Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বাংলায় তৈরি হচ্ছে ১০২টি অমৃত ভারত স্টেশন, রেলমন্ত্রীর পাশে বসেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

    4 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ বাংলার রেল পরিকাঠামোয় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। সম্প্রতি নবান্নে রেলমন্ত্রী ও মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন। সেই বৈঠকে রাজ্যে নতুন রেল প্রকল্প, স্টেশন আধুনিকীকরণ, ফ্লাইওভার-আন্ডারপাস নির্মাণ এবং দীর্ঘদিন আটকে থাকা কাজ দ্রুত শেষ করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে বলে দাবি সরকারের। বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী দিনে বাংলায় ১০২টি নতুন অমৃত ভারত স্টেশন (Amrit Bharat Stations) তৈরি করা হবে।

    বাংলায় ১০২টি নতুন অমৃত ভারত স্টেশনের (Amrit Bharat Stations) ঘোষণা

    সরকার বদলের এক মাসের মধ্যেই নবান্নে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকেই বাংলার রেল উন্নয়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা সামনে আসে। জমি হস্তান্তর, প্রশাসনিক অনুমোদন এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা বিভিন্ন প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়।

    মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ১০২টি নতুন অমৃত ভারত স্টেশন (Amrit Bharat Stations) তৈরি হবে। পাশাপাশি ৫৩৮টি ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণের পরিকল্পনাও রয়েছে। তাঁর দাবি, এসব প্রকল্পে এক লক্ষ কোটিরও বেশি টাকা খরচ হতে পারে। এছাড়াও ২০২৬-২৭ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের জন্য রেল খাতে ১৪,২০৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

    এদিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কয়েকটি প্রকল্প এলাকা ঘুরে দেখেন বিজেপি বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় এবং সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। চিংড়িহাটার মেট্রো প্রকল্পের কাজও পরিদর্শন করার কথা রয়েছে রেলমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর।

    সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী আগের তৃণমূল সরকারের সমালোচনাও করেন। তাঁর অভিযোগ, কেন্দ্রের রেল মন্ত্রকের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় না থাকায় বহু প্রকল্প বছরের পর বছর আটকে ছিল। তিনি বলেন, রেলমন্ত্রী ও রেল বোর্ডের পক্ষ থেকে একাধিকবার যোগাযোগ করা হলেও তখন সেভাবে সহযোগিতা পাওয়া যায়নি।

    Suvendu Adhikari reveals name of complainant, Trinamool expels him within hours

    আরও পড়ুনঃ মাসে ৩,০০০ টাকা পেতে হলে ফের আবেদন! অন্নপূর্ণা ভাণ্ডারে নতুন নির্দেশিকা জানুন

    বর্তমান সরকারের আমলে পরিস্থিতি বদলেছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, রাজ্য সরকার ইতিমধ্যেই রেলকে ৪০টিরও বেশি প্রয়োজনীয় এনওসি দিয়েছে। ফলে বহু পুরনো প্রকল্পের কাজ এখন দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে (Amrit Bharat Stations)।

    Click here to Read More
    Previous Article
    অভিষেকের গ্রেফতারির আশঙ্কা ? জল্পনার মাঝেই বড় সিদ্ধান্ত মমতার
    Next Article
    BCCI সুযোগ দিতেই বাজিমাত সূর্যবংশীর! ভারতের জার্সি চাপানোর আগেই ভাঙলেন শচীনের এই রেকর্ড

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment