Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বাংলার স্কুলগুলির জন্য ফের নয়া নির্দেশ! রাজ্য সরকার জারি করল নতুন নির্দেশিকা

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর বেশ কিছু পরিবর্তন চোখে পড়ছে। পূর্বতন সরকারের থেকে ভিন্ন পথে হেঁটে ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার (Government of West Bengal)। এবার রাজ্যের স্কুলগুলিতে যোগ দিবস (International Yoga Day) পালনের নির্দেশ দেওয়া হল। জানা যাচ্ছে, রীতিমতো প্রোটোকল মেনে এই বিশেষ দিন পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

    স্কুলগুলিকে বড় নির্দেশ সরকারের!- (Government of West Bengal)

    তৃণমূল জমানায় আন্তর্জাতিক যোগ দিবসের দিন রাজ্যের বিদ্যালয়গুলিতে বিশেষ আড়ম্বর দেখা যেত না। তবে বিজেপি ক্ষমতায় আসতেই পাল্টাতে চলেছে সেই ছবি। ইতিমধ্যেই রাজ্যের স্কুলগুলিতে যোগ দিবসের পালনের নির্দেশ চলে এসেছে।

    আরও পড়ুনঃ মেসি-কাণ্ডে বাড়ছে বিপদ! এর মাঝেই বড় সিদ্ধান্ত অরূপ বিশ্বাসের

    শুধু যোগ দিবস পালনের নির্দেশই নয়, বিশ্ব রেকর্ড তৈরি করে গিনেস বুকে নাম তোলার চেষ্টায় একদিন সব জেলার ছাত্রছাত্রীদের নিয়ে প্রতিযোগিতা হবে। রাজ্য সমগ্র শিক্ষা মিশন ৭ জুন থেকে আগামী ২১ জুন অবধি সব বিদ্যালয়গুলিকে যোগ সম্পর্কিত কর্মসূচি গ্রহণ করার নির্দেশ দিয়েছে বলে খবর। এছাড়া আগামী ২১ জুন তথা বিশ্ব যোগা দিবসের দিন প্রত্যেক জেলার বাছাই করা বিদ্যালয় নিয়ে নির্দিষ্ট জায়গায় যোগাভ্যাস হবে।

    অন্যদিকে ইতিমধ্যেই রাজ্যে আন্তর্জাতিক যোগ দিবসের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। সোমবার থেকে রাজ্যের নানা সরকারি দফতর ও স্কুল-কলেজে ‘কমন যোগ প্রোটোকল’এর বিশেষ অনুশীলন শুরু হয়েছে। এমনকি নবান্নেও যোগাভ্যাস শুরু হয়েছে। আজও বেশ কয়েকটি সরকারি কার্যালয়ে এই প্রশিক্ষণ দেওয়া হবে বলে খবর।

    Government of West Bengal decided to celebrate International Yoga Day at schools

    সব মিলিয়ে, আন্তর্জাতিক যোগ দিবস ঘিরে রাজ্যে এখন তৎপরতা তুঙ্গে। আগামী ২১ জুন বিশ্ব যোগ দিবস পালনের জন্য প্রোটোকল মেনে রাজ্যের বিদ্যালয়গুলিতে নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। পূর্বতন তৃণমূল সরকারের মতো অনাড়ম্বরে নয়, বরং জাঁকজমক সহকারে এই বিশেষ দিনটি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। সেই মতোই চলছে প্রস্তুতি।

    Click here to Read More
    Previous Article
    ‘মনে রেখো, নরেন্দ্র মোদী তোমাদের নেতা’, কাকে নিশানা করলেন কল্যাণ?
    Next Article
    সুদূর কম্বোডিয়ায় সক্রিয় হাজার হাজার ভারতীয় সিম! আন্তর্জাতিক সাইবার জালিয়াতি চক্রের সন্ধান পেল ED

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment