Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘আমায় সবচেয়ে বেশি অবাক করেছে একজন মানুষ’, তৃণমূলে ভাঙনের আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বাবুল সুপ্রিয়র

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের অন্দরে এখন আদি তৃণমূল ও নব তৃণমূলকে ঘিরে জোর রাজনৈতিক টানাপোড়েন চলছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি পাওয়ার পর সেই বিতর্ক আরও বেড়েছে। এই পরিস্থিতির মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তাঁর পোস্টে দল, নেতৃত্ব এবং কিছু নেতার ভূমিকা নিয়ে করা মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।

    বাবুল সুপ্রিয়ের (Babul Supriyo) পোস্টে জল্পনা

    দলের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করে এদিন বাবুল সুপ্রিয় (Babul Supriyo) লিখেছেন, কোনও ব্যক্তি নিজের দলের বিরুদ্ধে মতামত দিতেই পারেন। তিনিও অতীতে তা করেছেন। তবে তাঁর মতে, যদি কেউ দলের বিরোধিতা করেন, তাহলে তাঁর সাংসদ বা বিধায়ক পদে থাকা উচিত নয়। কারণ তিনি দলের প্রতীক ও নেতৃত্বের ভরসাতেই নির্বাচিত হয়েছেন। যদিও তিনি কারও নাম নেননি, তবে রাজনৈতিক মহলের একাংশের মতে তাঁর এই মন্তব্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করেই করা। দলের কঠিন সময়ে এভাবে প্রকাশ্যে অবস্থান নেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।

    পোস্টে বাবুল (Babul Supriyo) তৃণমূল নেতৃত্বের কিছু পুরনো সিদ্ধান্ত নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, ক্ষমতায় আসার পর দুর্নীতি বা সরকারি অর্থ তছরুপের অভিযোগ যাঁদের বিরুদ্ধে উঠেছিল, তাঁদের বিরুদ্ধে শুরুতেই কড়া ব্যবস্থা নেওয়া হলে পরিস্থিতি অন্যরকম হতে পারত। তাঁর দাবি, অভিযোগে নাম জড়ানো অনেকেই এখন ওই ‘৬০’-এর অংশ। আবার কেউ ভোটে হেরেছেন, কেউ জেলে গিয়েছেন।

    সবচেয়ে বেশি চর্চা শুরু হয়েছে তাঁর পোস্টের একটি বিশেষ মন্তব্য ঘিরে। বাবুল (Babul Supriyo) লিখেছেন, একজন মানুষ তাঁকে সবচেয়ে বেশি অবাক করেছেন। তিনি কখনও ভাবেননি যে মানুষের ছদ্মবেশে এমন একজন ‘সাপ’ তাঁদের চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি, তবুও এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

    Babul Supriyo Breaks Silence on BJP Return Rumours

    আরও পড়ুনঃ ’১০ দিনের মধ্যে জানাতে হবে’! এবার কড়া নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট, কোন মামলায়?

    একইসঙ্গে বাবুল (Babul Supriyo) আশা প্রকাশ করে বলেছেন, অন্য রাজ্যগুলির মতো বিজেপি যেন এই ধরনের নেতাদের নিজেদের দলে নেওয়ার ভুল না করে। পোস্টের শেষে তিনি জানান, রাজনৈতিক দলে থেকে ব্যক্তিগত মত প্রকাশ করা সহজ নয়। তবুও পোস্টে তিনি নিজের মতামত জানিয়েছেন এবং এটিকে তাঁর ব্যক্তিগত মত হিসেবেই দেখার অনুরোধ করেছেন।

    Click here to Read More
    Previous Article
    একধাক্কায় বেতন বাড়ল প্রায় ৫০%! রাজ্যের এই কর্মীদের নিয়ে বড় ঘোষণা সরকারের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment