Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ডিউটির পথে বিপর্যয়! লরির ধাক্কায় গুঁড়িয়ে গেল কেন্দ্রীয় বাহিনীর গাড়ি, জখম ৪ জওয়ান

    4 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ ডিউটিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার (Road Accident) কবলে পড়ল কেন্দ্রীয় বাহিনীর একটি দল। হুগলির জাতীয় সড়কে একটি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কায় চূর্ণবিচূর্ণ হয়ে যায় তাঁদের গাড়ি। ঘটনায় গুরুতর জখম হন চারজন জওয়ান ও আধিকারিক। ভোরবেলার এই দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

    হুগলি জাতীয় সড়ক দুর্ঘটনা (Road Accident)

    সূত্র মারফত জানা যায়, সোমবার ভোরে হুগলির গুড়াপ থানা এলাকার ১৯ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি (Road Accident) ঘটে। জানা গিয়েছে, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP)-এর একটি দল স্করপিও গাড়িতে করে বীরভূমের মোড়গ্রামের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় একটি লরির সঙ্গে তাঁদের গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে।

    সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে স্করপিওটি কার্যত চূর্ণ হয়ে যায়। গাড়ির ভিতরে থাকা জওয়ান ও আধিকারিকরা রক্তাক্ত অবস্থায় আটকে পড়েন। পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছিল, ধাক্কার তীব্রতা কতটা ছিল। সূত্রের খবর, ওই দলে একজন মেডিক্যাল অফিসার, একজন সিনিয়র কমান্ড্যান্ট এবং একজন নিরাপত্তারক্ষী ছিলেন। তাঁরা আগে গুজরাট থেকে ট্রেনে করে পূর্ব মেদিনীপুরের কাঁথি স্টেশনে পৌঁছন। সেখান থেকে সড়কপথে মোড়গ্রামের দিকে রওনা দিয়েছিলেন।

    দুর্ঘটনার (Road Accident) সময় গুড়াপ থানার একটি পুলিশ টহলদল কাছাকাছি এলাকায় ছিল। বিকট শব্দ শুনেই তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। এরপর আহতদের উদ্ধার করে তড়িঘড়ি বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    Medinipur father and son death in accident on high school graduation day

    আরও পড়ুনঃ ভোটাধিকার মৌলিক নয়! বিরাট রায় সুপ্রিম কোর্টের

    এই ঘটনায় ঠিক কী কারণে দুর্ঘটনা (Road Accident) ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। আপাতত আহতদের চিকিৎসা চলছে এবং তাঁদের শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    যুবসাথীতে এখনও মেলেনি টাকা? কবে মিলবে? বেকারভাতা নিয়ে নয়া আপডেট
    Next Article
    একী কাণ্ড! MI vs RCB ম্যাচ চলাকালীন মাঠ ছাড়লেন রোহিত-বিরাট! চিন্তায় অনুরাগীরা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment