Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভরা রাস্তায় দেশের তথ্য ফাঁসের অভিযোগ! মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর ভেঙে ছারখার হয়ে গিয়েছে তৃণমূল। কার্যত দু’ভাগে ভাগ হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল। এই আবহে বিপাকে পড়লেন খোদ দলনেত্রী। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের হল এফআইআর (FIR)।

    মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে এফআইআর!

    আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায় সিং তৃণমূল নেত্রীর বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা গিয়েছে, দেশবিরোধী মন্তব্যের অভিযোগে মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ভরা রাস্তায় বসে দেশের প্রশাসন বিষয়ক গোপন কথা তিনি কীভাবে বলতে পারেন? এই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

    গত মঙ্গলবার ধর্মতলার ধর্নামঞ্চ থেকে বাংলাদেশের ওসমান হাদির মৃত্যু তদন্ত সংক্রান্ত বিষয়ে তৃণমূল নেত্রী বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ। সেই সূত্রেই অভিযোগ দায়ের করেছেন আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায় সিং। এতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর আইনি অস্বস্তি বাড়ল বলে মনে করছেন অনেকে।

    আরও পড়ুনঃ ’১০ দিনের মধ্যে জানাতে হবে’! এবার কড়া নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট, কোন মামলায়?

    এই বিষয়ে অভিযোগকারী আইনজীবী রিঙ্কি জানান, গত বছর ডিসেম্বর মাসে ওসমান হাদি বাংলাদেশে খুন হন। তাঁর হত্যাকারীরা জানুয়ারি মাসে মেঘালয় সীমান্ত পেরিয়ে এই রাজ্যে এলে রাজ্য এসটিএফ দু’জনকে গ্রেফতার করে। গত ২ জুনের সভা থেকে নাম উল্লেখ না করলেও এই প্রসঙ্গ টেনে মমতা ইঙ্গিত করেন, অন্য দেশে খুন হলেও এর সঙ্গে কারা জড়িত তিনি জানেন। এতে স্বরাষ্ট্রমন্ত্রকেরও নাম জড়ান। এর ফলে ভারতের সুরক্ষা বিঘ্নিত হতে পারে। সেই জন্য অভিযোগ দায়ের করেছেন বলে জানান রিঙ্কি।

    'We were supposed to get 220-230 seats', Mamata Banerjee's explosive claim

    জানা যাচ্ছে, মমতার বিরুদ্ধে ১৫৩ ধারা (দাঙ্গা সৃষ্টির উদ্দেশে উস্কানি, জাতি এবং ধর্মের মধ্যে বিদ্বেষ ছড়ানো), ১৯১-১৯২ ধারা (দাঙ্গা লাগানোর চেষ্টা), ৩৫২ ধারা (ইচ্ছাকৃত শান্তি ভঙ্গ করার উদ্দেশ্য) সহ বেশ কয়েকটি ধারা লাগু করা হয়েছে। এই পদক্ষেপে তৃণমূল নেত্রীর অস্বস্তি বাড়ল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

    Click here to Read More
    Previous Article
    'দিদি তুমি একাই DJ বাজাতে পারো না BJPও বাজাতে পারে', তৃণমূল ভেঙে তছনছ হতেই Mamataকে খোঁচা অধীরের
    Next Article
    ’১০ দিনের মধ্যে জানাতে হবে’! এবার কড়া নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট, কোন মামলায়?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment