Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আরও ভাঙছে তৃণমূল! এবার বিদ্রোহী শিবিরে মালা রায়? নয়া জল্পনায় তোলপাড়

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা ভোটের পর ভেঙে খান খান তৃণমূল কংগ্রেস (TMC)। পরিষদীয় দলের পর তৃণমূলের সংসদীয় দলেও ভাঙনের ছায়া নেমে এসেছে বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যেই একাধিক সাংসদ এনডিএ-র শরিক হতে চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা-কে চিঠি দিয়েছেন বলে খবর। এই আবহে জল্পনা, বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় (Mala Roy)।

    মমতার হাত ছেড়ে বিদ্রোহী শিবিরে মালা? | (Mala Roy)

    কয়েকদিন আগেই গুঞ্জন শোনা যায়, যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ বিদ্রোহী শিবিরে নাম লেখাতে চলেছেন। সেই রেশ পুরোপুরি কাটার আগেই এবার মালা রায়কে নিয়ে জল্পনা শুরু হয়েছে। জানা গিয়েছে, দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকে এবার আরও চারজন তৃণমূল সাংসদ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে হওয়া এই বৈঠকে মালা রায়, সায়নী ঘোষ সহ আরও দু’জন এমপি ছিলেন বলে খবর।

    আরও পড়ুনঃ সাময়িক স্বস্তি! হকার উচ্ছেদ নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

    গত সোমবার দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকে বসেন তৃণমূল সাংসদদের একটি বৃহৎ অংশ। এরপরেই তৈরি হয় বিদ্রোহী শিবির। বিদ্রোহীদের দাবি, তাঁদের ব্লকে ২০-র বেশি সাংসদ রয়েছেন। এবার জানা গেল, সেখানে নাম লেখাতে চলেছেন মমতার আস্থাভাজন মালাও।

    জানা গিয়েছে, মঙ্গলবার দিল্লির উদ্দেশে রওনা দেন দক্ষিণ কলকাতার সাংসদ। ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক শেষে তিনিও বিদ্রোহী ব্লকে নাম লেখাতে চলেছেন বলে জল্পনা ছড়িয়েছে। যদিও এখনও এই বিষয়ে কেউ কোনও মন্তব্য করেননি। তবে এই জল্পনা সত্যি হলে বিষয়টি তৃণমূলের জন্য বড় ধাক্কা হবে বলে মনে করছেন অনেকে।

    Mala Roy

    পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক দক্ষিণ কলকাতা, সেখানকার সাংসদ মালা রায়। কিছুদিন আগে তাঁকে মহিলা তৃণমূলের সভানেত্রীও করা হয়েছে। এবার তিনিও কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়দের মতো মমতার হাত ছেড়ে বিদ্রোহী ব্লকে নাম লেখাতে চলেছেন বলে জোর জল্পনা।

    Click here to Read More
    Previous Article
    ভারতে কবে থেকে চালু হচ্ছে প্লাস্টিকের নোট? কী জানালেন RBI গভর্নর?
    Next Article
    অনিশ্চিত ভবিষ্যত ! শিক্ষক ডাক্তারদের পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment