময়, এগিয়ে এল গরমের ছুটি

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: এসে গিয়েছে গরম। তীব্র গ্রীষ্মের দাবদাহ এখন থেকেই টের পাওয়া যাচ্ছে। প্রচণ্ড গরমের মধ্যেই স্কুল যেতে হচ্ছে পড়ুয়াদের। তবে এবার প্রচণ্ড গরমের কারণে কেরল, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশেও স্কুলের (School) সময়সূচী বদলের সঙ্গে সঙ্গে ছুটি ঘোষণা করা হয়েছে। জানা যাচ্ছে, পড়ুয়াদের সুবিধার্থে এবং তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে স্কুলের সময় সকালে করা হয়েছে।

    স্কুলে (School) ক্লাসের সময় বদল

    নতুন যে সময়সূচী ঠিক করা হয়েছে তা অনুযায়ী, উত্তরপ্রদেশের সব স্কুল এখন থেকে সকালবেলায় চলবে। সকাল সাড়ে সাতটা থেকে ক্লাস শুরু হবে, চলবে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত। মাঝে ব্রেক থাকবে সকাল দশটা থেকে দশটা পনেরো পর্যন্ত। স্কুলের কর্মী এবং শিক্ষক শিক্ষিকাদের অবশ্য দুপুর দেড়টা পর্যন্ত থাকতে হবে।

    School timing changed for summer

    কেন বদলানো হল সময়: আসলে প্রচণ্ড গরমের কারণে পড়ুয়াদের স্কুলে (School) উপস্থিতির হার কমছিল। সেই কারণে দুপুরের সময় থেকে সরিয়ে সকালে করা হয়েছে টাইমিং। মধ্যপ্রদেশেও স্কুলের সময়সূচী বদল করে সকালে করা হয়েছে।

    আরও পড়ুন : ‘সন্ত্রাসের সামনে মাথানত করবে না ভারত’, পহেলগাঁও হত্যাকাণ্ডের বর্ষপূর্তিতে কড়া বার্তা প্রধানমন্ত্রীর

    এগিয়ে এসেছে গরমের ছুটি: কেরলে স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ক্লাস সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নিয়ম ভাঙলেই কড়া শাস্তি। ওড়িশায় সকাল সাড়ে ছটা থেকে সাড়ে দশটা পর্যন্ত চলবে স্কুল। ছত্তিসগড়ে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছে স্কুলগুলিতে।

    আরও পড়ুন : ফের বেআইনি জমিতে প্রোজেক্ট? ‘কোন তৃণমূল নেতা…’, বিজ্ঞাপন শেয়ার করে সতর্ক করলেন তরুণজ্যোতি

    ২০ এপ্রিল থেকে ১৫ জুন করে দেওয়া হয়েছে গরমের ছুটি। এ রাজ্যেও গরমের ছুটি এগিয়ে আনার বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। প্রচণ্ড গরমে উত্তরাখণ্ডের স্কুলগুলিতে ওয়াটার বেল বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি পানীয় জল এবং স্বাস্থ্য পরিষেবার উপরেও জোর দেওয়া হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    ভোটের প্রাকমুহূর্তে কি জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল
    Next Article
    আজকের রাশিফল ২৩ এপ্রিল, প্রেমের জীবনে সুখের জোয়ার এই চার রাশির

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment