Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    একী কাণ্ড! MI vs RCB ম্যাচ চলাকালীন মাঠ ছাড়লেন রোহিত-বিরাট! চিন্তায় অনুরাগীরা

    4 days ago

    বাংলা হান্ট ডেস্ক: গত রবিবার IPL ২০২৬-এর ২০ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বাই ইন্ডিয়ান্স। যেখানে ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি খেলোয়াড় রোহিত শর্মা এবং বিরাট কোহলি (Rohit Sharma-Virat Kohli) মাঠে নেমেছিলেন। তবে, এই ম্যাচ চলাকালীন দুই কিংবদন্তির অনুরাগীদের মধ্যে চিন্তার উদ্রেক ঘটে। কারণ, রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ম্যাচের মাঝপথে মাঠ ছাড়তে হয়েছিল। যা সবাইকে হতবাক করে দেয়।

    MI vs RCB ম্যাচ চলাকালীন মাঠ ছাড়লেন রোহিত-বিরাট (Rohit Sharma-Virat Kohli):

    মাঠ ছাড়েন বিরাট কোহলি: ম্যাচ চলাকালীন রোহিত শর্মা এবং বিরাট কোহলি দু’জনেই চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন। ওই ম্যাচে ব্যাট হাতে বিরাট কোহলি ৫ টি চার ও একটি ছক্কা সহ ৩৮ বলে ৫০ রান করেন। তবে ফিল্ডিংয়ের সময় বিরাট মাঠে নামেননি। রিপোর্ট অনুযায়ী, গোড়ালির সমস্যার কারণে তিনি ওই ম্যাচে ফিল্ডিং করেননি। কোহলির এই চোট RCB-র জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ বিরাট দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং ফিল্ডিংয়ে তাঁর উপস্থিতি সবসময় দলকে শক্তিশালী করে তোলে।

    রোহিত শর্মাও চোটের কারণে মাঠ ছাড়েন: অন্যদিকে, রোহিত শর্মাও মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংস চলাকালীন চোট পান। রোহিত মাঠ ছাড়ার আগে মাত্র ১৩ বলে ১৯ রান করেন। এই ঘটনাটি ঘটে ষষ্ঠ ওভারে। রোহিত তাঁর ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেছিলেন।

    আরও পড়ুন: ‘যেকোনও ভুল পদক্ষেপ…’, হরমুজ অবরোধের নির্দেশ দিতেই ট্রাম্পকে সতর্ক করল ইরানের রিভোলিউশনারি গার্ডস

    এমতাবস্থায়, তিনি মাঠেই ট্রিটমেন্ট নেন এবং তাঁর হাঁটুতে ব্যান্ডেজ করা হয়। কিন্তু ব্যথা অব্যাহত থাকায় তিনি আর খেলা চালিয়ে যেতে পারেননি। রান নেওয়ার সময়ও রোহিতকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। এদিকে, পেশীর চোট ওই ম্যাচে তাঁর অংশগ্রহণকে প্রভাবিত করলেও, আসন্ন ম্যাচগুলিতে রোহিত ফের এই সমস্যার সম্মুখীন হবেন কিনা তা নিয়ে চিন্তা বাড়ছে ক্রিকেট অনুরাগীদের।

    আরও পড়ুন: আগামী সপ্তাহে ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! দুর্ভোগ এড়াতে দেখে নিন ছুটির তালিকা

    ওই ম্যাচে মুম্বাই টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। এমতাবস্থায়, ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৪০ রান করে RCB। সেই রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মুম্বাই ৫ উইকেট হারিয়ে করে ২২২ রান। অর্থাৎ, ওই ম্যাচটি ১৮ রানে জিতে যায় RCB। বর্তমানে পয়েন্ট তালিকা অনুযায়ী RCB ৪ টি ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৩ নম্বর স্থানে রয়েছে। অপরদিকে, মুম্বাই ৪ টি ম্যাচে ২ পয়েন্ট অর্জন করে অষ্টম স্থানে রয়েছে।

    Click here to Read More
    Previous Article
    ডিউটির পথে বিপর্যয়! লরির ধাক্কায় গুঁড়িয়ে গেল কেন্দ্রীয় বাহিনীর গাড়ি, জখম ৪ জওয়ান
    Next Article
    বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বানী ! || BabaBhanga || Prediction || 2026

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment